
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
রোববার (১১ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ। সেই সময় সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেছিলো। তখন কিন্তু শিবিরকে কোথাও প্রতিবাদ করতে দেখা যায় নি। সেই সময় অনেক শিবির নেতা ছাত্রলীগের মাঝে গুপ্ত হিসেবে ছিল। গত কয়েকদিন আগে বলেছিলাম ফাহাদ হত্যার ঘটনায়ও গুপ্ত শিবির জড়িত থাকতে পারে। তার দুটি নমুনা হলো, আবরার ফাহাদ হত্যা মামলার আসামির পক্ষের আইনজীবী ছিল সাবেক শিবির নেতা এডভোকেট শিশির মনির। আরেকটা নমুনা হলো, সাধারণ শিক্ষার্থীরা যখন আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে আন্দোলন করে তখনও ছাত্রলীগের সাথে মিছিল করেছিলো বর্তমান শিবির নেতা সাদিক কায়েম। এতেই প্রমাণ হয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিলো। গণঅভ্যুত্থানের পর ছাত্রলীগে থাকা অনেক গুপ্ত শিবির, প্রকাশ্যে এসেছে। যদিও গুপ্তরা এটাকা আত্মরক্ষার কৌশল হিসেবে প্রচার করে।
আরটিভি/ এসকেডি




