ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইউনূস-নূরজাহানের সঙ্গে শফিকুলদেরও বিচার চান আনিস আলমগীর

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০১:৩২ পিএম
আনিস আলমগীর-ছবি: সংগৃহীত

দেশের হামের প্রকোপ বেড়ে ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই শিশুদের মৃত্যুর তথ্য দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযোগ রয়েছে, ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে হামে টিকা সরবরাহে অবহেলার কারণে মৃত্যু বাড়ছে। তবে বিষয়টি আড়াল করতে অন্তর্বর্তী সরকারের পক্ষে সাবেক প্রেসসচিব শফিকুল আলমসহ অনেকে সাফাই দিচ্ছেন বলে অভিযোগ করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর।

564

এই সাফাই গ্রুপেরও বিচার দাবি করেছেন তিনি। মঙ্গলবার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সাফাই গ্রুপের বিচার দাবি করেন।

আনিস আলমগীর বলেন, শফিকসহ যারা ইউনূস সরকারের অবহেলায় হামে শিশুমৃত্যুর বিষয়টি আড়াল করতে সাফাই গায়, তাদের ‘প্রেসার গ্রুপ’ দিয়ে না পিটিয়ে আইনের আওতায় এনে ইউনূস ও নূরজাহানের সঙ্গে বিচারের মুখোমুখি করা উচিত।

আরও পড়ুন

এই পোস্টের সঙ্গে তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ আইনজীবীদের বিক্ষোভের ছবি শেয়ার করেছেন। হামে আক্রান্ত নিষ্পাপ শিশু হত্যাকারী হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানদের বিচার দাবি করেছেন তারা।

এদিকে হামের টিকা কেন কেনা হয়নি, তা সরকার তদন্ত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১২) এক ব্রিফিংয়ে তিনি বলেন, হামের টিকা কেন কেনা হয়নি, তা তদন্তে আন্তর্জাতিক মানের কমিটি করার প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক ও দেশীয় সমন্বয় করে এটি করা হবে। তবে হাম নিয়ে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই।

Posted by Facebook on Date:

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
জুলাই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকেই আওয়ামী লীগ প্রবাসে বসে উসকানি, অপপ্রচার ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি।
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
আরও পড়ুন
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ