ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৬ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে মানতে হবে যেসব নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ডধারী) হিসেবে বসবাসকারীদের জন্য নাগরিকত্ব অর্জন একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে নাগরিকত্ব পেতে হলে নির্ধারিত যোগ্যতা পূরণের পাশাপাশি কয়েকটি বাধ্যতামূলক ধাপ সফলভাবে সম্পন্ন করতে হয়। নিয়ম অনুযায়ী আবেদন করলে আবেদন থেকে শুরু করে শপথ গ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন করা সম্ভব।

প্রথম ধাপ: যোগ্যতা নিশ্চিত করা

নাগরিকত্বের আবেদন করতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। সাধারণ নিয়মে অন্তত পাঁচ বছর ধরে স্থায়ী বাসিন্দা হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস করতে হয়। তবে কোনো মার্কিন নাগরিকের সঙ্গে বৈধভাবে বিবাহিত এবং একসঙ্গে বসবাস করলে তিন বছর পরই আবেদন করা যায়।

এ ছাড়া, পাঁচ বছরের নিয়মে আবেদনকারীর অন্তত ৩০ মাস এবং তিন বছরের নিয়মে অন্তত ১৮ মাস যুক্তরাষ্ট্রে শারীরিকভাবে উপস্থিত থাকার শর্ত রয়েছে। যে অঙ্গরাজ্য থেকে আবেদন করবেন, সেখানে অন্তত তিন মাস বসবাসের প্রমাণ, সুনাগরিক হিসেবে গ্রহণযোগ্য আচরণ এবং নিয়মিত কর পরিশোধের রেকর্ডও থাকতে হবে।

দ্বিতীয় ধাপ: আবেদনপত্র জমা দেওয়া

যোগ্যতা নিশ্চিত হওয়ার পর নাগরিকত্বের আবেদনপত্র পূরণ করে অনলাইনে অথবা ডাকযোগে জমা দিতে হয়। আবেদনপত্রের সঙ্গে গ্রিন কার্ডের অনুলিপি, প্রয়োজনীয় বৈবাহিক নথি, ভ্রমণের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হয়।

২০২৬ সালের নির্ধারিত ফি অনুযায়ী, অনলাইনে আবেদন করলে খরচ ৭১০ ডলার এবং কাগজে আবেদন করলে ৭৬০ ডলার। এই ফি-এর মধ্যেই আঙুলের ছাপ ও অন্যান্য পরিচয়সংক্রান্ত তথ্য সংগ্রহের ব্যয় অন্তর্ভুক্ত থাকে।

তৃতীয় ধাপ: বায়োমেট্রিক তথ্য প্রদান

আবেদন গ্রহণের পর কর্তৃপক্ষ নির্ধারিত তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়। আবেদনকারীকে সেখানে উপস্থিত হয়ে আঙুলের ছাপ, ছবি এবং স্বাক্ষর দিতে হয়। এই ধাপে কোনো সাক্ষাৎকার নেওয়া হয় না এবং পুরো প্রক্রিয়াটি সাধারণত অল্প সময়েই সম্পন্ন হয়।

চতুর্থ ধাপ: নাগরিকত্বের সাক্ষাৎকার

এরপর আবেদনকারীকে নাগরিকত্বের সাক্ষাৎকারে অংশ নিতে হয়। এ সময় কর্মকর্তারা আবেদনপত্রে দেওয়া তথ্য, ভ্রমণের ইতিহাস, কর্মজীবন, বৈবাহিক অবস্থা এবং কর পরিশোধসংক্রান্ত তথ্য যাচাই করেন। তাই আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও নির্ভুল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পঞ্চম ধাপ: ইংরেজি ও নাগরিকত্ব পরীক্ষা

সাক্ষাৎকারের পাশাপাশি আবেদনকারীকে ইংরেজি ভাষা এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সরকারব্যবস্থা বিষয়ে পরীক্ষা দিতে হয়। বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত প্রশ্নভান্ডার থেকে সর্বোচ্চ ২০টি প্রশ্ন করা হয় এবং অন্তত ১২টির সঠিক উত্তর দিতে হয়। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী এবং দীর্ঘদিন ধরে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাসকারী কিছু আবেদনকারীর জন্য বিশেষ সুবিধা রয়েছে।

ষষ্ঠ ধাপ: আবেদন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

সব প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ আবেদন অনুমোদন, স্থগিত অথবা বাতিল—যেকোনো একটি সিদ্ধান্ত জানায়। আবেদন অনুমোদিত হলে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়। অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন হলে কিংবা প্রথমবার পরীক্ষায় উত্তীর্ণ না হলে আবেদন সাময়িকভাবে স্থগিত রাখা হতে পারে এবং পরবর্তীতে আবার সুযোগ দেওয়া হয়। আবেদন বাতিল হলেও নির্ধারিত নিয়মে পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ থাকে।

সপ্তম ধাপ: আনুগত্যের শপথ গ্রহণ

নাগরিকত্ব প্রক্রিয়ার শেষ ধাপ হলো আনুগত্যের শপথ গ্রহণ। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, শপথ গ্রহণের আগে কেউ মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃত হন না। অনুষ্ঠানের দিন আবেদনকারীকে তার স্থায়ী বাসিন্দার পরিচয়পত্র (গ্রিন কার্ড) জমা দিতে হয় এবং নির্ধারিত শপথ পাঠ করতে হয়। এরপর তাকে নাগরিকত্বের সনদ দেওয়া হয়, যা যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ।

এই সনদের ভিত্তিতে তিনি মার্কিন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং ভোটাধিকারসহ একজন পূর্ণাঙ্গ মার্কিন নাগরিক হিসেবে সাংবিধানিক অধিকার ভোগ করতে পারবেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মক্কেলকে আইনি সেবা দেওয়া একজন আইনজীবীর কর্তব্য: অ্যাটর্নি মঈন চৌধুরী
আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক ও মার্কিন অ্যাটর্নি মঈন চৌধুরীকে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশি লইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মিশিগানের ওয়ারেন শহরের বিসমিল্লাহ পার্টি হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী, আইন পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন। সংবর্ধনার জবাবে অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, দল-মতনির্বিশেষে মক্কেলকে আইনি সেবা প্রদান করা একজন আইনজীবীর প্রথম ও প্রধান কর্তব্য। তিনি বলেন, আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে দলীয় পরিচয় বা রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে থেকে মানুষের আইনগত অধিকার রক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত। আইন পেশার মূল ভিত্তি হচ্ছে ন্যায়বিচার, পেশাগত সততা, দায়িত্ববোধ এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। অ্যাটর্নি মঈন চৌধুরী আরও গুরুত্ব দিয়ে বলেন, প্রত্যেক মানুষের আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। আইনজীবীদের দায়িত্ব হচ্ছে মক্কেলের আইনগত স্বার্থ রক্ষায় প্রচলিত আইন ও পেশাগত নীতিমালার মধ্যে থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা। বাংলাদেশি লইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মহাব্বত খান। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অ্যাডভোকেট কায়সার হাসান শিমন এবং অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আযম (মাছুম)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট নুরুল ইসলাম মঈনুল, অ্যাডভোকেট মঈনুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মাহমুদুর রহমান, অ্যাডভোকেট মহসিন চৌধুরী, অ্যাডভোকেট কল্যাণী চৌধুরী, অ্যাডভোকেট রুকসানা, অ্যাডভোকেট সামিনা-সহ অন্যান্য আইনজীবী ও কমিউনিটির প্রতিনিধিরা। সংবর্ধিত অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক হওয়ার পাশাপাশি ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের সঙ্গেও নেতৃত্বস্থানীয় ভূমিকায় সম্পৃক্ত রয়েছেন। অভিবাসীদের অধিকার রক্ষা, আইনগত সহায়তা প্রদান এবং প্রবাসী কমিউনিটির মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধিতে তিনি কাজ করে আসছেন। বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সম্পর্ক জোরদার এবং প্রবাসীদের আইনগত অধিকার সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার গুরুত্বও এ সংবর্ধনা আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয়। মিশিগানে আয়োজিত এ অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশি আইনজীবীদের মধ্যে সৌহার্দ্য, পেশাগত ঐক্য এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির একটি উল্লেখযোগ্য উপলক্ষ হয়ে ওঠে। আরটিভি/টিআর
মক্কেলকে আইনি সেবা দেওয়া একজন আইনজীবীর কর্তব্য: অ্যাটর্নি মঈন চৌধুরী
আমেরিকার মর্যাদাপূর্ণ ডেভিসন-জার্মার পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসান
প্রখ্যাত বাংলাদেশি পদার্থবিজ্ঞানী অধ্যাপক এম জাহিদ হাসান ২০২৭ সালের আমেরিকার মর্যাদাপূর্ণ ডেভিসন-জার্মার অ্যাটমিক অর সারফেস ফিজিকস পুরস্কার পেয়েছেন।
আমেরিকার মর্যাদাপূর্ণ ডেভিসন-জার্মার পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসান
লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা, জড়িতদেরকে বের করে দেওয়ার দাবি
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির কয়েকজন রাজনীতিবিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও শেয়ার করে ব্রিটেনে বিদেশি নাগরিকদের সহিংসতা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তারা।
লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা, জড়িতদেরকে বের করে দেওয়ার দাবি
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের অদূরে স্টার্ডহাম এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে মইনুদ্দিন নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
‘দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী’
দক্ষিণ বাংলাকে দেশের উন্নয়নের মূল ধারায় যুক্ত করার জোরালো প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। 
‘দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী’
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে ঢাকার দূতাবাসের সতর্কতা
গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ