ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভিডিও বার্তায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান এমডির 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৭:১৮ পিএম
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর খবরে কান দিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যাংকটির বর্তমান ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মুহাম্মদ আলতাফ হোসেন।

তিনি বলেন, ইসলামী ব্যাংকের আর্থিক ভিত্তি অত্যন্ত মজবুত এবং ব্যাংকে কোনো তারল্য সংকট নেই। গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক (বাংলাদেশ ব্যাংক) সবসময় পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে।

সম্প্রতি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের জেরে গ্রাহকদের একটি অংশের মধ্যে টাকা তোলার বাড়তি প্রবণতা ও উদ্বেগ দেখা দেওয়ায় রোববার (৭ জুন) এক বিশেষ ভিডিও বার্তায় ব্যাংকটির শীর্ষ এই কর্মকর্তা গ্রাহকদের আশ্বস্ত করেন।

ভারপ্রাপ্ত এমডি মুহাম্মদ আলতাফ হোসেন বলেন, সারাদেশে কিছু গ্রাহক আতঙ্কিত হয়ে বিভিন্ন মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার খবরে বিভ্রান্তিতে পড়ে টাকা উঠানোর চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা-আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ইসলামী ব্যাংকের নিজস্ব আর্থিক ভিত্তি মজবুত এবং বড় কোনো তারল্য সংকট নেই।

তিনি গ্রাহকদের পূর্ণ নিশ্চয়তা দিয়ে বলেন, আপনাদের টাকা সম্পূর্ণ সুরক্ষিত আছে। গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী যখন খুশি তখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। আমাদের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও আমরা আশ্বস্ত করতে চাই যে, আমরা সবসময় গ্রাহকদের পাশে আছি এবং তাদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে যা কিছু করা প্রয়োজন, ইনশাআল্লাহ আমরা তা করব। বিগত সংকটেও ঘুরে দাঁড়িয়েছে ইসলামী ব্যাংক।

আরও পড়ুন

অতীতের প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠার উদাহরণ টেনে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়েও আমরা এ ধরনের বড় সংকটের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু ব্যাংকের প্রতি দেশের জনগণের অবিচল আস্থার কারণে আমরা সেই ধাক্কা সামলে উঠি এবং পরবর্তীতে আমাদের ডিপোজিট (আমানত) প্রায় ১৫ থেকে ২০ হাজার কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছিল। আশা করি, বর্তমান সাময়িক সমস্যাটি কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইসলামী ব্যাংক এবারও এই অবস্থা থেকে শক্তভাবে ঘুরে দাঁড়াবে।

ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ও বিনিয়োগ ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে ভারপ্রাপ্ত এমডি বলেন, পূর্বেকার ভয়ঙ্কর নভেম্বর বা সেই সময়কার যে প্রেক্ষাপট ছিল, বর্তমান পরিস্থিতি তার থেকে সম্পূর্ণ ভিন্ন। এখন যেকোনো ধরনের ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে আমাদের স্পষ্ট স্বচ্ছতা ও জবাবদিহিতা রয়েছে। আমাদের বিজ্ঞ পরিচালনা পর্ষদ প্রতিটি বিনিয়োগ অত্যন্ত দেখে শুনে অনুমোদন করেন।

তিনি আরও বলেন, এখানে এখন কোনো ধরনের পক্ষপাতিত্বের (বায়াসনেস) সুযোগ নেই এবং কারো ব্যক্তিগত স্বার্থ এর সঙ্গে সম্পৃক্ত নয়। ফলে বিনিয়োগের মাধ্যমে ব্যাংকের টাকা অন্য কোথাও চলে যাওয়া বা পাচার হওয়ার কোনো সুযোগই নেই।

কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা উল্লেখ করে মুহাম্মদ আলতাফ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংক সবসময় আমাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও তারা পাশে থাকবে বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা আশা করি, বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংক দ্রুতই আমাদের সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেবে।

পুনরায় ব্যাংকের সব স্তরের সম্মানিত গ্রাহকদের কোনো ধরনের অপপ্রচারে কান না দিয়ে শান্ত থাকার এবং ব্যাংকের ওপর আস্থা রাখার বিনীত অনুরোধ জানান তিনি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিভিজম জামায়াত করিয়েছে: রাশেদ খান
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিভিজম জামায়াত করিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।  সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান এমন মন্তব্য করেন। রাশেদ খান লেখেন, গতকাল পোস্ট করেছিলাম যে প্রতারক উজ্জ্বল তথা নাম বদলে ফেলা আয়াসকে দিয়ে জামায়াতের পক্ষে অ্যাক্টিভিজম করান জামায়াত আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির। তিনি আরো লেখেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিজমও জামায়াত করিয়েছে। আজকে (সোমবার) অবশ্য চুনকালি লাগানোর পক্ষে বিবৃতি দিয়ে জামায়াত এই দায় নিয়েই নিল। আর এ জন্য নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য আমি জামায়াতকে ধন্যবাদ জানাই। এখন অপেক্ষায় রইলাম এনসিপির অবস্থান দেখার জন্য।’ রাশেদ খান লেখেন, ‘জামায়াতের কাছে মেজর আখতারুজ্জামান যেমন একজন জুলাইযোদ্ধা, ঠিক প্রতারক উজ্জ্বলও একজন জুলাইযোদ্ধা! এভাবে জুলাইযোদ্ধা শব্দটিকে বিতর্কিত করেছে জামায়াত ও মববাজরা।’ আরটিভি/এসকে
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিভিজম জামায়াত করিয়েছে: রাশেদ খান
ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক
গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি পদমর্যাদার দলীয় মুখপাত্র ফারুক হাসান বলেছেন, ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদি নাসীরুদ্দীন পাটওয়ারীসহ সংশ্লিষ্টদের ‘জুলাই গণঅভ্যুত্থান বিক্রিকারী গাদ্দার’ হিসেবে আখ্যায়িত করে গেছেন। 
ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
নেহা বোরা বলেন, আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারবো।
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, ছাত্রলীগের একটা কর্মী পদের জন্য যে সারজিস আলম প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত, সেও আজকে আমাদের নিয়ে বড় বড় কথা বলে! শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকেও যার একটা পদ হয়নি, সেই পা-চাটা সারজিস আলম কোন লজ্জায় আমাদের নিয়ে কটাক্ষ করে? মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, গণ-অভ্যুত্থানের সময় যার চুলের স্পাইক পর্যন্ত নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের ভাঁজ পর্যন্ত ভাঙেনি, ডিবি অফিসে জুস খেতে খেতে যে ঘটনাচক্রে নেতা হয়ে গেছে, সেও আমাদের আন্দোলন-সংগ্রাম নিয়ে প্রশ্ন তোলে। আমরা নাকি ১৮ সালে শেখ হাসিনার সঙ্গে আপস করে সরকার পতন না ঘটিয়ে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করেছি! তিনি বলেন, আচ্ছা ধরেই নিলাম, আমরা আপস করেছিলাম। কিন্তু ২০১৮ সালের পরে আমরা যেসময় শেখ হাসিনাবিরোধী লড়াইয়ে নেমেছি, ক্যাম্পাসে অসংখ্যবার মাইর খেয়েছি, তখন এই সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে ফেনা তুলে ফেলেছে! প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরো বলেন, জুলাই গাদ্দার সারজিস আলম শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে, এটা কি জাতি ভুলে গেছে? জাতি কি ভুলে গেছে, নাহিদ-আসিফকে তুলে নেওয়া কিংবা ডিবি হেফাজতে নেওয়ার পরেও কারফিউয়ের মধ্যে সারজিস-হাসনাত গোয়েন্দা সংস্থার গাড়ি করে ঘুরে বেড়িয়েছে! আরটিভি/এসকে
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
আরও পড়ুন
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত
৬ দফা দাবিতে সৈয়দপুরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ জন নিয়োগ
দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩২৭ কোটি টাকা তুলেছেন ৭,৮৯৬ গ্রাহক