ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

ইসলামে ধোঁকা, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার কোনো স্থান নেই 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১০:৩০ এএম
ইসলামে ধোঁকা, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার কোনো স্থান নেই  । ছবি: সংগৃহীত

ইসলামে ধোঁকা, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার কোনো স্থান নেই। পবিত্র কোরআন ও হাদিসে এসব কাজকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা প্রতারণাকারীদের জন্য কঠিন পরিণতির সতর্কবার্তা দিয়েছেন এবং মুমিনদের সততা ও বিশ্বস্ততার সঙ্গে জীবন পরিচালনার নির্দেশ দিয়েছেন।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেন—

﴿وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ ۝ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ﴾

অর্থ: "মানুষের মধ্যে এমনও কেউ আছে, যারা বলে, 'আমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান এনেছি।' অথচ তারা মুমিন নয়। তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়। কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরই ধোঁকা দেয়, অথচ তা তারা উপলব্ধি করে না।"
(সুরা আল-বাকারা, আয়াত: ৮-৯)

অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন—

﴿وَإِن يُرِيدُوا أَن يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللَّهُ﴾

অর্থ: "তারা যদি আপনাকে ধোঁকা দিতে চায়, তবে আপনার জন্য আল্লাহই যথেষ্ট।"
(সুরা আল-আনফাল, আয়াত: ৬২)

আরও পড়ুন

আলেমরা বলেন, যারা আল্লাহ, তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং মুমিনদের ধোঁকা দিতে চায়, তারা শেষ পর্যন্ত নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। দুনিয়ায় সাময়িক লাভ হলেও আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতারণার ব্যাপারে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,

«الْمَكْرُ وَالْخَدِيعَةُ فِي النَّارِ»

অর্থ: "ধোঁকা ও প্রতারণার পরিণতি জাহান্নাম।"
(সুনান আল-বায়হাকি, শুআবুল ঈমান)

আরেকটি সহিহ হাদিসে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

«لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ»

অর্থ: "একজন মুমিন একই গর্ত থেকে দুইবার দংশিত হয় না।"
(সহিহ বুখারি, হাদিস: ৬১৩৩; সহিহ মুসলিম, হাদিস: ২৯৯৮)

এ হাদিস থেকে শিক্ষা পাওয়া যায়, একজন মুমিন নিজেও কাউকে ধোঁকা দেয় না এবং অন্যের প্রতারণার ব্যাপারেও সচেতন থাকে।

ইসলামের শিক্ষা হলো, কথা ও কাজে সততা বজায় রাখা এবং মানুষের হক নষ্ট না করা। মুখে এক কথা আর অন্তরে আরেক কথা রাখা মুনাফিকের বৈশিষ্ট্য। তাই প্রতারণা, ভেজাল, মিথ্যা ও বিশ্বাসঘাতকতা থেকে দূরে থাকা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

সমাজে শান্তি, আস্থা ও ন্যায় প্রতিষ্ঠা করতে হলে ধোঁকা ও প্রতারণা পরিহার করার বিকল্প নেই। একজন প্রকৃত মুমিনের অঙ্গীকার হওয়া উচিত—তিনি কাউকে ধোঁকা দেবেন না, অন্যায়ভাবে কারও অধিকার নষ্ট করবেন না এবং সর্বক্ষেত্রে সততা ও আমানতদারিতা বজায় রাখবেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত্যু যখন অবধারিত, পরকালের প্রস্তুতি কতটা?
মৃত্যু এমন এক সত্য, যা থেকে কারও মুক্তি নেই। দুনিয়ার জীবন শেষ হলে মানুষের সামনে শুরু হয় পরকালের যাত্রা।
মৃত্যু যখন অবধারিত, পরকালের প্রস্তুতি কতটা?
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা 
সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন দুই বিশিষ্ট আলেম।
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা 
আজকের নামাজের সময়সূচি
শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
রাজশাহীতে আরটিভির ১৭তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত
পবিত্র রমজান মাস উপলক্ষে ১৪ বছর বয়সী হাফেজদের অংশগ্রহণে শুরু হয়েছে আরটিভির ১৭তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন-২০২৭’, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস-এর রাজশাহী জোনের অডিশন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজশাহীর রওজাতুস সালেহীন মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে অডিশন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন মাদ্রাসা থেকে পবিত্র কোরআনের হাফেজরা সেখানে সমবেত হন। অংশগ্রহণকারী প্রায় শতাধিক প্রতিযোগীকে দিনভর বিভিন্নভাবে যাচাই-বাছাই শেষে বিচারকেরা সেখান থেকে প্রাথমিকভাবে ১০ জন হাফেজকে বাছাই করে নেন। এ সময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারি গোলাম রাব্বি, হাফেজ মাওলানা ইকবাল হোসাইন ও হাফেজ মাওলানা আল আমিন। আরটিভি/টিআর
রাজশাহীতে আরটিভির ১৭তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত
চুপ থাকার ৫ উপকারিতা ও ফজিলত
ইসলামে জিহ্বার হেফাজতকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় ও অসংযত কথাবার্তা থেকে বিরত থাকা একজন মুমিনের গুরুত্বপূর্ণ চারিত্রিক গুণ।
চুপ থাকার ৫ উপকারিতা ও ফজিলত
আরও পড়ুন
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি
জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে এনসিপি: রাশেদ খাঁন
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন ঘিরে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের কড়া হুঁশিয়ারি
সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে সরকার: শামা ওবায়েদ