ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মুসলিম হয়ে অমুসলিম দেশে বসবাস নিয়ে ইসলামের বিধান জানালেন আজহারী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম
ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী। ফাইল ছবি

জীবন ও জীবিকার প্রয়োজনে মুসলমান মানুষকে বিশ্বের নানা স্থানে যেতে হয়, বসবাস করতে হয়। কখনো আপন মাতৃভূমি ছেড়ে মত ও আদর্শের বিপরীত ভূমিকেও বেছে নিতে হয় স্থায়ী আবাস রূপে। প্রশ্ন ওঠে- যদি কোনো মুসলমান এমন দেশকে আবাসস্থল রূপে বেছে নিতে চায় বা তার জন্মস্থানই হয় এমন দেশ—যেখানে ইসলামি আদর্শ ও স্থানীয় সমাজনীতির সম্পূর্ণ ভিন্ন! তাহলে একজন মুসলিম হিসেবে তার করণীয় কী? সে কি পারবে এমন দেশে বসবাস করতে?

সম্প্রতি ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই প্রশ্নের জবাব দিয়েছেন।

আরও পড়ুন

নিচে তার সারসংক্ষেপ তুলে ধরা হলো—

ড. মিজানুর রহমান আজহারী বলেন, কোনো মুসলিম অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাস করতে চাইলে তাকে অবশ্যই দাওয়াতের (ইসলামের দিকে আহ্বান) নিয়তে থাকতে হবে। তবে অস্থায়ী বসবাস যেমন, চিকিৎসা, পড়াশোনা, ভ্রমণ ইত্যাদির বেলায় ভিন্ন কথা। তখন দাওয়াতের নিয়ত থাকা আবশ্যক নয়।

তিনি বলেন, অমুসলিম দেশে বসবাসের ব্যাপারে রাসুল সা. কঠিনভাষায় সতর্ক করে বলেছেন—‘তার ব্যাপারে আমার কোনো দায়-ভার নেই, যে মুশরিকদের সাথে অমুসলিম দেশে বসবাস করে।’ রাসুলের স্পষ্ট হুঁশিয়ারি এটা। তবে এ হুঁশিয়রি থেকে তখনই একজন মুসলিম মুক্তি পাবে, যখন—তার নিয়ত থাকবে, অমুসলিমদের মাঝে ইসলামের আদর্শ, চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়া।

মিজানুর রহমান আজহারী বলেন, যথাযথ উপস্থাপনার যোগ্যতার অভাবে আমরা অমুসলিম দেশগুলোতে ইসলামের বাণী ছড়িয়ে দিতে ব্যর্থ হই। বিপরীতে অমুসলিমরা তাদের ‘বস্তাপঁচা’ মতবাদ, চিন্তা-চেতনা বা আইডিয়লজি বিশ্বের সামনে চোখ ধাঁধানো আঙ্গিকে উপস্থাপন করে। ফলে মানুষ সেটাকেই শ্রেষ্ঠ ভাবতে মনে করছে। তাই আমাদের দাওয়ার পদ্ধতি ভালো ভাবে জানতে হবে।

অমুসলিম দেশে বসবাসরত মুসলিমদের ধর্মীয় দায়িত্বের আলোচনায় বিশ্বনন্দিত এই তরুণ স্কলার বলেন, আমরা যারা অমুসলিম দেশে বসবাস করি, প্রত্যেকের জানা থাকা দরকার আমরা প্রত্যেকেই ইসলামের প্রতিনিধি। আমাদের দেখে অমুসলিমরা ইসলামকে বিচার করবে। আমরা মিথ্যা বললে, লেনদেনে কারচুপি করলে—তারা আমাদের গালি দেবে না; বরং বলবে মুসলমানরা এমনই। এ জন্য আমাদের উচিত সতর্ক থাকা এবং একজন মুসলিম হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করা। আর আমরা এই ভূমিকা তখনই পালন করতে পারব, যখন নিজে ইসলামকে জানতে ও বুঝতে পারব, ইসলামের চেতনা ও আদর্শ নিজের মধ্যে ধারণ করতে পারব। তাই আসুন ইসলামের ব্যাপারে জানার চেষ্টা করি। না জানলে আমল করব কীভাবে?

ইসলামের শ্রেষ্ঠত্ব আলোচনা করতে গিয়ে ভিডিও বার্তায় তিনি আরও বলেন, আসলে আমাদের সম্মান হলো ইসলামে। হজরত ওমর ফারুক রা. বলতেন, আমরা এমন জাতি যাদেরকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। যদি আমরা ইসলাম ছাড়া অন্য কোথাও সম্মান তালাশ করি, তাহলে তিনি আমাদের অপদস্ত করবেন। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহর কাছে মনোনিত ধর্ম হলো একমাত্র ইসলাম। আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া কেউ যদি অন্য ধর্ম তালাশ করে তাহলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। (সুরা আল-ইমরান: ৮৫)

এছাড়াও ভিডিওবার্তায় তিনি শরিয়ত মেনে চলায় আল্লাহর তাওফিক কামনা করেন। এবং ইসলাম ধর্মালম্বী সর্বসাধারণকে শরিয়ত মেনে চলার ও সন্তানদের শরিয়ত শিক্ষা দেওয়ার আহ্বান জানান।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজের প্রতি আহ্বান জানাতে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন।
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
দুর্গাপূজা যেভাবে বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসবে পরিণত হলো
এ বছর ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
দুর্গাপূজা যেভাবে বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসবে পরিণত হলো
এআই নিয়ে গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ সুদাইসের সতর্কবার্তা
মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করাকে সম্পূর্ণ হারাম বলে সতর্ক করেছেন পবিত্র মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ আবদুর রহমান আস-সুদাইস। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহারের জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এআই নিয়ে গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ সুদাইসের সতর্কবার্তা
আজকের নামাজের সময়সূচি
সোমবার (১২ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
মক্কা-মদিনাকে নিয়ে মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্ট
অপ্রতিমসহ তিন হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে আজহারী ও শায়খ আহমাদুল্লাহর স্ট্যাটাস
ঈদে মিলাদুন্নবীতে আবেগঘন বার্তা আজহারীর
আজহারীর ‘ডিপফেক’ ভিডিও বানিয়ে যৌন উত্তেজক পণ্য বিক্রি, কারাগারে ১০