ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা ভোটকে সম্মান করলে পালিয়ে বেড়াতে হতো না: কাদের সিদ্দিকী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, আমাদের পতিত সরকার তিনিও যদি ভোটকে সম্মান করতেন, তাহলে তাকে পালিয়ে বেড়াতে হতো না।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে তিনি এ কথা বলেছেন।

কাদের সিদ্দিকী বলেন, আমাদের পতিত সরকার তিনিও যদি ভোটকে সম্মান করতেন, তাহলে তাকে পালিয়ে বেড়াতে হতো না। যদিও এখানে আমার দ্বিমত আছে। শেখ হাসিনা পালিয়ে যাননি। তাকে পৌঁছে দেওয়া হয়েছে অন্য একটা দেশে।

এ সময় নির্বাচনে মনোনয়নপত্রের জামানত কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জামানতের পরিমাণ অনেক বেশি। এটি এক হাজার টাকা হলেও কোনো ক্ষতি হতো না। এ বিষয়ে নির্বাচন কমিশনকে বিবেচনা করার অনুরোধ জানান তিনি।

নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার চেয়ে মানবিক গুণাবলি, নৈতিকতা ও জ্ঞানকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান কাদের সিদ্দিকী। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই একজন মানুষ জ্ঞানী বা ভালো মানুষ হন না। গ্রামের স্বল্পশিক্ষিত কিংবা অশিক্ষিত মানুষের মধ্যেও ভালো জ্ঞান, নীতি ও আদর্শ থাকতে পারে।

তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে শিক্ষাকে, এই কলেজ-স্কুলের শিক্ষাটাকে প্রাধান্য দেবেন না। মানবিক শিক্ষা, মানবিক গুণাবলি, এটাকে প্রাধান্য দিয়ে শিক্ষিতের যে নাগরিক অধিকার আর যিনি গ্রামে বাস করেন, লেখাপড়া করেন নাই, তার নাগরিক অধিকার আলাদা হবে এটা কিন্তু নয়। অধিকার তার সমানই থাকবে।

নির্বাচন কমিশনের স্বাধীনতা ও দৃঢ়তার প্রসঙ্গ তুলে ধরে ১৯৯৯ সালের একটি উপনির্বাচনের উদাহরণ দেন তিনি। নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব বিস্তার করেছিলেন বলে অভিযোগ করেন কাদের সিদ্দিকী। সে সময় প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা ভোটের ফল ঘোষণা করেননি এবং দীর্ঘদিন বিষয়টি ঝুলে ছিল বলে উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন কমিশন, কমিশনের মেরুদণ্ড শক্ত হওয়া দরকার।

ভোটের ফলাফল নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, বাক্সে ভোটের ফল যা হয়, ঘোষণার ফল অনেক ক্ষেত্রে অন্যরকম হয়। বিষয়টি নির্বাচন কমিশনকে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

১৯৭০ সালের নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গ টেনে কাদের সিদ্দিকী বলেন, পাকিস্তানিরা নির্বাচনী রায় মেনে নিলে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হতো না। তাদের নির্বাচনী রায় মেনে না নেওয়ার কারণেই বাঙালিকে স্বাধীনতার পথে এগোতে হয়েছিল। তার মতে, বাংলাদেশের জন্ম হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে। তাই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা জরুরি।

নির্বাচন কমিশনের প্রশংসা করে তিনি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার চা-বাগানের নির্বাচন নিয়ে গর্ব ও আশাবাদ প্রকাশ করেছেন, যা তার ভালো লেগেছে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে কাদের সিদ্দিকী বলেন, ছোটবেলা থেকে রিকশাশ্রমিকদের নির্বাচন দেখে আসছেন। জাতীয় নির্বাচনের চেয়ে রিকশাশ্রমিকদের নির্বাচন বেশি স্বচ্ছ, নিরপেক্ষ ও সুন্দর হয়। সেখানে ভোট চুরি কিংবা অন্যের ভোট জালিয়াতি করে নেওয়ার ঘটনা ঘটে না। বাংলাদেশের যদি একটা সঠিক নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে যে সমস্যা আছে তার অর্ধেক সমস্যা আপনা-আপনি দূর হয়ে যাবে বলে আমার আন্তরিক বিশ্বাস।

নির্বাচনে প্রার্থীদের ব্যয় কমানোর বিষয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, টাকা দিয়ে সিডি কিনে ভোটার তালিকা প্রিন্ট করা প্রার্থীদের জন্য কষ্টকর। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল প্রার্থীদের এ ব্যয় বহন করতে সমস্যা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের ভোটার তালিকা সরবরাহের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সম্পদ চুরির মামলা প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, স্ত্রীর নামে স্বামীর চুরির মামলা দেওয়ার সুযোগ থাকা উচিত নয়। তার মতে, স্ত্রী স্বামীর সম্পদের দেখাশোনার দায়িত্বে থাকেন। হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশাকে চুরির মামলায় গ্রেপ্তারের সময়ও তিনি এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন বলে উল্লেখ করেন।

নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যোগাযোগের দূরত্ব কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেছেন, অভিযোগ জানিয়ে অনেক সময় কোনো সাড়া পাওয়া যায় না। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানালে তার প্রতিকার পাওয়া নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা কমিশনের সঙ্গে যোগাযোগ করে সাড়া পেলে অনেক সমস্যার সমাধান সম্ভব হবে বলে মনে করেন তিনি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা কলেজে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে বেধড়ক পেটালো ছাত্রদল
ঢাকা কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটকের পর গণপিটুনি দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মোবাইলে ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের অভিযোগে আটক করা হয়।  রোববার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।  এ সময় তার ব্যক্তিগত মোবাইল ফোনে অনুসন্ধানের পর তার সঙ্গে যোগাযোগকারী অন্য ছাত্রলীগের নেতাদের ধরতে অভিযানে যান ছাত্রদলের নেতাকর্মীরা। জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত আটককৃত ব্যক্তির নাম মুন্না শেখ। তিনি ঢাকা কলেজে। রাষ্ট্রবিজ্ঞানের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফরিদপুর। একই সঙ্গে তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। ঢাকা কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা জানান, আটক ছাত্রলীগের মুন্নার মুঠোফোনে ফরিদপুর,গাজীপুরসহ বিভিন্ন জায়গার ছাত্রলীগের সিনিয়র নেতাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, আমরা যাকে আটক করেছি তার বাড়ি ফরিদপুরে। সে ঢাকা কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল। আমাদের কাছে তথ্য ছিল যে সে এই জায়গায় আসছে এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই তথ্যের ভিত্তিতে আমরা তাকে আটক করেছি এবং পুলিশকে খবর দিয়েছি। তিনি আরও বলেন, তার সাথে ছাত্রলীগের অনেক গুরুত্বপূর্ণ নেতাদের যোগাযোগ রয়েছে। তার মুঠোফোনের মাধ্যমে আমরা ফরিদপুর,গাজীপুরসহ অনেক জায়গার অনেক ছাত্রলীগের বড় বড় নেতাদের সাথে তার প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে আমরা সেটা জানতে পেরেছি। নিউমার্কেট থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, ঢাকা কলেজে ছাত্রলীগের কর্মীর আটকের বিষয়টি আমরা এখনো অবগত নই। তাকে পুলিশের কাছে হস্তান্তর করে নাই। পরবর্তীতে আমাদের কাছে হস্তান্তর করলে বিষয়টি জানাব। আরটিভি/এসআর
ঢাকা কলেজে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে বেধড়ক পেটালো ছাত্রদল
গ্লোবাল ডায়াস্পোরা সামিটে অংশ নিতে ইউরোপের দুই দেশে যাচ্ছেন প্রতিমন্ত্রী নুর
গ্লোবাল ডায়াস্পোরা সামিট ২০২৬ এ নিতে আগামীকাল জর্জিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। রোববার (২৯ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদ এর মুখপাত্র আবু হানিফ। জানা গেছে, আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত জর্জিয়ায় অবস্থান করবেন গণঅধিকার পরিষদের সভাপতি। এরপর সার্বিয়ায় যাবেন তিনি, দুইদিন থাকার পর ৫ ডিসেম্বের দেশের পথে রওনা দেবেন তিনি। প্রসঙ্গত, অভিবাসী ও প্রবাসী জনগোষ্ঠীর (ডায়াস্পোরা) উন্নয়নমূলক ভূমিকা, বিনিয়োগ এবং বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে জর্জিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল ডায়াস্পোরা সামিট ২০২৬।  জর্জিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর যৌথ উদ্যোগে দেশটির রাজধানী তিবিলিসিতে এটি অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। আরটিভি/এসআর  
গ্লোবাল ডায়াস্পোরা সামিটে অংশ নিতে ইউরোপের দুই দেশে যাচ্ছেন প্রতিমন্ত্রী নুর
তাহলে কি হাসিনার মৃত্যুর খবরই সত্য, প্রশ্ন হানিফের
শনিবার (২৮ নভেম্বর) সকালে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন।
তাহলে কি হাসিনার মৃত্যুর খবরই সত্য, প্রশ্ন হানিফের
দেশকে অস্থিতিশীল করতে চাইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে: কর্নেল (অব.) জগলুল আহসান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চাইলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের আহ্বায়ক কর্নেল (অব.) জগলুল আহসান। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে ইসিবি চত্তরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী অঙ্গ সংগঠনের নেতা–কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী (অব.) ফোর্সেস ফোরাম ঢাকা মহানগর উত্তর আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই হুশিয়ারি দেন তিনি। এ সময় বক্তারা বলেন, ভারতে পলাতক শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগ ও তাদের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরাম সরকারের পাশে থেকে ফ্যাসিস্টদের মোকাবিলা করে তাদের সমূলে উৎপাটন করবে।  সমাবেশে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধ্বা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মতিউর রহমান।  এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— প্রিন্সিপাল মো. লিয়াকত আলী, অ্যাডভোকেট আলমগীর হোসেন, অনারারী ক্যাপ্টেন (অব.) দুলাল উদ্দীন এবং কাজী মাহবুবুল আলম নীলু।   আরটিভি/এসআর
দেশকে অস্থিতিশীল করতে চাইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে: কর্নেল (অব.) জগলুল আহসান
টাকা ঢেলে ও উসকানি দিয়ে কারখানা বন্ধের ষড়যন্ত্র করছে পতিত ফ্যাসিস্টরা: নুর
অতীতে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট চালানো আওয়ামী লীগের লোকজনের অর্থায়ন ও উসকানিতে কারখানা বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে অবস্থিত জাতীয় প্রেস ক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের অনেকের মিল-কারখানা ও ব্যবসা-বাণিজ্য অন্যরা দেখভাল করছেন। এসব ব্যবসা থেকে অর্জিত মুনাফা আবার শ্রমিক অধ্যুষিত এলাকায় উসকানি ও অস্থিরতা তৈরির কাজে অর্থায়ন করা হচ্ছে। তিনি বলেন, গার্মেন্টস খাতকে ধ্বংস করা এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে এমন বার্তা বিদেশিদের কাছে পৌঁছে দিতে পরিকল্পিতভাবে কৃত্রিম অস্থিরতা তৈরি করা হচ্ছে। এর পেছনে পতিত ফ্যাসিস্টদের অর্থায়ন রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, শুধু গাজীপুর এলাকাতেই এ ধরনের কর্মকাণ্ডে ১০০ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির বরাত দিয়ে নুর দাবি করেন, অতীতে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট চালানো আওয়ামী লীগের লোকজনের অর্থায়ন ও উসকানিতে কারখানা বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, নিজেদের কোনো সঙ্গী-সাথী যদি এসব ব্যক্তিকে আশ্রয় বা সহযোগিতা করেন, তাদের বিরুদ্ধেও অবস্থান নিতে হবে। এসব অর্থ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টিতে ব্যয় করা হচ্ছে। সরকারি দরপত্র প্রসঙ্গে নুর বলেন, নির্মাণকাজ ও সরকারি টেন্ডারে পুরোনো অভিজ্ঞতার শর্তের কারণে এখনো ৮০ শতাংশ কাজ আওয়ামী লীগের লোকজন পাচ্ছেন। ফলে, নতুন উদ্যোক্তারা কাজের সুযোগ পাচ্ছেন না। নতুন ব্যবসায়ীদের সুযোগ করে দিতে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন করা হয়েছে উল্লেখ করে তিনি সবাইকে দরপত্রে অংশ নেওয়ার আহ্বান জানান। এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত ও এনসিপি। আরটিভি/টিআর
টাকা ঢেলে ও উসকানি দিয়ে কারখানা বন্ধের ষড়যন্ত্র করছে পতিত ফ্যাসিস্টরা: নুর