ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে জামায়াত অমানবিক কাজ করেছে: আবু হানিফ

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। ছবি: সংগৃহীত

নারীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে জামায়াত অমানবিক কাজ করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি বলেছেন, গণঅধিকার পরিষদ কোনো কিংস পার্টি হিসেবে জন্ম নেয়নি। ফ্যাসিবাদের সময়ের উত্তাল রাজপথ থেকে এ দলের জন্ম।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় ভোলা জেলা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবু হানিফ বলেন, ‘আওয়ামী লীগের আমলেও এ ভোলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মানুষের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করেছেন। আজ আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করছি। দেখলাম, জামায়াত রোড মার্চ করেছে। এ জামায়াত কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশ চালাবে বলে আবার আজকে উত্তপ্ত রোদে নারীদের রাস্তায় দাঁড় করিয়ে, সংবর্ধনা নিচ্ছে। যা খুবই অমানবিক।

‘তারা একদিকে ইসলাম ও কোরআন সুন্নাহর কথা বলে, অন্যদিকে নারীদের এভাবে রাস্তায় দাঁড় করিয়ে কোন ইসলাম কায়েম করতে চায়, এটা আমাদের প্রশ্ন।’

তিনি বলেন, ‘২০২৬ সালের নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক দল ক্ষমতায় এসেছে। বর্তমান সরকারের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করছে।’

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে গভীর রাতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করেছে আ.লীগ সন্ত্রাসীরা: আবু হানিফ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে জিম্মি করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করেছে আ.লীগ সন্ত্রাসীরা: আবু হানিফ
নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: আবু হানিফ
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।  বুধবার (১৮ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।  আবু হানিফ তার পোস্টে বলেন, গত কয়েকদিন যাবৎ গোপালগঞ্জে নারকীয় তাণ্ডব চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়েছিল সংসদ সদস্য জিলানীর বাড়িতে ও পুলিশের গাড়িতে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। গতকাল ফরিদপুরে এক বিএনপি নেতাকে হত্যা করেছে, বাসে আগুন দিয়ে পিরোজপুরে বাসের এক হেলপারকে হত্যা করেছে।  পোস্টে বলেন, জুলাইয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল। ফলে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়। তবে বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছে। নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হওয়ায় পতিত নিষিদ্ধ আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে এখন। এই পরিস্থিতি চলতে থাকলে সারাদেশেই ধ্বংসযজ্ঞ চালাবে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। পোস্টে তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, বিরোধিতা থাকবে, কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। শুধু রাজনৈতিক দলগুলো নয়, সকল জুলাইপন্থী সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধ হতে হবে। আরটিভি/এমএম
নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: আবু হানিফ
জাতীয়তাবাদী নবীন দলের কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) নবীন দলের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের বৈঠকে এই কমিটি গঠিত হয়।
জাতীয়তাবাদী নবীন দলের কমিটি ঘোষণা
যে ৫ রাজনৈতিক ঘটনা ইতিহাসে অমর করেছে মওলানা ভাসানীকে
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকি আজ। ভাসানী ছিলেন উপমহাদেশের অন্যতম প্রভাবশালী গণনেতা। ব্রিটিশবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া তার রাজনৈতিক জীবন বিস্তৃত হয়েছিল পাকিস্তানের স্বৈরশাসনবিরোধী আন্দোলন, পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবি, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন পর্যন্ত।
যে ৫ রাজনৈতিক ঘটনা ইতিহাসে অমর করেছে মওলানা ভাসানীকে
আরও পড়ুন
গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করেছে আ.লীগ সন্ত্রাসীরা: আবু হানিফ
নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: আবু হানিফ
তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করা: আবু হানিফ
‘সরকারকে চাপে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে হাত মিলিয়েছে জামায়াত-এনসিপি’