ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভোজপুরি গানে তুমুল নাচ নারী ব্যাংক কর্মকর্তার, ভাইরাল ভিডিও

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের বিহারের একটি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) শাখার ভেতরে ভোজপুরি গানের তালে তিন নারীর নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে নাচতে দেখা নারীদের একজন ওই শাখার ম্যানেজার কিরণ কুমারী বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওটি ঘিরে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ব্যাংকের ভেতরেই ভোজপুরি গানের তালে তিন নারী নাচছেন। তাদের নাচের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করা হয়। জানা গেছে, গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাংকের বাগাহা শাখায় আয়োজিত অনুষ্ঠানের সময় ভিডিওটি ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন

পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘হ্যালোব্যাংকার’ নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি প্রকাশ করা হয়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

ভিডিওতে নাচতে দেখা নারীদের একজনকে শাখা ম্যানেজার কিরণ কুমারী হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

কিরণ কুমারীর দাবি, তার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই ভিডিওটি ছড়ানো হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য ও সমালোচনা শুরু হয়। তবে এসব সমালোচনার বিরোধিতা করেছেন তিনি।

ব্যাংকের মতো একটি কর্মস্থলের ভেতরে ভোজপুরি গানের তালে নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। তবে ভিডিওটির পুরো প্রেক্ষাপট এবং এতে থাকা ব্যক্তিদের পরিচয় নিয়ে ওঠা দাবিগুলোর স্বাধীন যাচাই এখনো হয়নি। সূত্র: আনন্দবাজার

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিলো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
মক্কা-মদিনাকে নিয়ে মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্ট
মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং সেখানে থাকা নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, মক্কা ও মদিনা স্রেফ ভৌগলিক কোনো স্থান নয়— এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। তিনি লেখেন, পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ উমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক। নিশ্চয়, আল্লাহর কাছে যে ভূমি বিশেষ মর্যাদাপ্রাপ্ত, তার পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ। তিনি আরও লেখেন, হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো। আরটিভি/এমএ
মক্কা-মদিনাকে নিয়ে মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্ট
কায়দা করে বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগ এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন
অপরাধের শাস্তি থেকে বাঁচার জন্য কায়দা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
কায়দা করে বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগ এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন
মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল
অনেকের মতো আমিও মোদির পতন দেখার অপেক্ষায় আছি বলে মন্তব্য করেছেন বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন!
আরও পড়ুন
পুলিশের সামনেই নারীকে লাথি, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
নেপালের ভয়াবহ বন্যার ভাইরাল সেই ভিডিও কি এআইয়ের তৈরি? যা জানা গেল
ব্যাংক কর্মকর্তাকে অপহরণের চেষ্টা, পুলিশ সদস্য আটক
এমপি নজরুলের একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর ভিডিও