ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যে কারণে ধনীদের আগে জান্নাতে যাবে গরিবরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম
জান্নাতের রাস্তা। প্রতীকী ছবি

পৃথিবীতে গরিবদের চেয়ে ধনী ব্যক্তিরা অনেক সম্মানিত। ইসলামের অনেক বিধান পালনের ক্ষেত্রেও গরিবদের চেয়ে ধনীরা এগিয়ে আছেন। যেমন জাকাত আদায় ও দান-সদকা এবং হজ করা। অর্থ্যাৎ ইসলামের যেসব ইবাদত আর্থিক সচ্ছলতার ওপর নির্ভরশীল, সেসব ইবাদতে ধনীরা বরাবরই এগিয়ে থাকেন। তবে আখেরাতে দেখা যাবে পুরোপুরি ভিন্ন চিত্র। সেখানে ধনীরা নয়, বরং দরিদ্ররাই থাকবেন এগিয়ে। হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘কেয়ামতের দিন দরিদ্র মুহাজিররা ধনীদের ৪০ বছর আগে জান্নাতে যাবে।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৯৭৯)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দরিদ্র মুসলিমরা ধনীদের ৫০০ বছর আগে জান্নাতে প্রবেশ করবে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৩৫৪)

আরেকটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জান্নাতে প্রবেশকারী এই অগ্রবর্তী দলটি জিহাদ ও জ্ঞানসাধনায় এতটাই ব্যতিব্যস্ত থাকবে, তাদের কাছে ন্যূনতম জীবনোপকরণও পাওয়া যাবে না (হাশরের ময়দানে) যার হিসাব গ্রহণের প্রয়োজন হবে। হাদিসের ভাষায়, ‘তুমি কি জানো, আমার উম্মতের মধ্যে প্রথম কারা জান্নাতে যাবে?’ আমি বলি, আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন। তিনি বলেন, ‘তারা হলো দরিদ্র মুহাজির। কেয়ামতের দিন তারা জান্নাতের দরজায় এসে কড়া নাড়বে। রক্ষীরা তাদের জিজ্ঞেস করবে, তোমাদের কি হিসাব গ্রহণ করা হয়েছে? তারা বলবে, আমাদের আবার কিসের হিসাব নেওয়া হবে? আমাদের কাঁধে তো শুধু তরবারি থাকত। সেটা দিয়ে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতাম। সে অবস্থায়ই আমরা মৃত্যুবরণ করেছি। তখন তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তারা ওই জায়গায় ৪০ বছর আরাম করবে। এরপর প্রবেশ করবে অন্যরা। (মুসতাদরাকে হাকিম, হাদিস: ২৩৮৯)

ওপরে বর্ণিত হাদিসগুলোর কোনোটিতে বলা হয়েছে, ধনীদের ৪০ বছর আগে দরিদ্ররা জান্নাতে। আবার কোনোটিতে বলা হয়েছে ৫০০ বছর আগে যাবে।

এর ব্যাখ্যায় ইসলাম বিশেষজ্ঞরা বলেন, ইমানি শক্তি এবং সৎকর্মে অগ্রগামী হওয়ার দিক দিয়ে ধনী-দরিদ্র উভয় শ্রেণির মধ্যেই কিছুটা পার্থক্য থাকবে।

আরও পড়ুন

কোনো কোনো দরিদ্রের ইমান থাকবে অত্যধিক মজবুত। আমল থাকবে পর্যাপ্ত। তারা ৫০০ বছর আগে জান্নাতে যাবে। অপরদিকে কিছু দরিদ্রের ইমান হবে অপেক্ষাকৃত দুর্বল, আমলও হবে তুলনামূলক কম। তারা তাদের অবস্থা অনুপাতে ৪০ থেকে ৫০০ বছর আগে জান্নাতে যাবে। (জান্নাত-জাহান্নাম, ড. উমর সুলাইমান, পৃষ্ঠা: ২৪)

ইমান ও আমলের ক্ষেত্রে ধনীদের মধ্যেও পার্থক্য থাকবে। যারা উভয় ক্ষেত্রে অগ্রগামী, তারা অন্য ধনীদের ৪০ বছর আগেই জান্নাতে প্রবেশ করবে। যাদের কোনো ক্ষেত্রে দুর্বলতা থাকবে, তারা দুর্বলতা অনুপাতে ৪০ থেকে ৫০০ বছর পরে প্রবেশ করবে। (আল-বিদায়া ওয়ান-নিহায়া, ইবনে কাসির, খণ্ড: ২, পৃষ্ঠা: ৩৪৫)

ধনী ও গরিব উভয়ে ইমানের দিক থেকে সমান হলে দরিদ্রদের হিসাব-নিকাশ অল্প হওয়ার কারণে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। অন্যদিকে ধনীদের হিসাব বেশি হওয়ায় ধনীদের দেরি হবে। তবে ধনীর সওয়াব যদি দরিদ্রের চেয়ে বেশি হয়, সে ক্ষেত্রে প্রবেশে দেরি হলেও ধনী জান্নাতে অধিক মর্যাদার অধিকারী হবেন। (ইবনে তাইমিয়া, মাজমু ফাতাওয়া, খণ্ড: ১১, পৃষ্ঠা: ১২১)

শায়খ উসাইমিন (রহ.) বলেন, ‘যেহেতু ধনী ব্যক্তি দুনিয়াতে যেখানে আল্লাহর নেয়ামত ভোগ করতে পারে দরিদ্র ব্যক্তি তা পারে না। সে কারণে দরিদ্রদের জন্য এই পুরস্কার। (লিকাউল বাবিল মাফতুহ, অডিও ক্লিপ নম্বর: ২৮)

ইসলামি বিশেষজ্ঞরা বলেন, তাকওয়া বা আল্লাহভীতির ওপর ভিত্তি করে মানুষ আগে-পরে জান্নাতে যাবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজের প্রতি আহ্বান জানাতে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন।
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
দুর্গাপূজা যেভাবে বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসবে পরিণত হলো
এ বছর ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
দুর্গাপূজা যেভাবে বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসবে পরিণত হলো
এআই নিয়ে গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ সুদাইসের সতর্কবার্তা
মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করাকে সম্পূর্ণ হারাম বলে সতর্ক করেছেন পবিত্র মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ আবদুর রহমান আস-সুদাইস। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহারের জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এআই নিয়ে গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ সুদাইসের সতর্কবার্তা
আজকের নামাজের সময়সূচি
সোমবার (১২ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
এবার প্রতারক স্বামীর খোঁজে হবিগঞ্জে ভারতীয় নারী
যাদের দোয়া আল্লাহর কাছে কবুল না হওয়ার আশঙ্কা থাকে, জানুন কারণ
কিয়ামতের আলামত ও হজরত ঈসাকে (আ.) চেনার যে উপায় জানিয়েছেন মহানবী (সা.)
স্বপ্নে নিজের বিয়ে দেখা কী মৃত্যুর ইঙ্গিত?