
শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ওয়াকিদুজ্জামান ডাবলু।
গত ৬ নভেম্বর সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীপত্নী ডা. জোবাইদা রহমানের অনুমতিক্রমে তাকে এ পদে মনোনীত করা হয়েছে।
নবনিযুক্ত সহসভাপতি ওয়াকিদুজ্জামান ডাবলু নব্বইয়ের দশকের সাবেক ছাত্রনেতা। বর্তমানে তিনি জাতীয়তাবাদী প্রচার দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের প্রতি তার নিবেদন, সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও সক্রিয় ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে ওয়াকিদুজ্জামান ডাবলুকে নতুন দায়িত্ব দেওয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছেন।
তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্ব ও সাংগঠনিক অভিজ্ঞতা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবে।
আরটিভি/এমএইচজে




