
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তিন দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশস্থ চীন এম্বাসির কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।
সফরকালে মন্ত্রী চীনের তিয়ানজিনে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’ এ অংশগ্রহণ করবেন।
এছাড়াও তার ‘ওয়ার্ল্ড ভোকেশনাল কলেজ স্কিলস কম্পিটিশন ২০২৬’ এর চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
সফরকালে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করার লক্ষ্যে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষরেরও কথা রয়েছে।
আরটিভি/এমএ



