ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

৪ বছরের শিশুকে অপহরণের চেষ্টা, এরপর যা হলো 

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১১:১৩ পিএম
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: আরটিভি

খুলনা নগরীতে গণপিটুনিতে রাজু (২৬) নামে এক শিশু অপহরণকারী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর রায়েরমহল বাজারের বড় মসজিদের কাছে এ ঘটনা ঘটেছে। নিহত রাজু ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে।

নগরীর আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান গণপিটুনিতে নিহতের সত্যতা নিশ্চিত করেন।

আড়ংঘাটা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফেরদাউস জানান, দুপুর পৌনে ২টার দিকে রাজু নগরীর রায়েরমহল বাজারের বড় মসজিদের পাশের বাসিন্দা হাসান গাজীর মেয়ে মিমকে (৪) অপহরণের চেষ্টা করা হয়।

এ সময় স্থানীয় জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন

ডিউটি অফিসার এসআই ফেরদাউস বলেন, এ ঘটনায় মামলা হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শাহিন হাওলাদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো মেঘনা-গোমতী সেতুটির বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে।
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা
মানিকগঞ্জের সাটুরিয়ায় চাহিদা অনুযায়ী সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকেরা। এ নিয়ে হট্টগোলের একপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন কৃষকের বিরুদ্ধে।
চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা
টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছন থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম উদ্ধার করা গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য। 
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
আরও পড়ুন
খুলনায় বিএনপি নেতাকে গুলি
খুবি অ্যালামনাইয়ের সভাপতি ইফতেখারুল আলম, সম্পাদক শরিফুল ইসলাম
খুলনায় তিন রাস্তার মোড়ে ককটেল ফাটিয়ে পালালো দুর্বৃত্তরা
নড়াইলে সাবেক এমপিরসহ ১৬ বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা-অগ্নিসংযোগ