ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ এএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরিয়ে দেয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় হঠাৎ নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত সেখানে এগিয়ে যান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। সেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করে। ঘটনার পর বাড়িটির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তার বাবা ছিলেন ব্যবসায়ী। সেই সূত্রে চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় এই বাড়ি নির্মাণ করেন তিনি। অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে এই বাড়িতেই।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনা শহরে রাতভর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
খুলনার পাড়া-মহল্লাসহ প্রতিটি এলাকায় রাতভর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে মিছিলসহ পাহারা দিয়েছেন।
খুলনা শহরে রাতভর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
খুলনায় আদালত ও সার্কিট হাউজ এলাকায় পরপর বিস্ফোরণ!
খুলনায় জেলা জজ আদালত ভবনের নিচতলার বারান্দায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর প্রায় ৩০ মিনিট পর নগরের সার্কিট হাউজের দক্ষিণ-পশ্চিম ফটকের ভেতরে বিকট শব্দ শোনা যায়। তবে পুলিশ বলছে, দ্বিতীয় ঘটনাটি ককটেল বিস্ফোরণ নয়, চকলেট বাজির শব্দ। তবে দুটি ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খুলনায় আদালত ও সার্কিট হাউজ এলাকায় পরপর বিস্ফোরণ!
ভৈরবে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা, পরপর দুই ককটেল বিস্ফোরণ
কিশোরগঞ্জের ভৈরবে একটি চলন্ত যাত্রীবাহী বাস লক্ষ্য করে অগ্নিসংযোগের চেষ্টা এবং পরপর দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর এলাকায় ‘যাতায়াত’ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের সামনের কাচে আগুন ধরে গেলেও চালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বাসে যাত্রী কম থাকায় কেউ হতাহত হননি, তবে পুরো এলাকায় ও যাত্রীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের চালক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘যাতায়াত’ পরিবহনের বাসটি ভৈরবের দিকে যাচ্ছিল। বাসটি ভৈরবে প্রবেশের পর জগন্নাথপুর এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গাড়ির সামনের দিকে পরপর দুটি ককটেল ছুড়ে মারে। এতে বাসের সামনের গ্লাসে আগুন ধরে গেলে দ্রুত গাড়ি থামিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, দুটি মোটরসাইকেলে (একটি আর-ওয়ান-ফাইভ ও একটি ডিসকভার) করে ছয়জন দুর্বৃত্ত এই হামলা চালায়। ঘটনার কিছুক্ষণ আগেও তারা ওই সড়ক দিয়ে মহড়া দিয়েছিল। পরে আবার ফিরে এসে চলন্ত বাসটি লক্ষ্য করে বিকট শব্দে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তিনি বলেন, হামলাকারীরা স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারী। আমরা দৌড়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে সামনের দিকে চলে যায়। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। আরটিভি/এমএইচজে
ভৈরবে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা, পরপর দুই ককটেল বিস্ফোরণ
টেকনাফে সেই আহত হাতির শরীরে ৮ গুলির ক্ষত
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে উদ্ধার হওয়া আহত হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে। ক্ষতস্থান থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। 
টেকনাফে সেই আহত হাতির শরীরে ৮ গুলির ক্ষত
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনগণ। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
আরও পড়ুন
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
বাস থামিয়ে কাজ করছিলেন চালক, আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা
ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার গাড়ি নিয়ে গেছে চোর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে হাতাহাতি