
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে একপ্রকার সরে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি বলেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেছে এম এ আরাফাত! আগেই বলেছিলাম, ১৬ ডিসেম্বর যতো ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।
রাশেদ খাঁন বলেন, গতকাল রাতে ফেসবুক লাইভের অডিও বার্তায় শেখ হাসিনা বলেছে, আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই.... পরবর্তীতে আরেক জায়গায় বলেছে, সুযোগ পেলে যাবো! কিন্তু তিনি ১৬ ডিসেম্বরেই যে আসবেন, এটি একটি বারের জন্যও স্পষ্ট করে বলেনি! এর মধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিলেন।
দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, ‘যারা আগুন সন্ত্রাস চালাচ্ছো, তারা কিন্তু সবাই ইন্ডিয়ায় পালিয়ে যেতে পারবা না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পরে অন্তত এই সন্ত্রাস থেকে তোমাদের দূরে সরে যাওয়া উচিত। নতুবা নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারও অস্তিত্ব থাকবে না। বাগেরহাটবাসী কিন্তু প্রতিরোধে ধরন বুঝিয়ে দিয়েছে...।’
আরটিভি/আইএম


