
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসবের এবারের উৎসব। তবে দেবীকে বিদায় জানানোর পর এই মুহূর্তে ভক্তদের মনে প্রশ্ন আগামী বছর আবার কবে আসবেন দেবী দুর্গা?
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের দুর্গাপূজার তিথি অনুযায়ী দিনক্ষণ নির্ধারিত হয়েছে। আগামী বছর মহালয়া হবে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর)। এর মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ঘটবে এবং দেবীপক্ষের সূচনা হবে।
পঞ্জিকা অনুযায়ী, ২০২৭ সালের দুর্গাপূজার গুরুত্বপূর্ণ দিনগুলো হলো-
মহালয়া: ৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। বাংলা তারিখ ১২ আশ্বিন ১৪৩৪।
ষষ্ঠী: ৫ অক্টোবর, মঙ্গলবার। বাংলা তারিখ ১৮ আশ্বিন ১৪৩৪।
সপ্তমী: ৬ অক্টোবর, বুধবার। বাংলা তারিখ ১৯ আশ্বিন ১৪৩৪।
মহাঅষ্টমী: ৭ ও ৮ অক্টোবর, বৃহস্পতিবার ও শুক্রবার। বাংলা তারিখ ২০ ও ২১ আশ্বিন ১৪৩৪।
মহানবমী: ৯ অক্টোবর, শনিবার। বাংলা তারিখ ২২ আশ্বিন ১৪৩৪।
বিজয়া দশমী: ১০ অক্টোবর, রবিবার। বাংলা তারিখ ২৩ আশ্বিন ১৪৩৪।
২০২৭ সালে মহাঅষ্টমী দুই দিন পড়ায় দুর্গাপূজার দিনক্ষণ নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। তবে তিথির সময় ও পূজার আনুষ্ঠানিকতা স্থানভেদে পঞ্জিকা অনুযায়ী ভিন্ন হতে পারে।
বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজাকে ঘিরে প্রতিবছরই থাকে নানা আয়োজন ও উচ্ছ্বাস। দেবী দুর্গার আগমনের অপেক্ষায় এখন থেকেই দিন গুনতে শুরু করবেন ভক্তরা।
আরটিভি/এসকে


