ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

জবাইয়ের পর কোরবানির পশুর পেটে বাচ্চা মিললে কী করবেন

আরর্টিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ০৯:৩১ এএম
ছবি: সংগৃহীত

কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা আদম (আ.)-এর যুগ থেকে প্রচলিত। কোরআনের সুরা মায়েদায় (আয়াত : ২৭-৩১) আদম (আ.)-এর দুই সন্তানের কোরবানির ঘটনা উল্লেখ রয়েছে। ইসলামে কোরবানি মিল্লাতে ইব্রাহীমি অনুসরণে পালন করা হয়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

‘যার কোরবানির সামর্থ্য আছে, তবুও সে কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে।’ (মুসনাদে আহমদ: ২/৩২১)

কোরবানির জন্য নির্ধারিত পশু হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। এসব পশু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কোরবানি গ্রহণযোগ্য নয়। একইসঙ্গে পশু সুস্থ ও ত্রুটিমুক্ত হওয়া আবশ্যক।

আরও পড়ুন

কোরবানির পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে কী করবেন?

ইসলামি ফিকহ অনুযায়ী—

জবাইয়ের পর যদি কোরবানির পশুর পেটে জীবিত বাচ্চা পাওয়া যায়, তাহলে সেটিকেও জবাই করা যাবে। এরপর তার গোশত খাওয়া ও দান করা উভয়ই বৈধ।

আর যদি কোরবানির পশু কেনার পর কিন্তু জবাইয়ের আগে তার বাচ্চা জন্ম নেয়, তাহলে সেই বাচ্চা জীবিত অবস্থায় দান করে দিতে হবে।

যদি কেউ সেই বাচ্চা জবাই করে খেয়ে ফেলে, তবে তার মূল্য সাদকা করে দিতে হবে।

এ বিষয়ে ফিকহের কিতাবে বলা হয়েছে—

(খুলাসাতুল ফাতাওয়া: ৪/৩২২, আল মুহীতুল বুরহানী: ৮/৪৭১, ফাতাওয়া হিন্দিয়া: ৫/৩০১, রদ্দুল মুহতার: ৬/৬২২)

ইসলামি আলেমরা বলেন, কোরবানির প্রতিটি অবস্থায় সতর্কতা ও শরিয়তের বিধান মেনে চলাই মূল দায়িত্ব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি। বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ- জোহর: বেলা ১১টা ৫১ মিনিট আসর: বিকেল ৪টা ০৬ মিনিট মাগরিব: সন্ধ্যা ৫টা ৪৮ মিনিট এশা: সন্ধ্যা ৭টা ০২ মিনিট। উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো- যোগ করতে হবে: খুলনা: ০৩ মিনিট রাজশাহী: ০৭ মিনিট রংপুর: ০৮ মিনিট বরিশাল: ০১ মিনিট বিয়োগ করতে হবে: চট্টগ্রাম: ০৫ মিনিট সিলেট: ০৬ মিনিট আরটিভি/টিআর
আজকের নামাজের সময়সূচি
আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি
নতুন এই ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো খুব সহজেই নিজেদের মতো করে হাজিদের জন্য মানসম্মত ও নমনীয় প্রোগ্রাম তৈরি করতে পারবে। 
আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি
আজকের নামাজের সময়সূচি
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। 
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক উপপ্রধান হলেন ড. ফরিদ আল-গামদি
সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক দপ্তরের উপপ্রধান হিসেবে ড. ফরিদ বিন আলী আল-গামদি নিয়োগ পেয়েছেন।
পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক উপপ্রধান হলেন ড. ফরিদ আল-গামদি
আরও পড়ুন
তেজগাঁওয়ে কোরবানির পশুর হাটের জায়গায় বৃক্ষরোপণ
কোরবানির চামড়া সংরক্ষণে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
ছাগলের দাঁত তুলে কোরবানির পশু হিসেবে বিক্রির চেষ্টা, অতঃপর...