ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতে যেসব আমল করবেন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৬ এএম
ছবি: সংগৃহীত

অনিশ্চয়তা, ভয় ও উদ্বেগ থেকে সৃষ্টি হওয়া দুশ্চিন্তা বা অ্যাঙ্কজাইটি বর্তমানে বিশ্বজুড়ে একটি বড় মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অতিরিক্ত মানসিক চাপ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তা, মানসিক চাপ ও বিষণ্নতা থেকে মুক্ত থাকতে কিছু গুরুত্বপূর্ণ আমলের পরামর্শ দিয়েছেন প্রখ্যাত আলেম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, দুশ্চিন্তা থেকে মুক্তির সবচেয়ে বড় উপায় হলো ঈমান ও তাকওয়া দৃঢ় করা। যার ঈমান যত শক্তিশালী, সে কঠিন পরিস্থিতিতেও আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করতে সক্ষম হয়। তাই যেকোনো সংকটে এই বিশ্বাস রাখতে হবে যে, আল্লাহ তাআলা অবশ্যই উত্তম ফয়সালা করবেন।

শায়খ আহমাদুল্লাহর ভাষায়, একজন মুমিন কখনো নিরাশ হতে পারে না। কারণ, দুনিয়ার কষ্টের পাশাপাশি তার সামনে রয়েছে আখিরাতের অনন্ত সফলতার আশা। তাই আল্লাহর ওপর ভরসা ও সবরের মাধ্যমে মানসিক চাপ অনেকটাই কমানো সম্ভব।

তিনি দুশ্চিন্তা দূর করার জন্য তিনটি গুরুত্বপূর্ণ আমলের কথাও উল্লেখ করেন। সেগুলো হলো—বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা, নিয়মিত ইস্তিগফার করা এবং দোয়া ইউনুস পাঠ করা। তার মতে, এসব আমল আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম এবং মানসিক প্রশান্তি অর্জনে কার্যকর ভূমিকা রাখে।

এ ছাড়া তিনি সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত একটি ঘটনার কথা উল্লেখ করা হয়। আবু সাঈদ আল-খুদরি (রা.) থেকে বর্ণিত, একদিন রাসুলুল্লাহ (সা.) মসজিদে আবু উমামাহ (রা.)-কে নামাজের সময় ছাড়া বসে থাকতে দেখে কারণ জানতে চান। তিনি জানান, দুশ্চিন্তা ও ঋণের বোঝায় তিনি ভারাক্রান্ত।

তখন মহানবী (সা.) তাকে সকাল-সন্ধ্যায় একটি বিশেষ দোয়া পাঠ করার শিক্ষা দেন এবং বলেন, এ দোয়া পাঠ করলে আল্লাহ দুশ্চিন্তা দূর করবেন ও ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। পরে আবু উমামাহ (রা.) জানান, তিনি সেই আমল করার পর আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ১৫৫৫)

দোয়াটি হলোঃ আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়া আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আউজুবিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল।

এর অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য থেকে এবং ঋণের বোঝা ও মানুষের অত্যাচার থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।

আরও পড়ুন

সবশেষে শায়খ আহমাদুল্লাহ বলেন, ভোররাতে তাহাজ্জুদের সময় একান্তভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা মুমিনের জন্য অত্যন্ত শক্তিশালী একটি আমল। আন্তরিকভাবে আল্লাহর কাছে সাহায্য চাইলে তিনি বান্দার কঠিন সমস্যাও সহজ করে দেন এবং অন্তরে প্রশান্তি দান করেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফাতিহা-ই-ইয়াজদহম কী ও কেন?
আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার পবিত্র রবিউস সানি মাসের ১১ তারিখ। সুফি অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি ‘ফাতিহা-ই-ইয়াজদহম’ নামে পরিচিত।
ফাতিহা-ই-ইয়াজদহম কী ও কেন?
আজকের নামাজের সময়সূচি
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
ইয়েমেনের সুফি সাধক থেকে অটোমান দরবার, যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল কফি
প্রতিদিন বিশ্বের কোটি কোটি মানুষের সকাল শুরু হয় কফির গাঢ় সুবাসে। কর্মব্যস্ত জীবনে এক কাপ কফি যেমন এনে দেয় সতেজতা, তেমনি আধুনিক নগরজীবনের সামাজিকতা ও আড্ডারও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে পানীয়টি।
ইয়েমেনের সুফি সাধক থেকে অটোমান দরবার, যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল কফি
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
পড়তে-লিখতে না জেনেও ৭১ বছর বয়সে হাফেজা হলেন মিশরীয় নারী
পড়তে বা লিখতে জানেন না। তবে ছোটবেলা থেকেই রেডিওতে কোরআন তিলাওয়াত শুনে পবিত্র কোরআনের প্রতি তৈরি হয়েছিল গভীর ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই শুরু করেছিলেন কোরআন মুখস্থ করার চেষ্টা।
পড়তে-লিখতে না জেনেও ৭১ বছর বয়সে হাফেজা হলেন মিশরীয় নারী
আরও পড়ুন
কেন মদ পান করেছিলেন সেই তরুণী? নিজেই জানালেন কারণ
দুশ্চিন্তা নাকি উদ্বেগজনিত সমস্যা? যেভাবে বুঝবেন
ফুলের সুবাসেই কমবে মানসিক চাপ
অতিরিক্ত মানসিক চাপেই কী বাড়ছে মাইগ্রেন? জেনে নিন বাঁচার উপায়