বাংলাদেশের আকাশে আবার কবে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ?

আরটিভি নিউজ

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ০২:৩৩ পিএম


বাংলাদেশের আকাশে আবার কবে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ?
ফাইল ছবি

বিরল এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হয়েছে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন কোণের মানুষ। রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা বাজতেই গ্রহণ লাগে চাঁদে। একটু একটু করে পৃথিবীর ছায়া পড়তে শুরু করে তার একমাত্র উপগ্রহের উপর। ধীরে ধীরে রক্তবর্ণ ধারণ করতে থাকে চাঁদ। পূর্ণিমার পরিষ্কার আকাশে অপরূপ এক দৃশ্যের অবতারণা হয় এসময়, যা স্থায়ী হয় রাত আড়াইটা পর্যন্ত। 

বিজ্ঞাপন

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর রক্তিম চাঁদ বাংলাদেশ ছাড়াও দেখা গেছে ভারতসহ এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে।  

রাত ৯টা ৩০ মিনিটে পৃথিবীর আধা ছায়া পড়তেই চাঁদ অন্ধকার অঞ্চলে প্রবেশ করে। তারপর শুরু হয় গ্রহণ। রাত সাড়ে ১০টা নাগাদ ধীরে ধীরে আংশিক গ্রহণের পর্যায়ে পৌঁছতে থাকে চাঁদ। অবশেষে রাত সাড়ে ১১টা নাগাদ অবতারণা ঘটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের। চাঁদ তখন সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ার নিচে চলে আসে, যাকে বলা হয় পৃথিবীর উপচ্ছায়া অঞ্চল।

বিজ্ঞাপন

রাত সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলে রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত। এরপর ধীরে ধীরে আবার আংশিক গ্রহণের পর্যায়ে প্রবেশ করে চাঁদ, যা সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে হ্রাস পায়। অবশেষে মধ্যরাত ১টা ৫৬ মিনিটে পূর্ণিমার সাদা আলোয় উজ্জ্বল হয়ে ওঠে চাঁদ। বছরের শেষ চন্দ্রগ্রহণ ছিল এটি, যা শেষ হয় রাত ২টা ২৭ মিনিটে। 

নিঁখুত এই মহাজাগতিক খেলায় একই সরলরেখায় ছিল পৃথিবী, চাঁদ ও সূর্য। দীর্ঘ সময় ধরে গ্রহণ চলার অন্যতম কারণ এটি। আর ৮২ মিনিট (১ ঘণ্টা ২২ মিনিট) ধরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কারণে রক্তাভ দেখাচ্ছিল চাঁদকে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও ভারতের আকাশে আবারও এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে অন্তত দুই বছর। ২০২৮ সালের ৩১ ডিসেম্বর আবারও এ অঞ্চল থেকে দেখা যেতে পারে এমন বিরল মহাজাগতিক দৃশ্য। বিখ্যাত মহাকাশবিজ্ঞানী এবং ভারতের বিড়লা প্ল্যানেটেরিয়ামের সাবেক পরিচালক দেবীপ্রসাদ দুয়ারির বরাতে এমনটাই জানিয়েছে ইটিভি ভারত।   

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission