ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১১ পিএম
মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ৭ জন বাংলাদেশি। ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। নিহতদের মধ্যে নারী এবং শিশুও আছে।

শনিবার (৭ নভেম্বর) তারা মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ওই বাংলাদেশিরা মদিনা থেকে একটি যানবাহনে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ৭ জন প্রাণ হারান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা দুর্ঘটনার খবর পেয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং নিহতদের পরিচয় শনাক্ত করতে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে স্বজনদের কাছে ফিরিয়ে আনতে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে কনস্যুলেট সূত্রে জানা গেছে। এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং নিহতদের পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি, বাকি ৯ জনের কি অবস্থা?
দীর্ঘদিন পর আবারও সচল হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এদিকে ১১২ কর্মীর মধ্যে ১০৩ জন শুক্রবার ভোররাতে মালয়েশিয়ায় পৌঁছেছেন। বাকি ৯ জনের কিছু প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় তারা যেতে পারেননি। প্রয়োজনীয় নথিপত্র ঠিক করে এই ৯ জনও মালয়েশিয়া যাবেন বলে তথ্য দিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। এ সময় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, শ্রমবিষয়ক মিনিস্টার সিদ্দিকুর রহমান, শ্রমবিষয়ক কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলামসহ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছিলেন নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। কর্মীদের অভিনন্দন জানিয়ে হাইকমিশনার তাদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি মালয়েশিয়ার আইনকানুন, সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন। একই সঙ্গে তাদের নিরাপদ ও সফল কর্মজীবন কামনা করেন তিনি। আরটিভি/এসআর
বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি, বাকি ৯ জনের কি অবস্থা?
বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন ১১২ জন বাংলাদেশি দক্ষ কর্মী।
বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
মাঝ আকাশে বাংলাদেশি যুবকের অশালীন কাণ্ড, পরে জামিনে বেরিয়ে পুলিশকে থুতু!
সোমবার সিঙ্গাপুরের আদালতে বিমানবালার শ্লীলতাহানি এবং সরকারি কর্মচারীর ওপর অপরাধমূলক বলপ্রয়োগে নিজের দোষ স্বীকার করেছেন খোন্দকার মো. ইয়ামিন নামে ওই বাংলাদেশি যুবক।
মাঝ আকাশে বাংলাদেশি যুবকের অশালীন কাণ্ড, পরে জামিনে বেরিয়ে পুলিশকে থুতু!
কানাডায় গাঁজা সেবনকারীর সংখ্যা মদ্যপায়ীদের চেয়ে বেশি
কানাডায় প্রতিদিন বা প্রায় প্রতিদিন গাঁজা সেবন করেন এমন মানুষের সংখ্যা প্রতিদিন মদ পান করেন এমন মানুষের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
কানাডায় গাঁজা সেবনকারীর সংখ্যা মদ্যপায়ীদের চেয়ে বেশি
খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের পর সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। 
খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের পর সংবাদ সম্মেলন
আরও পড়ুন
বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি, বাকি ৯ জনের কি অবস্থা?
ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত
স্কুল ফুটবল ম্যাচে গুলি, নিহত ১
কারাগার থেকে পলাতক আসামি গণপিটুনিতে নিহত