ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক জনকল্যাণমূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য এই বিশেষ সতর্কবার্তা দেয় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় আইন, জননিরাপত্তা বা শৃঙ্খলাবিরোধী কোনো বিষয় ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে। এ ধরনের পোস্টে লাইক, মন্তব্য বা শেয়ার না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

একইসঙ্গে কোনো কাগজপত্র সম্পূর্ণ না বুঝে স্বাক্ষর বা সাদা কাগজে স্বাক্ষর ও আঙুলের ছাপ না দিতে সতর্ক করেছে কনস্যুলেট। নিজের ইকামা ব্যবহার করে অন্য ব্যক্তি, কফিল বা প্রতিষ্ঠানের নামে মোবাইল, সিম, যানবাহন বা অন্য কোনো সম্পদ নিবন্ধন না করার পরামর্শও দেওয়া হয়েছে।

এছাড়া, এক অঞ্চল বা প্রতিষ্ঠানের ইকামা ব্যবহার করে অন্যত্র কাজ করা, রাস্তায় পড়ে থাকা পণ্য বা ক্র্যাপ সংগ্রহ ও বিক্রি, অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা এবং অবৈধভাবে পানি বিক্রিসহ দণ্ডনীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সেইসঙ্গে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন এবং চাকরির প্রলোভনে প্রতারণা থেকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।

কনস্যুলেট বলেছে, স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ সৌদি আরবে বাংলাদেশিদের নিরাপদ ও সম্মানজনক প্রবাসজীবন নিশ্চিত করার পাশাপাশি দেশের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে যান বাহার, অতঃপর...
বিয়ের আশ্বাস দিয়ে এক নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. বাহার নামে এক প্রবাসী যুবকের বিরুদ্ধে।
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে যান বাহার, অতঃপর...
আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আবাসিক ছাত্রাবাস ‘ইসলামিক মিশন সিটি’ পরিদর্শন করেছেন মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে।
আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
দিল্লির ইলিশ উৎসবে বাংলাদেশের ‘জয়গান’
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ইলিশ উৎসব। এতে ঢাকা থেকে প্রকাশিত ‘অ্যা ফিস কলড ইলিশ’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।
দিল্লির ইলিশ উৎসবে বাংলাদেশের ‘জয়গান’
চিয়াংশিতে বাংলাদেশসহ ২৫ দেশের তরুণ প্রতিনিধিদের আন্তর্জাতিক সংলাপ
সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে চীনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক যুব সংলাপ। দেশটির চিয়াংশি প্রাদেশিক ফরেন অ্যাফেয়ার্স অফিসের আমন্ত্রণে বাংলাদেশ থেকে দুই প্রতিনিধি এ সংলাপে অংশ নেন।
চিয়াংশিতে বাংলাদেশসহ ২৫ দেশের তরুণ প্রতিনিধিদের আন্তর্জাতিক সংলাপ
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর 
ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা।
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর 
আরও পড়ুন
বাংলাদেশি চিকিৎসকদেরকে লিভার প্রতিস্থাপনের প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রলো দূতাবাস
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর