ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পিকিং বিশ্ববিদ্যালয়ে এডগার স্নোকে নিয়ে আন্তর্জাতিক সেমিনার

চীন প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১১:২৭ এএম
পিকিং বিশ্ববিদ্যালয়ে এডগার স্নোকে নিয়ে আন্তর্জাতিক সেমিনার । ছবি: আরটিভি

প্রখ্যাত মার্কিন সাংবাদিক এডগার স্নোর উত্তরাধিকার, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং চীন-বিদেশ সম্পর্ক উন্নয়নে তাঁর অবদানকে কেন্দ্র করে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সেমিনার।

মঙ্গলবার (৮ জুলাই) ‘এডগার স্নোর চেতনার সমসাময়িক মূল্য’ শীর্ষক এ সেমিনারে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ ও তরুণ প্রতিনিধিরা অংশ নেন।

সিনহুয়া নিউজ এজেন্সি ও পিকিং বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে এবং সিনহুয়া ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ সেমিনারের মধ্য দিয়ে ২ থেকে ৭ জুলাই পর্যন্ত ছয় দিনব্যাপী গবেষণা ও শিক্ষা সফরের সমাপ্তি ঘটে। সফরের অংশ হিসেবে প্রতিনিধিরা শানসি প্রদেশ ও নিংজিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলে এডগার স্নোর ঐতিহাসিক যাত্রাপথ অনুসরণ করেন।

সফরে অংশ নেওয়া প্রতিনিধিরা উত্তর শানশিতে এডগার স্নোর সাক্ষাৎকার গ্রহণের বিভিন্ন স্থান এবং তাঁর বিখ্যাত গ্রন্থ রেড স্টার ওভার চায়না–এর ঐতিহাসিক প্রেক্ষাপট ঘুরে দেখেন। এ সফরের মাধ্যমে তারা চীনের বিপ্লবী ইতিহাস, উন্নয়নের ধারাবাহিকতা এবং আধুনিক চীনের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মূল্যবোধ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।

আরও পড়ুন

গবেষণা সফরের অংশ হিসেবে প্রতিনিধিরা ইয়ান’আন, ঝিদান কাউন্টি, বাও’আন বিপ্লব স্থান স্মৃতি জাদুঘর, জাপানবিরোধী সামরিক ও রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্পাস এবং রেড আর্মির ইতিহাসভিত্তিক বিভিন্ন স্মৃতিস্তম্ভ ও জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তারা বিপ্লবী যুগের সংগ্রাম, আত্মত্যাগ ও আদর্শ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন।

এ ছাড়া ‘স্নোর পথ অনুসরণ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন দেশের গবেষক ও অতিথিরা এডগার স্নোর সাংবাদিকতা, তাঁর প্রতিবেদন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে চীনকে তুলে ধরার ক্ষেত্রে তাঁর অবদান নিয়ে মতবিনিময় করেন। অংশগ্রহণকারীরা ‘ইয়ান’আনে তেরো বছর’ শীর্ষক নাট্য প্রযোজনাও উপভোগ করেন, যেখানে আধুনিক উপস্থাপনায় বিপ্লবী ইতিহাস তুলে ধরা হয়।

সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল চীনের পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন কার্যক্রম পরিদর্শন। প্রতিনিধিরা নিংজিয়ার ঝংওয়েইসহ বিভিন্ন এলাকা ঘুরে হলুদ নদী সংরক্ষণ, থ্রি-নর্থ শেল্টার ফরেস্ট কর্মসূচি এবং গ্রামীণ পুনরুজ্জীবন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

এছাড়া টংশিন কাউন্টিতে রেড আর্মি ওয়েস্টওয়ার্ড এক্সপেডিশন মেমোরিয়াল হল পরিদর্শন এবং রেড টংশিন ফোরামে অংশ নিয়ে ইতিহাস, সংস্কৃতি ও আন্তর্জাতিক বোঝাপড়া নিয়ে আলোচনা করেন তারা।

সেমিনারে বক্তারা বলেন, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি এডগার স্নোর অঙ্গীকার আজও বিশ্বজুড়ে সাংবাদিক, গবেষক ও তরুণদের অনুপ্রাণিত করে। তার কাজ আন্তর্জাতিক পরিমণ্ডলে চীন সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া জোরদার করেছে।

বিদেশি প্রতিনিধিরা বলেন, ঐতিহাসিক স্থান পরিদর্শন, গবেষকদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তারা চীনের ইতিহাস, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে আরও গভীর ধারণা অর্জন করেছেন।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য আন্তর্জাতিক সাংস্কৃতিক ও একাডেমিক বিনিময় জোরদার করা এবং এডগার স্নোর সত্যনিষ্ঠা, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।

সেমিনারে এডগার স্নো মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রায় ২০০ প্রতিনিধি, স্নোর পরিবারের সদস্য, গবেষক, বিশেষজ্ঞ এবং চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশ, মিশর ও আর্মেনিয়াসহ বিভিন্ন দেশের জেনারেশন-জেড তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
অভিবাসন বিভাগ কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
আরও পড়ুন
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
চীন সফরে চবির ভিসি ও দুই প্রোভিসি
৭ মিলিয়ন ডলার বিনিয়োগ বাড়াচ্ছে চীনা প্রতিষ্ঠান কেপিএসটি
তিন দিনের সফরে চীন গেলেন শিক্ষামন্ত্রী