ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর সহযোগিতায় তুরস্ক যাচ্ছেন সোনারগাঁয়ের সায়মন

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সহযোগিতায় জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ও সেন্টার ফর এনভায়রনমেন্টাল গভর্ন্যান্সের চিফ কো-অর্ডিনেটর ফেরদৌস সিদ্দিক সায়মন। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে।

আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক জলবায়ু সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ এবং তরুণ সংগঠকেরা অংশ নেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফর করবেন।

এ বিষয়ে ফেরদৌস সিদ্দিক সায়মন জানান, আন্তর্জাতিক সংগঠনগুলোর অর্থায়ন অপ্রতুল থাকায় কপ-৩১-এ অংশ নেওয়া তার জন্য অনিশ্চিত ছিল। তবে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান জানার পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে সার্বিক সহযোগিতার ব্যবস্থা করেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা ও খরার মতো সংকট মোকাবিলা করছে দেশটি। এই সম্মেলনে বাংলাদেশর জলবায়ু সংকট, তরুণদের ভাবনা এবং সম্ভাব্য সমাধান তুলে ধরার সুযোগ পাবেন তরুণ এই প্রতিনিধি।
​তিনি আরও বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস (GHG) নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত নগণ্য হলেও গ্লোবাল সাউথের দেশ হওয়ায় আমাদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি। এ বছর কপ-৩১ সম্মেলনে ঋণ নয়, বরং সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর থেকে আর্থিক অনুদান ও ক্ষতিপূরণ আদায়ের পক্ষে জোরালো কণ্ঠ তুলবেন তিনি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার অপসারণে যুবদলের জরুরি নির্দেশনা
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাঁটানো ব্যানার, পোস্টার ও ফেস্টুন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দিয়েছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার অপসারণে যুবদলের জরুরি নির্দেশনা
শহীদ জিয়া স্মৃতি সংসদের সহসভাপতি মনোনীত হলেন ওয়াকিদুজ্জামান ডাবলু
শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ওয়াকিদুজ্জামান ডাবলু।
শহীদ জিয়া স্মৃতি সংসদের সহসভাপতি মনোনীত হলেন ওয়াকিদুজ্জামান ডাবলু
ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি।
ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ
মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশীদের মধ্য থেকে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন
‘শেখ হাসিনা ফিরলে সংবর্ধনা জানাবে কে, আবু সাঈদের মা নাকি মুগ্ধর বাবা’
শেখ হাসিনা দেশে ফিরে সংবর্ধনা পাওয়ার আশা করছেন - এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আপনি দেশে ফিরতে চান, আপনাকে সংবর্ধনা জানাতে হবে। সংবর্ধনা জানাবে কে? আবু সাঈদের মা, মুগ্ধর বাবা, নাকি আহনাফের আত্মীয়-স্বজন? 
‘শেখ হাসিনা ফিরলে সংবর্ধনা জানাবে কে, আবু সাঈদের মা নাকি মুগ্ধর বাবা’
আরও পড়ুন
শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল: প্রধানমন্ত্রী
শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদনে অথরাইজেশন নেই
‘বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষায় বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ’
পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ