ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১১:০১ এএম
বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় জাতীয়তাবাদী শক্তি শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাবে।

তিনি বলেন, দেশবিরোধী যেকোনো চক্রান্ত ও আগ্রাসী শক্তির কাছে জাতীয়তাবাদী শক্তি কখনও আত্মসমর্পণ করবে না।

বুধবার (৭ অক্টোবর) বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন, ভারতকে যা দেওয়া হয়েছে, তা তারা মনে রাখবে।

তিনি বলেন, কিন্তু এই নতিস্বীকারের বিরুদ্ধে আবরার ফাহাদ যে সাহসী ও তীক্ষ্ম প্রতিবাদ গড়ে তুলেছিলেন, সেটিই ছিল তার আসল অপরাধ। তাকে হত্যার মাধ্যমে মূলত পুরো জাতিকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

তিনি আরও বলেন, টলস্টয়ের কথা অনুযায়ী অন্যের বেদনা অনুভব করাই হচ্ছে মানবিক অস্তিত্ব। আবরারের নির্মম হত্যাকাণ্ড পুরো জাতিকে কাঁদিয়েছিল এবং দেশপ্রেমিক জনগণকে জাগিয়ে তুলেছিল। সেই জাগরণেরই চূড়ান্ত পরিণতি ছিল ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন এবং ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের দেশ ছেড়ে পলায়ন।

জাতীয়তাবাদী ছাত্রদলের ত্যাগের কথা স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদল রাজপথে বারবার রক্তাক্ত হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়ার আপসহীন ধারাকে ধারণ করে তারা কোনো গোপন বা ছদ্মবেশী রাজনীতির আশ্রয় নেয়নি। রাজপথে আঘাত সহ্য করেই তারা নিজেদের স্বাধীন অস্তিত্ব টিকিয়ে রেখেছে।

তিনি বলেন, বাংলায় প্রবাদ আছে ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচগ্র মেদিনী’। আবরারের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে, দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার যেকোনো চক্রান্তের বিরুদ্ধে পুরো জাতি কীভাবে রুখে দাঁড়ায়।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহ।

এ ছাড়া আলোচনা সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও পূর্ব ইউনিটের হাজারো ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে শতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। শনিবার (২১ নভেম্বর) বিকাল তিনটায় মহাখালির আইপিএইচ মাঠে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল বলেন, সকল সেক্টরের ন্যায় শিক্ষা সেক্টরকে ধ্বংস করে দিয়েছিলো আওয়ামী লীগ। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ ছিলো নিষিদ্ধ লীগ। শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রীর পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিলো ফ্যাসিস্ট হাসিনার দল। এসময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার প্রসারের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আজ তাই তার জন্মদিন উপলক্ষে আগামী প্রজন্মের প্রতিনিধিদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। আমরা মহান আল্লাহতালার কাছে দেশপ্রেমিক প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসির আহমেদ রতন, ছাত্রদল নেতা শাহ পরান, মিরাজ হোসেন, আশিক জামাল, সানাউল্লাহ, হিরন, রাফি, যুবদল নেতা লিটন, লাভলু-সহ নেতৃবৃন্দ। আরটিভি/এসআর  
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জুয়েল মাহমুদকে সভাপতি ও কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। 
ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের প্রস্তাব করেছে শহরটির সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি।
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব
আরও পড়ুন
খুলনায় বিএনপি নেতাকে গুলি
নড়াইলে সাবেক এমপিরসহ ১৬ বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা-অগ্নিসংযোগ
বিএনপির ধাওয়ায় ‘লেজ গুটিয়ে’ পালাল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা
মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র তার দায় কিছুটা পূরণের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী