ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হজে কমলো বিমানের ভাড়া

ধর্ম ডেস্ক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১১:০১ পিএম
ছবি : সংগৃহীত

আগামী বছর হজযাত্রীদের জন্য কমানো হয়েছে বিমানের ভাড়া। চলতি বছর হজের জন্য বিমানভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। আগামী বছর এই ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ বিমান ভাড়া কমছে ২৪ হাজার ৮৩০ টাকা।

বুধবার (২২ জুলাই) ধর্ম মন্ত্রণালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) হজ প্যাকেজ ঘোষণা করা হয়। ২০২৭ সালে হজ পালনে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ হজ প্যাকেজ ও হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে এই ঘোষণা দেন।

মন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি প্যাকেজ রাখা হয়েছে। হজ প্যাকেজ-১-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

এছাড়া বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাত্রীদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর খরচ ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, নিবিড় তদারকি এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় আগামী বছরের জন্য আরও উন্নত ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় বিভিন্ন উন্নয়ন আনা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, সৌদি সরকার হজযাত্রীদের আবাসন, যাতায়াত, খাবার ও সেবার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ২০২৬ সালে মিনা-আরাফায় এ, বি, সি ও ডি— এই চারটি সার্ভিস প্যাকেজ থাকলেও ২০২৭ সালে তা কমিয়ে তিনটি করা হয়েছে। ‘ডি’ ক্যাটাগরি বাদ দেওয়ায় সেবার মান আরও সমন্বিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
স্বামী স্ত্রীকে ‘বোন’ কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে।
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।
আজকের নামাজের সময়সূচি
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আরও পড়ুন
শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
বিমানযাত্রীর আচারের বয়ামে মিলল বিপুল হীরা-রুবি-সোনা
ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ
ভাড়ায় ডাকাতি করতে বিমানে দেশে, কাজ শেষে ফেরেন ইউরোপে