ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম
বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীর প্রধানের বাসভবনে আয়োজিত চিত্র প্রদর্শনীর প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা’র কোনো ছবি নেই। সেখানে ৭ মার্চের শেখ মুজিবের ভাষণের ইতিহাস তুলে ধরা হয়েছে। আজ খুবই চক্রান্তমূলকভাবে কোনটা বড় কোনটা ছোট এটা যাচাই করার চেষ্টা করছেন। এটাতে কোনো লাভ হবে না। এই জাতি স্বাধীনতা রক্ষা করতে জানে।

তিনি বলেন, ২০০৮ সালের পাঁতানো নির্বাচনের পর থেকে একই পন্থায় ক্ষমতা ধরে রেখেছিলো একটি বড় দল। বর্তমানে তারা পার্শ্ববর্তী দেশকে আকড়ে ধরে দেশের বিরুদ্ধে যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

জামায়াতকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করে দেশের মানুষের বিরুদ্ধে কাজ করেছে দলটি। তাদের বীরত্বের কোন ইতিহাস নেই, আছে শুধু দালালীর ইতিহাস। ৭১ এ পাকিস্তানিদের সাথে আঁতাত ও পরবর্তীতে এরশাদের সঙ্গে যোগ দিয়ে দেশের ক্ষতি করেছে জামায়াত। ছাত্রশিবির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দাঙ্গা হাঙ্গামা শুরু করেছে উল্লেখ করে রিজভী বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ৭১-এর পাল্লাকে ছোট করে দেখাচ্ছে তারা।

আরও পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াতের ছাত্র সংগঠনের দাঁড়িপাল্লা আঁকার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ৭১ কে হালকা করে দেখিয়েছে। এগুলো উদ্দেশ্যপ্রণোদিত। একাত্তরের চেতনা আমাদের বুকের মধ্যে ছিল বলেই আমাদের সন্তানেরা ’২৪-এ শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে তাড়িয়ে দিয়েছে।

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ইউনিটি থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফজলুর রহমানকে ‘পরকীয়া’ ছাড়তে বললেন শামসুজ্জামান দুদু
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ইঙ্গিত করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তিনি আওয়ামী লীগকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতে চান, এ নিয়ে কথা বলতে চান। তো সেটা তিনি করতে পারেন। কিন্তু এটা তো পরকীয়ার মত হয়ে যাবে। 
ফজলুর রহমানকে ‘পরকীয়া’ ছাড়তে বললেন শামসুজ্জামান দুদু
গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: সালাহউদ্দিন আহমদ
বিজয় উদযাপনে ডিসেম্বরজুড়ে কর্মসূচির কথা জানিয়েছে বিএনপি। ১৬ ডিসেম্বর গ্র্যান্ড র‍্যালি করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: সালাহউদ্দিন আহমদ
পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি
বিজয়ের মাস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ১ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে দলটির, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে সমাবেশটি কোথায় ও কখন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিস্তারিত এখনো জানায়নি বিএনপি। 
পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি
১৬ ডিসেম্বর ভারতের মন্ত্রীর বাংলাদেশ ‘দখলের’ হুমকিতে রিজভীর প্রতিক্রিয়া
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ ‘দখল’ করবেন বলে হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং।
১৬ ডিসেম্বর ভারতের মন্ত্রীর বাংলাদেশ ‘দখলের’ হুমকিতে রিজভীর প্রতিক্রিয়া
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ: রিজভী
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ: রিজভী
আরও পড়ুন
পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ: রিজভী
পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা রুখতে গোপালগঞ্জের প্রবেশমুখে নড়াইল বিএনপির বিক্ষোভ