ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে যুবদলের মিছিল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম
নয়াপল্টনে শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা-ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নটরডেম কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়। ফকিরাপুল হয়ে মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে নাইটিঙ্গেল মোড়ের দিকে গিয়ে মিছিলটি শেষ হয়।

সমাবেশে গোলাম মাওলা শাহীন বলেন, তারেক রহমান ১৮০ দিনের উন্নয়নে একটি পরিকল্পনা দিয়েছিলেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে জনগণের কাছে বিএনপির প্রতিশ্রুতি ছিল। পাশাপাশি স্বাধীনতার পর থেকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের বিষয়টি বিভিন্ন সরকার অবহেলা করেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মসজিদ ও মাদরাসার ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি বেতন বাড়ানোর উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে।

আরও পড়ুন

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্ব একটি যুদ্ধের দিকে এগিয়ে যায়। বর্তমানে যে গ্যাস ও বিদ্যুতের সংকট চলছে, তা মূলত আন্তর্জাতিক সংকটের কারণে সৃষ্টি হয়েছে। তেলের সরবরাহও ব্যাহত হচ্ছে।

তারপরও বাংলাদেশের জনগণ ধৈর্য ধরে তারেক রহমানের সরকারকে সময় দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। গোলাম মাওলা শাহীন বলেন, ‘আমরা আশা করি, জনগণ সরকারকে আরও সময় দেবেন এবং অতি শিগগির বিদ্যুৎসহ গ্যাসের সংকট অনেকখানি সমাধান হবে।’

তিনি বলেন, বিএনপি সরকারকে আপনারা আরও কিছু সময় দিন। ইনশাআল্লাহ, অতি দ্রুত আপনাদের চলমান সমস্যাগুলোর বেশিরভাগই তারেক রহমান সমাধান করতে পারবেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবিরের সেক্রেটারি 
বাংলাদেশে এক কোটির বেশি তরুণ-তরুণী মাদকাসক্ত বলে মন্তব্য করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবিরের সেক্রেটারি 
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলতে হবে: রাশেদ খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ হাতছাড়া হলে দেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। একাত্তরের ঘাতক এবং চব্বিশের পরাজিত শক্তি আজ একাট্টা হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে। একই সঙ্গে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে ভবিষ্যতে জামায়াত নেতাদেরই আবারও ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে।
আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলতে হবে: রাশেদ খান
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্তরা: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা বাইরে থেকে দেশকে অশান্ত করার চেষ্টা করছে, আর এতে বাতাস দিচ্ছে দেশের ভেতরে থাকা গুপ্ত ও সুপ্তরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে দাবি করে সড়কে নেমেছে একটি পক্ষ। কিন্তু পৃথিবীর অনেক দেশেই সংকট চলছে। বিরোধীদলের যারা বড় বড় কথা বলছেন, তাদের খবরের কাগজ পড়া উচিত। বিরোধী দল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলছে, এটা ১৭ বছর করা যায়নি। জামায়াত এক হাজার গাড়ি নিয়ে লং মার্চ করছে উল্লেখ করে তিনি বলেন, ‌এত জ্বালানি অপচয় না করলে রাষ্ট্রের সাশ্রয় হতো। জনগণ এসব বোঝে।  রিজভী বলেন, এত সংকটের পরেও সরকার জনগণকে সর্বোচ্চ দিচ্ছে। তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির দিকে যাচ্ছে। বর্তমান সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করছে।  আরটিভি/এসআর  
পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্তরা: রিজভী
আরও পড়ুন
আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলির অভিযোগ
নতুন উপাচার্যের যোগদানের বিরোধিতায় চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব: নাজমুন নাহার বেবী