ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

যে সব পরিস্থিতিতে বদলি হজ করানোর বিধান রয়েছে ইসলামে

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্ব মুসলিমের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হলো হজ। ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি এই ইবাদত, যা আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের ওপর জীবনে একবার ফরজ। প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি পবিত্র মক্কায় সমবেত হন হজ পালনের উদ্দেশ্যে।

ইসলামী পরিভাষায় হজ অর্থ নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানসমূহে গিয়ে বিশেষ কিছু ইবাদত সম্পাদন করা। তবে অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়, যখন কারও ওপর হজ ফরজ হওয়ার পরও তিনি শারীরিক অক্ষমতা, দীর্ঘমেয়াদি অসুস্থতা কিংবা বার্ধক্যের কারণে নিজে হজে যেতে পারেন না। ইসলামে এ ধরনের পরিস্থিতির জন্য রয়েছে “বদলি হজ” বা অন্য কাউকে দিয়ে হজ করানোর বিধান।

ইসলাম বিষয়ক লেখক ও বিশ্লেষকদের মতে, যেসব ব্যক্তি আর্থিকভাবে সক্ষম হলেও স্থায়ী শারীরিক অক্ষমতার কারণে নিজে হজ পালনে অক্ষম এবং ভবিষ্যতেও সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তাদের পক্ষে অন্য কাউকে দিয়ে হজ করানো বৈধ।

ইসলাম বিষয়ক লেখক ও বিশ্লেষক শরীফ মোহাম্মদ বলেন, যে ব্যক্তির আর্থিক সক্ষমতা আছে কিন্তু শারীরিক সক্ষমতা নেই, কিংবা মৃত্যু পর্যন্ত সেই সক্ষমতা ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তার জন্যই বদলি হজের বিধান রয়েছে।

ইসলামী শরিয়াহ অনুযায়ী সাধারণত নিম্নোক্ত পরিস্থিতিতে বদলি হজ করার অনুমতি রয়েছে,

বার্ধক্যের কারণে নিজে হজে যাওয়ার সামর্থ্য না থাকা;

এমন দীর্ঘমেয়াদি বা জটিল অসুস্থতা, যা থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই;

শারীরিক প্রতিবন্ধকতা বা অক্ষমতা;

কারও ওপর হজ ফরজ হওয়ার পর তিনি মৃত্যুবরণ করলে এবং জীবদ্দশায় হজ আদায় করতে না পারলে;

এমন রোগ বা পরিস্থিতি, যাতে দীর্ঘ ভ্রমণ সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়ে।

তবে ইসলামি চিন্তাবিদদের মতে, সাময়িক অসুস্থতা বা অল্প শারীরিক দুর্বলতার কারণে বদলি হজ করানো বৈধ নয়। যদি কারও নিজে হজ পালনের সক্ষমতা থাকে, তাহলে তাকে নিজেকেই হজ আদায় করতে হবে।

ইসলামী বিধান অনুযায়ী বদলি হজের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যেমন-

যিনি বদলি হজ করবেন, তাকে আগে নিজের ফরজ হজ আদায় করতে হবে;

যার পক্ষ থেকে হজ করা হবে, তার অনুমতি থাকতে হবে। মৃত ব্যক্তির ক্ষেত্রে তার উত্তরাধিকারীদের সম্মতি নেওয়া উত্তম;

হজের সকল নিয়ম-কানুন যথাযথভাবে পালন করতে হবে;

বদলি হজকারীকে বিশ্বস্ত ও শরিয়াহ সম্পর্কে অবগত হওয়া উচিত।

ইসলামী গবেষকদের মতে, বদলি হজ মূলত অসহায় ও অক্ষম মানুষের জন্য ইসলামের একটি সহজীকরণ। এর মাধ্যমে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরাও ফরজ ইবাদত আদায়ের সুযোগ পান।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ- জোহর- ১১:৫৫ মিনিট আসর- ৪:১৪ মিনিট মাগরিব- ৫:৫৯ মিনিট এশা- ৭:১৩ মিনিট আগামীকাল (শুক্রবার) ফজর শুরু- ৪:৩৩ মিনিট উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো- যোগ করতে হবে: খুলনা: ০৩ মিনিট রাজশাহী: ০৭ মিনিট রংপুর: ০৮ মিনিট বরিশাল: ০১ মিনিট বিয়োগ করতে হবে: চট্টগ্রাম: ০৫ মিনিট সিলেট: ০৬ মিনিট আরটিভি/টিআর
আজকের নামাজের সময়সূচি
ফাতিহা-ই-ইয়াজদহম কী ও কেন?
আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার পবিত্র রবিউস সানি মাসের ১১ তারিখ। সুফি অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি ‘ফাতিহা-ই-ইয়াজদহম’ নামে পরিচিত।
ফাতিহা-ই-ইয়াজদহম কী ও কেন?
আজকের নামাজের সময়সূচি
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
ইয়েমেনের সুফি সাধক থেকে অটোমান দরবার, যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল কফি
প্রতিদিন বিশ্বের কোটি কোটি মানুষের সকাল শুরু হয় কফির গাঢ় সুবাসে। কর্মব্যস্ত জীবনে এক কাপ কফি যেমন এনে দেয় সতেজতা, তেমনি আধুনিক নগরজীবনের সামাজিকতা ও আড্ডারও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে পানীয়টি।
ইয়েমেনের সুফি সাধক থেকে অটোমান দরবার, যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল কফি
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে রাষ্ট্রপতির আহ্বান