
শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম চাইল্ড মেসেজ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন শুনো আমাদের কথা'য় অংশ নেন জাতীয় সংসদ সদস্য রুবিনা মিরা।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৮টায় অনুষ্ঠানটি ভার্জুয়ালে অনুষ্ঠিত হয়। পুরো আয়োজন জুড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশুরা যুক্ত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিশু সাংবাদিক ফাতেমা বিনতে কালাম।
আয়োজন সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো বিদেশি অতিথি কঙ্গো থেকে শিশু অধিকার নিয়ে জনপ্রিয় এ আয়োজনে অংশ নেন। কঙ্গো দেশটির শিশু অধিকার নিয়ে কাজ করা বিয়েনভেনুকে কাছ থেকে দেখতে পেয়ে শিশুদের আনন্দ কয়েকগুন বেড়ে যায়।
আয়োজনে এক শিশু জানতে চায়, আগামী বছর বই পেতে শিক্ষার্থীদের বিলম্ব হতে পারে বলে মিডিয়ায় জানা যায়, বিষয়টিকে গুজব বলে কাগজের সংকটের কথা জানিয়েছেন রুবিনা মিরা।
ঝিনাইদহ থেকে আরেক শিশু রুবিনা মিরাকে অনুরোধ করে বলেন, মেট্রোরেলের ভাড়া যেন হাফপাশ রাখা হয়। বিষয়টি সংসদে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে শিশুদের আস্বস্ত করেন সাবেক এই ছাত্রলীগ নেত্রী।
এ বিষয়ে জাতীয় সংসদের এমপি রুবিন মিরা'র মাধ্যমে কঙ্গো থেকে অংশ নেওয়া দেশটির শিশু অধিকার নিয়ে কাজ করা বিয়েনভেনু বাংলাদেশ সরকারের কাছে ওষুধসহ অর্থ সহায়তা চেয়েছেন।
এ সময় সংসদ সদস্য বলেন, কঙ্গো সরকার থেকে প্রস্তাবনা দিতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারপর এ বিষয়ে ভেবে দেখবে বাংলাদেশ।
আয়োজনে নোয়াখালী জেলায় একাধিকবার বিভিন্ন পুরস্কার প্রাপ্ত পুলিশের এসআই সালাউদ্দিন রুবিনা মিরাকে বলেন শিশু অপরাধীদের সংশোধন জন্য সেফ হোম প্রয়োজন। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে রুবিনা মিরা বলেন, গুরুত্বপূর্ণ ইস্যুটি জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রীকে তুলে ধরবেন। পাশাপাশি তিনি জানান, সরকার সারাদেশে সেফ হোম করবে শিশু অপরাধীদের সংশোধনের জন্য।
চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড বাস্তবায়নে এইভাবে সাহসের সঙ্গে কাজ করে যেতে চাই আমরা।




