ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: আবু হানিফ

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১০:২৯ পিএম
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। ছবি : সংগৃহীত

রাষ্ট্রের স্থিতিশীলতা ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় রমনা কালী মন্দির ও ৭টায় শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধিদল শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গপূজা উপলক্ষে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, বর্তমান সরকার বিগত সময়ের চেয়ে অনেক বেশি নিরাপত্তা নিশ্চিত করেছেন। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এই দেশে বিভিন্ন ধর্মের,বর্ণের মানুষ বসবাস করে। আমাদের সংবিধান সকল নাগরিকের সমান অধিকার দিয়েছে। সুতরাং

তিনি আরও বলেন, এই দেশে সকল নাগরিক যেন তাদের সকল ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে, সেজন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা এই নির্বাচনে কোন উগ্র গোষ্ঠী কিংবা কোন সাম্প্রদায়িক দলকে ভোট দেয়নি।

আবু হানিফ বলেন, মনে রাখতে হবে কোন উগ্র গোষ্ঠী ক্ষমতায় আসলে অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকতে পারবে না। আমাদের আলাদা আলাদা ধর্ম থাকলেও, আমরা সবাই এই দেশের নাগরিক। রাষ্ট্রের স্থিতিশীলতা ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান,নীলা শেখ,যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত,সহ ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম মোল্লা,পেশাজীবি অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক সম্পাদক রশীদ আহমেদ, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক সম্পাদক বনি ইয়ামিন সিফাত, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি অর্নব কুমার প্রমুখ।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি
ইসলামী আন্দোলনের নারী ইউনিটের নতুন কমিটি ঘোষণা
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নারী ইউনিটের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
ইসলামী আন্দোলনের নারী ইউনিটের নতুন কমিটি ঘোষণা
প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা
রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইন সংলগ্ন একটি মাদকের আস্তানায় ফিল্মি স্টাইলে হানা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। আকস্মিক এ অভিযান চালিয়ে কয়েকজনকে ধরে পুলিশের কাছে সোপর্দও করেছেন তিনি।  শনিবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় এ অভিযানের সময় তার হাতে ছিল পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র। আবার এই অভিযানের ভিডিও নিজেই নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন ইশরাক হোসেন।  প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের এমন অভিযানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের এ নেতা বলেন, সমাজ, বন্দর, নগর, অলিগলি, পাড়া-মহল্লা থেকে মাদক দূর হোক, এটা কে না চায়? আমরা তো দীর্ঘদিন ধরেই এসব বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। কিন্তু, আজকে মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল হাতে বিএনপি নেতা ইশরাক হোসেন যে মহড়া দিয়েছেন, তা আমাদেরকে হতাশ করেছে।  বিবৃতিতে তিনি বলেন, তিনি (ইশরাক) মূলত এই হীন কাজের মাধ্যমে সন্ত্রাসবাদকেই প্রমোট করেছেন। আমরা এসব কর্মকাণ্ডকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। শেখ ফজলুল করীম মারুফ আরও বলেন, সরকার একদিকে মাদকবিরোধী অভিযানের ঘোষণা দেয় আবার অন্যদিকে তাদের নেতাকর্মীদের মাদক থেকে দূরে রাখতে পারছে না। যেখানেই মাদক কারবারি ধরা হয়, তাদের সিংহভাগই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা সামান্য মুচলেকা দিয়ে আবার স্বরূপে ফিরে আসে। সরকার এবং প্রশাসন যেন জাতির সামনে নাটক উপস্থাপন করছে। এসব তামাশা ছেড়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আপনাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আরটিভি/এসএইচএম
প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা
নিষিদ্ধ আ.লীগকে ফেরাতে অপতৎপরতায় লিপ্ত জামায়াত: আবু হানিফ 
নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরাতে অপতৎপরতায় লিপ্ত জামায়াত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
নিষিদ্ধ আ.লীগকে ফেরাতে অপতৎপরতায় লিপ্ত জামায়াত: আবু হানিফ 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আরও পড়ুন
নিষিদ্ধ আ.লীগকে ফেরাতে অপতৎপরতায় লিপ্ত জামায়াত: আবু হানিফ 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
ছয় আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি: আবু হানিফ 
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ