ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বেধড়ক পিটুনি খাওয়ার পর যা বললেন বনি আমিন

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৮:০৯ পিএম
অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন। ছবি: সংগৃহীত

ইতালির রোমে হামলার শিকার হওয়ার পর প্রথম মুখ খুলেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি দাবি করেন, এই হামলা কোনো আকস্মিক ঘটনা ছিল না; বরং তার রাজনৈতিক অবস্থান ও মতপ্রকাশের কারণেই এটি পরিকল্পিতভাবে চালানো হয়েছে। তবে আঘাত বা ভয়ভীতি দেখিয়ে তার সত্যের পক্ষে অবস্থান নেওয়া থামানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বনি আমিন লেখেন, ইতালির রোমে বাংলাদেশি-অধ্যুষিত তোর পিগনাতারা এলাকায় রাত আনুমানিক ১১টার দিকে কয়েকজন তাকে উদ্দেশ্য করে অতর্কিত হামলা চালায়। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ নিয়ে তার রাজনৈতিক মতাদর্শের কারণেই রাজনৈতিক প্রতিপক্ষ তার ওপর এই আক্রমণ করেছে।

আরও পড়ুন

হামলার ঘটনার বিবরণ দিয়ে এবং নিজের অবস্থান পরিষ্কার করে এই ইউটিউবার বলেন, যে রাজনৈতিক আদর্শ বা শক্তিকে আমি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের পরিপন্থী মনে করি, তার বিরুদ্ধে আমার শান্তিপূর্ণ ও আদর্শিক অবস্থান অব্যাহত থাকবে। প্রতিকূলতা আমাকে থামাবে না—বরং আরও দৃঢ় করবে। আঘাত আমাকে নীরব করবে না—বরং সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস আরও বাড়াবে।

বর্তমানে রোমে নিরাপদ আছেন উল্লেখ করে বনি আমিন আরও জানান, হামলার পরপরই তিনি ইতালীয় পুলিশ ও স্থানীয় আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

আইনের শাসনের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি আশা ব্যক্ত করেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে ইতালির প্রচলিত আইন অনুযায়ী দ্রুত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
405363
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। 
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
কান্নাজড়িত কণ্ঠে ‘কুক্কুরুত সেলিমের’ বিচার চাইলেন নারী, ঘটনা কী
ফেনীর আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কুক্কুরুত সেলিম’ নামে পরিচিত আবু তালেবের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন আবু তালেব। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা ও অপপ্রচারের অভিযোগ তুলে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে ‘কুক্কুরুত সেলিমের’ বিচার চাইলেন নারী, ঘটনা কী
তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার
ব্রাজিলের তেরেসিনা শহরে তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত হয়েছেন জনপ্রিয় নারী ইনফ্লুয়েন্সার রাফেলা কাব্রাল। দুই কন্যাসন্তানের এই মায়ের আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবার, স্বজন ও অনুসারীদের মধ্যে।
তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার
দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান নয়, বরং এটি দেশের স্বার্থ রক্ষা ও মানুষের কল্যাণে কাজ করার সফর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন
আরও পড়ুন
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের
সড়ক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর ছবি ও তার মায়ের মর্মান্তিক মৃত্যু
ভারতে তেলাপোকা পার্টির নেতাদেরকে ‘পাকিস্তানি’ আখ্যা দিয়ে বেধড়ক পিটুনি
৪ বছরের শিশুকে অপহরণের চেষ্টা, এরপর যা হলো