
শিশুদের নিয়ে প্রথমবারের মতো দেশে ‘স্পেস রোবটিক্স ওয়ার্কশপ’ হয়েছে। হাতে কলমে তারা স্পেস রোবটিক্সের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এবং সাম্প্রতিক উদ্ভাবিত রোবটগুলো কী ধরনের কার্যক্রম প্লানেটে গিয়ে করছে, বিশেষ করে মঙ্গলগ্রহে কী কী করছে তা দেখতে পায়।
শনিবার (২২ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসার সাবেক সিস্টেম অ্যাডমিন আজাদুল হক।
অনুষ্ঠানে তিনি বলেন, আজকের এই বাচ্চাদের যে রোবটিক্স ওয়ার্কশপ হচ্ছে এটা দিয়ে বিজ্ঞান এবং প্রযুক্তির একটা বীজ বপন হয়েছে। এই প্রজন্ম এই ওয়ার্কশপটির মাধ্যমে বিজ্ঞান এবং প্রযুক্তিতে আগ্রহী হচ্ছে এবং তারাই এক সময় আমাদের দেশকে আরোও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজকের শুরুর মাধ্যমে ১০ থেকে ১৫ বছরের মধ্যে এর আউটকাম আসা শুরু হবে বলে আশা করেন তিনি।
ওয়ার্কশপটি আয়োজন সম্পর্কে বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, আমাদের এই ওয়ার্কশপে শিশুদেরকে মূলত স্পেস রোবটিক্সের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এবং সাম্প্রতিক উদ্ভাবিত রোবটগুলো কী ধরনের কার্যক্রম প্লানেটে গিয়ে করছে, বিশেষ করে মঙ্গলগ্রহে কী কী করছে তা দেখানো হবে।
অপু আরও বলেন, ওয়ার্কশপে শিশুরা রোবট বানাবে। তাদের বানানো রোবট দিয়ে ১০ ধরনের অ্যাক্টিভিটি করবে। এভাবে তারা শিখবে টিমওয়ার্ক এবং কীভাবে একটা প্রবলেম সলভ করা যায়। আমরা মনে করি আজকের প্রজন্ম আগামী দিনের বাংলাদেশের মহাকাশ গবেষণার কাণ্ডারি।
আয়োজনে ভেন্যু পার্টনার ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সহযোগিতায় ছিল বাংলাদেশ ইনোভেশন ফোরাম, ইজেনারেশন লিমিটেড, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ব্রেইন স্টেশন-২৩সহ কয়েকটি প্রতিষ্ঠান।




