ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব আমিরাতে মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে কুমিল্লার শাহ আলমের মৃত্যু

ইউএই প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৭ এএম
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ইরান–ইসরায়েল যুদ্ধের চলমান উত্তেজনার মধ্যে আবারও এক বাংলাদেশি প্রবাসীর প্রাণহানির ঘটনা ঘটেছে। ফুজিরা প্রদেশের আল রিফা এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে মো. শাহ আলম ভূঁইয়া নামের এক প্রবাসী নিহত হয়েছেন।

নিহত শাহ আলম ভূঁইয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরোইন এলাকার হানিফ ভূঁইয়ার ছেলে। তিনি ফুজাইরা আল রিফা এলাকায় একটি কৃষি খামারে কর্মরত ছিলেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে শাহ আলম কর্মরত অবস্থায় ছিলেন। এ সময় ইরান থেকে নিক্ষিপ্ত একটি ড্রোন সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে। ড্রোনটি আকাশেই ধ্বংস হলেও এর ধ্বংসাবশেষ নিচে পড়ে খামার এলাকায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এর আগে আজমান প্রদেশে সালেহ উদ্দিন (ওরফে আহমদ আলী) নামে আরও এক বাংলাদেশি একই ধরনের ঘটনায় নিহত হন। এ নিয়ে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতে দুইজন বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৯০ জন।

আরও পড়ুন

এদিকে নিহতের খবর পেয়ে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেটের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। দূতাবাস জানিয়েছে, মরদেহ শনাক্তকরণ শেষে দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চলমান এই সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা বাহিনী এখন পর্যন্ত ৪৩৮টি ব্যালিস্টিক মিসাইল, ১৯টি ক্রুজ মিসাইল এবং ২০১২টি ড্রোন প্রতিহত করেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মক্কেলকে আইনি সেবা দেওয়া একজন আইনজীবীর কর্তব্য: অ্যাটর্নি মঈন চৌধুরী
আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক ও মার্কিন অ্যাটর্নি মঈন চৌধুরীকে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশি লইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মিশিগানের ওয়ারেন শহরের বিসমিল্লাহ পার্টি হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী, আইন পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন। সংবর্ধনার জবাবে অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, দল-মতনির্বিশেষে মক্কেলকে আইনি সেবা প্রদান করা একজন আইনজীবীর প্রথম ও প্রধান কর্তব্য। তিনি বলেন, আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে দলীয় পরিচয় বা রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে থেকে মানুষের আইনগত অধিকার রক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত। আইন পেশার মূল ভিত্তি হচ্ছে ন্যায়বিচার, পেশাগত সততা, দায়িত্ববোধ এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। অ্যাটর্নি মঈন চৌধুরী আরও গুরুত্ব দিয়ে বলেন, প্রত্যেক মানুষের আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। আইনজীবীদের দায়িত্ব হচ্ছে মক্কেলের আইনগত স্বার্থ রক্ষায় প্রচলিত আইন ও পেশাগত নীতিমালার মধ্যে থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা। বাংলাদেশি লইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মহাব্বত খান। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অ্যাডভোকেট কায়সার হাসান শিমন এবং অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আযম (মাছুম)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট নুরুল ইসলাম মঈনুল, অ্যাডভোকেট মঈনুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মাহমুদুর রহমান, অ্যাডভোকেট মহসিন চৌধুরী, অ্যাডভোকেট কল্যাণী চৌধুরী, অ্যাডভোকেট রুকসানা, অ্যাডভোকেট সামিনা-সহ অন্যান্য আইনজীবী ও কমিউনিটির প্রতিনিধিরা। সংবর্ধিত অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক হওয়ার পাশাপাশি ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের সঙ্গেও নেতৃত্বস্থানীয় ভূমিকায় সম্পৃক্ত রয়েছেন। অভিবাসীদের অধিকার রক্ষা, আইনগত সহায়তা প্রদান এবং প্রবাসী কমিউনিটির মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধিতে তিনি কাজ করে আসছেন। বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সম্পর্ক জোরদার এবং প্রবাসীদের আইনগত অধিকার সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার গুরুত্বও এ সংবর্ধনা আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয়। মিশিগানে আয়োজিত এ অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশি আইনজীবীদের মধ্যে সৌহার্দ্য, পেশাগত ঐক্য এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির একটি উল্লেখযোগ্য উপলক্ষ হয়ে ওঠে। আরটিভি/টিআর
মক্কেলকে আইনি সেবা দেওয়া একজন আইনজীবীর কর্তব্য: অ্যাটর্নি মঈন চৌধুরী
আমেরিকার মর্যাদাপূর্ণ ডেভিসন-জার্মার পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসান
প্রখ্যাত বাংলাদেশি পদার্থবিজ্ঞানী অধ্যাপক এম জাহিদ হাসান ২০২৭ সালের আমেরিকার মর্যাদাপূর্ণ ডেভিসন-জার্মার অ্যাটমিক অর সারফেস ফিজিকস পুরস্কার পেয়েছেন।
আমেরিকার মর্যাদাপূর্ণ ডেভিসন-জার্মার পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসান
লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা, জড়িতদেরকে বের করে দেওয়ার দাবি
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির কয়েকজন রাজনীতিবিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও শেয়ার করে ব্রিটেনে বিদেশি নাগরিকদের সহিংসতা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তারা।
লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা, জড়িতদেরকে বের করে দেওয়ার দাবি
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের অদূরে স্টার্ডহাম এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে মইনুদ্দিন নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
‘দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী’
দক্ষিণ বাংলাকে দেশের উন্নয়নের মূল ধারায় যুক্ত করার জোরালো প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। 
‘দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী’
আরও পড়ুন
ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাটে আগুন, মা-ছেলের মৃত্যু
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
বাসের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
নিভৃতে মানুষ গড়ার কারিগর চলে গেলেন না ফেরার দেশে