ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে!

আন্তর্জাতিক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০২:৫৭ এএম
ছবি: সংগৃহীত

নীলনদ ও পিরামিডের দেশ মিশরে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৭ মে) সন্ধ্যায় চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পর দেশটির ধর্মীয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস ও হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। আর মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে বুধবার।

মিশরের দার আল-ইফতা আল-মিসরিয়্যাহ আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানায়, শরিয়াহভিত্তিক চাঁদ পর্যবেক্ষণ কমিটির মাধ্যমে জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ‘ইয়াওমে আরাফা’ বা আরাফাত দিবস পালিত হবে ২৬ মে মঙ্গলবার। পরদিন ২৭ মে বুধবার দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

আরও পড়ুন

প্রতি বছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মিশরে ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে দেশটির বিভিন্ন শহরে ঈদকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে।

উল্লেখ্য, ইসলামি বর্ষপঞ্জি চান্দ্র মাসের ওপর নির্ভরশীল হওয়ায় চাঁদ দেখার তারতম্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহার তারিখ একদিন আগে বা পরে হতে পারে।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমেরিকার মর্যাদাপূর্ণ ডেভিসন-জার্মার পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসান
প্রখ্যাত বাংলাদেশি পদার্থবিজ্ঞানী অধ্যাপক এম জাহিদ হাসান ২০২৭ সালের আমেরিকার মর্যাদাপূর্ণ ডেভিসন-জার্মার অ্যাটমিক অর সারফেস ফিজিকস পুরস্কার পেয়েছেন।
আমেরিকার মর্যাদাপূর্ণ ডেভিসন-জার্মার পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসান
লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা, জড়িতদেরকে বের করে দেওয়ার দাবি
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির কয়েকজন রাজনীতিবিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও শেয়ার করে ব্রিটেনে বিদেশি নাগরিকদের সহিংসতা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তারা।
লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা, জড়িতদেরকে বের করে দেওয়ার দাবি
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের অদূরে স্টার্ডহাম এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে মইনুদ্দিন নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
‘দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী’
দক্ষিণ বাংলাকে দেশের উন্নয়নের মূল ধারায় যুক্ত করার জোরালো প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। 
‘দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী’
মানসিক ভারসাম্যহীন হয়ে বাহরাইনের রাস্তায় ঘুরছিলেন লিলুফা বেগম, অতঃপর...
বাবা-মা, ভাই-বোনের মুখে হাসি ফোটাতে এবং পরিবারের একটু ভালো থাকার আশায় ৩২ বছর আগে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল গ্রামের লিলুফা বেগম। 
মানসিক ভারসাম্যহীন হয়ে বাহরাইনের রাস্তায় ঘুরছিলেন লিলুফা বেগম, অতঃপর...
আরও পড়ুন
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সায়েদ
ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতে পরিণতি হবে ভয়াবহ ধ্বংসাত্মক, বলছে মিশর
এক ঘণ্টা পেছানো হচ্ছে মিশরের ঘড়ির কাঁটা