ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

অতীত পেছনে ফেলে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও দৃঢ় হবে: স্পিকার হাফিজ উদ্দিন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘদিনের ভ্রাতৃত্ববোধ অটুট রেখে অতীত পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে উভয় পক্ষই সম্মত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বর্তমানে পাকিস্তান সফরে থাকা স্পিকার হাফিজ উদ্দিন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, সবাই আমাদের অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে অত্যন্ত আন্তরিক ও অর্থবহ আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমরা অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং আমাদের ভ্রাতৃত্ব অটুট থাকবে। তাদের আতিথেয়তা সত্যিই অসাধারণ, আর এখানে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই ভিডিও বা মন্তব্যগুলো কোন প্রেক্ষাপটে করা হয়েছে তা জানা যায়নি।

এর আগে, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ঢাকা থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হন হাফিজ উদ্দিন আহমদ। এই সফরে তার সঙ্গে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল রয়েছে। প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির সংসদ সদস্য নাসের রহমান, জাহরাত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী ও নিলুফার চৌধুরী মনি এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মদ নাজিবুর রহমান।

সফরকালে স্পিকার বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সরকারি বাসভবন 'আইওয়ান-ই-সদর'-এ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফের দেওয়া এক নৈশভোজেও তিনি অংশ নেন। প্রতিনিধিদলটির রোববার (২৮ নভেম্বর) দেশে ফেরার কথা রয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত্যুর গুঞ্জন / শেখ হাসিনার অডিও নিয়ে যা বললেন রাশেদ খাঁন
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জনের মধ্যে তাকে ফেসবুক লাইভে এসে নিজের জীবিত থাকার প্রমাণ দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শেখ হাসিনার অডিও নিয়ে যা বললেন রাশেদ খাঁন
তাহলে কি হাসিনার মৃত্যুর খবরই সত্য, প্রশ্ন হানিফের
শনিবার (২৮ নভেম্বর) সকালে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন।
তাহলে কি হাসিনার মৃত্যুর খবরই সত্য, প্রশ্ন হানিফের
বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিলেন বিমানের কর্মকর্তা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মো. রফিকুল আলম নামের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বিমানের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করায় বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।  এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। এ অবস্থায় সংশ্লিষ্ট প্রবিধিমালা অনুযায়ী রফিকুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তিনি খোরপোশ ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দিতে বলা হয়েছে। ফেসবুকে দেওয়া পোস্টের স্ক্রিনশটে দেখা গেছে, একটি ভিডিওতে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা রয়েছে। ওই পোস্টের মন্তব্যে রফিকুল আলম লিখেছেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। তবে এ বিষয়ে রফিকুল আলম বলেন, আমি কোনো রাজনীতি করি না। ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ভালোবাসি। আওয়ামী লীগের পক্ষে কোনো পোস্ট দেননি বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রফিকুল আলমের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করতে পারেননি। আরটিভি/টিআর
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিলেন বিমানের কর্মকর্তা
শেখ হাসিনা দেশে ফিরছেন না, জয়সওয়ালের কথায় তা স্পষ্ট: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে।
শেখ হাসিনা দেশে ফিরছেন না, জয়সওয়ালের কথায় তা স্পষ্ট: রাশেদ খাঁন
আরও পড়ুন
নিষেধাজ্ঞা এড়িয়ে ভিপিএনে পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয় দর্শকরা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান
লাহোরে ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার
পাকিস্তান ফুটবল দলের জার্সি উপহার পেলেন স্পিকার মেজর হাফিজ