
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা আজ অনুষ্ঠিত হবে।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর পৃথক তিন স্থানে এ জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার প্রভাবশালী এ নেতা ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালে ৫ম, ১৯৯৬ সালে ফ্রেব্রুয়ারিতে ৬ষ্ঠ এবং ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি তিনি বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম, এরপর দুপুর ১টা ৩০ মিনিটে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় ও সবশেষ বিকেল ৩টায় শ্যামপুর লাল মসজিদে তৃতীয় জানাজা শেষে সালাউদ্দিন আহমেদকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
আরটিভি/আইএম


