ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি: রিজভী 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০২ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে সূক্ষ্ম ও পরিকল্পিতভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে।

তিনি বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তির এই চক্রান্তের মাধ্যমে ভাষার মূল রূপ বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে। তবে যত চক্রান্তই হোক না কেন, এ দেশের মানুষের ভেতরেই যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিরোধের ক্ষমতা রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে ‘বাংলাদেশের সংস্কৃতির সংকট : স্বরূপ সন্ধান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের ভাষা ও সংস্কৃতির মধ্যে পরিকল্পিতভাবে কিছু নতুন শব্দ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে চর্চিত ও ব্যবহৃত শব্দগুলোকে বাদ দিয়ে নতুন নতুন রূপ চাপিয়ে দেওয়াটা সাম্রাজ্যবাদী তৎপরতারই অংশ। খুন আর রক্ত কিংবা লাশের মতো সুপ্রতিষ্ঠিত শব্দগুলোর বদলে অন্য শব্দ বসানোর সূক্ষ্ম চেষ্টা আমরা দেখতে পাচ্ছি।

তিনি বলেন, এই জাতির সংগ্রামের ইতিহাস আছে, ভাষার জন্য রক্ত দেওয়ার ইতিহাস আছে। ফলে যেকোনো সাংস্কৃতিক আগ্রাসন প্রতিহত করার এক অদৃশ্য অভ্যন্তরীণ ক্ষমতা এই জনগোষ্ঠীর রক্তে রয়েছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয়তাবাদের ব্যাখ্যা দিতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, উনিশ শতকের তথাকথিত ‘বেঙ্গল রেনেসাঁ’ সামগ্রিক অর্থে কোনো পূর্ণাঙ্গ রেনেসাঁ ছিল না। এটি মূলত হিন্দু পুনরুত্থানবাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, যেখানে তৎকালীন সংখ্যাগরিষ্ঠ মুসলিম কৃষক সমাজের শিক্ষা ও সামাজিক সংস্কারের বিষয়টি সম্পূর্ণ উপেক্ষিত থেকে যায়। সেই ঐতিহাসিক ঘটনার প্রবাহ এবং ৪৭ ও ৭১-এর সংগ্রামের মধ্য দিয়েই এ দেশের ভৌগোলিক ও রাজনৈতিক আত্মপরিচয় বা ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ গড়ে উঠেছে।

রুহুল কবির রিজভী বলেন, ইতিহাসের প্রতিটি সংকটকালে একশ্রেণীর বুদ্ধিজীবী ফ্যাসিবাদের তোষামোদি করেছে।

অতীতে হিটলারের পেছনে যেমন অনেক নামজাদা বুদ্ধিজীবী লাইন ধরেছিলেন, আমাদের দেশেও ফ্যাসিবাদের সময়ে তা দেখা গেছে। তারা নিখোঁজ, গুম বা ভোটাধিকার হরণের বিরুদ্ধে কোনো কথা বলেননি। অথচ দেশপ্রেমিক বুদ্ধিজীবীরা চিরকাল মাটির মানুষের পাশে থাকেন এবং সত্য কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের একত্র হয়ে দেশীয় সংস্কৃতি, জাতীয় পরিচয় ও ঐতিহ্য নিয়ে আলোচনা করা ইতিবাচক উদ্যোগ। এ ধরনের আয়োজনের মাধ্যমে জাতীয় সংস্কৃতির চর্চা বাড়বে এবং দেশের স্বাতন্ত্র্য রক্ষার প্রচেষ্টা আরও জোরদার হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. মাহবুবউল্লাহ।

সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক ড. মুস্তাফা মজিদ।

এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন রেজাবুদ্দৌলা চৌধুরী, চিত্রনায়ক হেলাল খান, বরেণ্য সাংবাদিক গাজীউল হাসান খান, সংগীত পরিচালক ইথুন বাবু, মো. আবু হোরায়রা ও পারভীন সুলতানা রাব্বী।

সেমিনারে শিক্ষাবিদ, সাহিত্যিক, লেখক, গবেষক, চলচ্চিত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একটি দলের প্রধান নেতা প্রকাশ্যে এমন চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আমাদের সব বাবা-মায়ের কাছে সন্তান একটি পবিত্র আমানত। এই আমানতের দিকে কেউ কুনজর দিলে বাবা-মায়ের ক্ষুব্ধ হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটি বিষয় ভুলে গেলে চলবে না, একটি দলের প্রধান নেতা প্রকাশ্যে এমন চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন। শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। রাশেদ খাঁন বলেন, হয়তো শিশু বা কারও প্রতি স্বাভাবিক আদর কিংবা ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তিনি চুমু দেন। কিন্তু তার আচরণের দ্বারা প্রভাবিত হয়ে অন্য কেউ এমন আবেগ প্রকাশ করলে কিংবা দুশ্চরিত্র সুযোগসন্ধানী লোকজন শিশুদের দিকে কুনজর দিলে, এর পরিণতি কি হতে পারে, সেটি টঙ্গীতে পরিলক্ষিত হয়েছে। তিনি বলেন, আমি বলছি না যে, সেই দলের প্রধান নেতা কোনো নেতিবাচক সেন্স থেকে চুমু দিয়ে কারও প্রতি ভালোবাসা বা আদরের বহিঃপ্রকাশ ঘটান। তবে বর্তমান বাস্তবতা ও প্রেক্ষাপটে এই ধরনের চুমু দেওয়া একটি শিশু কিংবা কোনো ব্যক্তির জন্য অত্যন্ত বিব্রতকর। আশা করি, টঙ্গীর ঘটনার পরে ওই দলের প্রধান নেতাও সংশোধন হবেন। টঙ্গীর ঘটনায় নিয়ে রাশেদ খাঁন বলেন, চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়, একজন রাজনৈতিক নেতারও কাজ নয়। টঙ্গীতে একটি মাদ্রাসায় ৭ বছরের শিশু কন্যাকে ওই মাদ্রাসার অভিযুক্ত একজন শিক্ষক চুমু দেওয়া এবং পরবর্তীতে শিশুটির বাবার অভিযুক্ত শিক্ষককে থাপ্পড় মারার ঘটনা সারাদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।  ‘বিষয়টি সামনে আসার পর অনেক বাবা-মাকে তার সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে লক্ষ্য করা যাচ্ছে। আবার এই ঘটনাকে সামনে এনে কারও কারও মাদ্রাসাশিক্ষা-বিরোধী ক্যাম্পেইনও করতে দেখা যাচ্ছে, কিন্তু কোনো ব্যক্তির অপরাধের জন্য পুরো মাদ্রাসাশিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা যায় না, ওই বাবাও তার বক্তব্যে এমনটাই তুলে ধরেছেন।’ তিনি বলেন, আশা করি, সারা দেশের মাদ্রাসার শিক্ষকরাই এই ঘটনাগুলোর প্রতিকার বের করে প্রতিবাদ করবেন এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ নেবেন। আরটিভি/এসআর  
একটি দলের প্রধান নেতা প্রকাশ্যে এমন চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন: রাশেদ খাঁন
বিরোধী দল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে: রিজভী
বিরোধী দল মিথ্যাচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণের আগে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করেই ক্ষমতায় আসে, তাহলে বিরোধী দলের সেই চুক্তিপত্র দেখানো উচিত। জামায়াতের আমির ডা. শাফিকুর রহমান ৫ আগস্টের রক্ত শুকানোর আগেই বলেছিলেন আওয়ামী লীগের সব কিছু মাফ করে দিবে। বিরোধী দলের পক্ষ থেকে সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত না করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা প্রয়োজন। কিন্তু মিথ্যাচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে—এমন বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, একজন সরকারি দলের সংসদ সদস্য যে বরাদ্দ পান, একজন বিরোধী দলের সংসদ সদস্যও একই বরাদ্দ পান। রুহুল কবির রিজভী আরও বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। তিনি এ অবস্থানকে তারেক রহমান ও বিএনপির নেতৃত্বাধীন সরকারের অবদান হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। দেশের জনগণ সচেতন এবং অগণতান্ত্রিক শক্তির সঙ্গে আঁতাত করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা জনগণ মেনে নেবে না। এ ছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি। কর্মসূচিতে নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। আরটিভি/এসআর  
বিরোধী দল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে: রিজভী
জিয়াউর রহমানের মাজারে এনআইসিটিএফ নেতাদের শ্রদ্ধা
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতারা ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (২৪ অক্টোবর) কর্মসূচিতে তারা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ এবং দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এনআইসিটিএফের উপদেষ্টা ও লেখক ড. মারুফ মল্লিক এবং সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের নেতৃত্বে প্রতিনিধি দলটি মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি জান্নাতুল হক শাপলা ও হাসিবুর রশীদ, সাধারণ সম্পাদক মামুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের রিয়েল, যুগ্ম সম্পাদক ফুয়াদ হাসান, গণমাধ্যমবিষয়ক সম্পাদক ইয়াসির ওয়ারদাদ তন্ময় এবং আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. মোশারেফ হোসেন সিকদারসহ অন্য নেতারা। গত ২১ অক্টোবর ফোরামটির ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রকৌশলী রাফেল কবিরকে সভাপতি করে গঠিত এ কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানকে। উপদেষ্টাদের মধ্যে আছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মল্লিক। কমিটিতে দেশে ও বিদেশে কর্মরত আইসিটি পেশাজীবী, উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও তরুণ প্রযুক্তিবিদদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ড. মারুফ মল্লিক জানিয়েছেন, দেশের আইসিটি খাতকে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত করে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তোলা ফোরামের অন্যতম লক্ষ্য। আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের আইসিটি রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনেও কাজ করতে চায় সংগঠনটি।বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ তিনি বলেছেন, এ লক্ষ্য অর্জনে প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা, পেশাজীবীদের দক্ষতা বাড়ানো এবং প্রযুক্তি উদ্যোক্তা ও দক্ষ কর্মীদের জন্য আরও সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এনআইসিটিএফ সভাপতি প্রকৌশলী রাফেল কবির জানিয়েছেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আইসিটি খাতের পেশাজীবীদের সংগঠিত করা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে ফোরাম। দেশীয় প্রযুক্তিশিল্পকে শক্তিশালী করা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং উদ্ভাবনকে উৎসাহিত করাও সংগঠনটির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। ফোরামটি সফটওয়্যার, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা ও অন্যান্য প্রযুক্তিভিত্তিক পণ্যের রপ্তানি বাড়াতে কাজ করতে চায়। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছে সংগঠনটি। তবে পাঁচ বছরের মধ্যে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রবৃদ্ধি, গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ, উন্নত ডিজিটাল অবকাঠামো এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে কার্যকর সংযোগ নিশ্চিত করা প্রয়োজন। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং ঘোষিত লক্ষ্য বাস্তবায়নের উদ্যোগ জোরদার করার প্রত্যাশা করছে ফোরামটি। আরটিভি/এসআর  
জিয়াউর রহমানের মাজারে এনআইসিটিএফ নেতাদের শ্রদ্ধা
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে নারিশ হ্যাচারির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নিহত হয়েছেন। 
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু
গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচার করছেন: রিজভী
রিজভী বলেন, ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে। এ বিষয়ে বিএনপি ইতোমধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপ্রমাণ সামনে এনেছে।
গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচার করছেন: রিজভী
আরও পড়ুন
একটি দলের প্রধান নেতা প্রকাশ্যে এমন চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন: রাশেদ খাঁন
বিরোধী দল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে: রিজভী
মনোনয়ন দাখিলের শেষ সময় ২৬ অক্টোবর
এমপির বক্তব্যে ইউএনও’র হাততালি, ব্যাখ্যার সময় বনে গেলেন ‘বিএনপি নেতা’