ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার আমলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না: রিজভী

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৪ এএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

হাসিনার আমলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত 'আইডিয়া ফেস্ট'র চূড়ান্ত পর্বে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, যখন কথা বলা অত্যন্ত কঠিন ছিল তখন জিয়াউর রহমান ফাউন্ডেশন যে কাজ করেছে, সেটি অভূতপূর্ব।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অনেক স্বৈরাচার আমলেও বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম কথা বলার সুযোগ ছিল। কিন্তু হাসিনার আমলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী পরিকল্পনার কথা বলেছেন। তরুণদের প্রশ্ন করার পরিসর তৈরি হলেই সেই পরিকল্পনার উপাদান পাওয়া যাবে। আর তরুণদের যুক্ত করতে পারলে দেশ ও সমাজ এগিয়ে যাবে।

তরুণদের নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেয়া উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, তরুণদের উদ্বুদ্ধ করতে বহুমাত্রিক কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। স্বৈরাচার আমলেও নান্য বাধা পেরিয়ে সংগঠনটি তরুণদের নিয়ে কাজ করে গিয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে শতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। শনিবার (২১ নভেম্বর) বিকাল তিনটায় মহাখালির আইপিএইচ মাঠে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল বলেন, সকল সেক্টরের ন্যায় শিক্ষা সেক্টরকে ধ্বংস করে দিয়েছিলো আওয়ামী লীগ। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ ছিলো নিষিদ্ধ লীগ। শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রীর পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিলো ফ্যাসিস্ট হাসিনার দল। এসময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার প্রসারের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আজ তাই তার জন্মদিন উপলক্ষে আগামী প্রজন্মের প্রতিনিধিদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। আমরা মহান আল্লাহতালার কাছে দেশপ্রেমিক প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসির আহমেদ রতন, ছাত্রদল নেতা শাহ পরান, মিরাজ হোসেন, আশিক জামাল, সানাউল্লাহ, হিরন, রাফি, যুবদল নেতা লিটন, লাভলু-সহ নেতৃবৃন্দ। আরটিভি/এসআর  
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জুয়েল মাহমুদকে সভাপতি ও কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। 
ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের প্রস্তাব করেছে শহরটির সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি।
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব
আরও পড়ুন
খুলনায় বিএনপি নেতাকে গুলি
নড়াইলে সাবেক এমপিরসহ ১৬ বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা-অগ্নিসংযোগ
বিএনপির ধাওয়ায় ‘লেজ গুটিয়ে’ পালাল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা
মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র তার দায় কিছুটা পূরণের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী