ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

পূজা-অর্চনা, আরতি ও পুষ্পাঞ্জলিতে চলছে দুর্গোৎসবের বিদায়পর্ব

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০১:০০ পিএম
দুর্গোৎসবে মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বী নারীরা।  ছবি: সংগৃহীত

পূজা, আরতি ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এগিয়ে চলছে শারদীয় দুর্গোৎসবের সমাপনপর্ব।

আজ (২১ অক্টোবর) বিজয়া দশমী। পাঁচ দিনের দুর্গোৎসবের শেষ দিনে দেশের বিভিন্ন পূজামণ্ডপে চলছে দেবীর আরাধনা ও বিদায়ের আনুষ্ঠানিকতা।

সকালে চণ্ডিপাঠের মধ্য দিয়ে শুরু হয় দশমী পূজার আনুষ্ঠানিকতা। এরপর অপরাজিতা পূজা, দশোপচারে দেবীর আরাধনা, গণেশসহ অন্যান্য দেবদেবীর পূজা, আরতি ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এগিয়ে চলে পূজার সমাপনপর্ব।

পূজার আনুষ্ঠানিকতা শেষে দর্পণ ও ঘট বিসর্জন দেওয়া হয়। এরপর শুরু হয় দেবীবরণের আয়োজন। এ সময় বিবাহিত নারীরা একে একে দেবীর চরণে সিঁদুর নিবেদন করেন এবং দেবীকে মিষ্টিমুখ করান।

দেবীবরণের সময় নারীরা সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এরপর শুরু হয় সিঁদুর খেলা। এতে অংশ নিয়ে নারীরা একে ওপরকে সিঁদুর পরিয়ে দেন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দেবীর চরণে নিবেদন করা সিঁদুর ঘরে সংরক্ষণ করলে সংসারে মঙ্গল ও সমৃদ্ধি আসে। তাই দেবীর আশীর্বাদ নিয়ে নতুন করে পথচলার প্রত্যাশা ভক্তদের।

দশমীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় নেবেন দেবী দুর্গা। এর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, পবিত্র রমজানের বাকি কত দিন?
দেশের আকাশে দেখা গেছে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ। বুধবার (১১ নভেম্বর) থেকে এই মাসের গণনা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, পবিত্র রমজানের বাকি কত দিন?
বাহাই সম্প্রদায়ের প্রতিষ্ঠতা মহান ‘বাহাউল্লা’র জন্মবার্ষিকী পালিত
আন্তর্জাতিক বাহাই সম্প্রদায়ের প্রতিষ্ঠতা মহান বাহাউল্লার ২০৯ তম জন্মবার্ষিকী ঢাকার বাহাই সমাজের উৎসবমুখর পরিবেশে উদযাপন হয়েছে। 
বাহাই সম্প্রদায়ের প্রতিষ্ঠতা মহান ‘বাহাউল্লা’র জন্মবার্ষিকী পালিত
আজকের নামাজের সময়সূচি
বুধবার (১১ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
১৪৪৮ হিজরি সনের পবিত্র জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের জন্য আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল
আরও পড়ুন
রুয়েটে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী শ্যামাপূজা উদযাপিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
আজ শ্যামাপূজা ও দীপাবলি