ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সবচেয়ে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়: সাবেক ছাত্রদল নেতা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পিএম
ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম। ছবি: সংগৃহীত

‘বাবা-মায়ের সবচেয়ে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়’-এমন মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নরসিংদী ছাত্রদলের সাবেক এক নেতা। তার ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, জল পাড়া সাংবাদিকের নিউজ হলো জলপরী নিউজ... কিছু কিছু সাংবাদিক দেখলে মনে হয়, বাবা-মায়ের সব থেকে অকর্মা সন্তান গুলোই সাংবাদিক হয়।

মাজহারুল ইসলাম নামের ওই ছাত্রদল নেতা নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও নরসিংদী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সাংবাদিকদের নিয়ে এমন ‘অবমাননাকর’ মন্তব্য ঘিরে সাবেক ছাত্রদল নেতার স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।

স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে মাজহারুল ইসলাম বলেন, সব সাংবাদিক সৎ কিংবা ভালো না, আমি সকল সাংবাদিককে বলিনি, কিছু সাংবাদিককে বলেছি।

মেইনস্ট্রিম কোন সাংবাদিক লিখেছে 'জলপরী' পাওয়া গেছে, এমনটা আপনি কোথায় পেয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আসলে পুরো নিউজ পড়িনি কিংবা পুরো ভিডিও নিউজও দেখিনি, স্ক্রল করতে যেয়ে যেটুকু সামনে এসেছে সেটুকুই দেখেছি।

এ বিষয় নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস বলেন, সাংবাদিক সমাজকে অবমাননা করে এ রকম স্ট্যাটাস প্রত্যাশিত না। যারা কন্টেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের ঘুলিয়ে ফেলেন তারাই এমন শব্দ চয়ন করে স্ট্যাটাস দিতে পারেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী
সড়ক পরিবহন খাতে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
গোপালগঞ্জ জেলা শাখা ছাত্রদলের ২৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় জাতীয়তাবাদী শক্তি শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাবে।
দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী
সবাইকে সাবধান থাকার পরামর্শ দিলেন রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলার ও দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে, নাশকতামূলক কাজে জড়িত হচ্ছে।
সবাইকে সাবধান থাকার পরামর্শ দিলেন রিজভী
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের মারধরের ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব রাবি শাখা ছাত্রদলের ইউনিটকে ‘হিজড়া ইউনিট’ বলে আখ্যায়িত করেছেন।
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা
আরও পড়ুন
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, বিচার দাবি
রাতের আঁধারে ছাত্রদল নেতা ও তার দাদাকে বেধড়ক পিটুনি
অপহরণের ৪ ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার মরদেহ