
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত থেকে নিখোঁজ থাকার পর বুধবার (২৯ অক্টোবর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, উদ্ধারের সময় তাহসিফের পরনে ছিল সাদা পায়জামা ও কালো পাঞ্জাবি। তার হাতে থাকা ঘড়ি ও পকেটে পাওয়া আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তাহসিফের মৃত্যুকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিতে পারছে না তার পরিবার। স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় বিচার ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন তাহসিফের খালাতো বোন মোশফেকা জাহান।
তার ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো

আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও শেয়ার করার কারণে তাহসিফকে দিনের পর দিন মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে। অবসরে পাঠানোর পরও গোয়েন্দারা তাকে নিয়মিত অনুসরণ করতেন বলে তাহসিফ তাকে জানিয়েছিলেন।
আমার ভাইকে মার্ডার করা হয়েছে, কী দোষ ছিল তার? হাসিনার পালানো ভিডিও শেয়ার করা? যেটি তিনি নিজেও ধারণ করেননি, নাগরিক হিসেবে শেয়ার করেছেন। তার কলিগদের কেউ করেছেন। অবসরে দেওয়া হয়েছে, দিনের পর দিন মানসিক যন্ত্রণা দেওয়ার পরও তাদের শান্তি হয়নি। মেরেই ফেলতে হলো তাকে। দেশপ্রেমিক হওয়ার কারণেই কি তার ভাইকে এমন পরিণতির শিকার হতে হয়েছে?
সুস্থ তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছে। একই সঙ্গে তার খালার জুলাই আন্দোলনে রাজপথে থাকার বিষয়টি উল্লেখ করে প্রশ্ন তোলেন, তার খালার কী অপরাধ ছিল?
কথা বলা আর হলো না.....!’
প্রসঙ্গত, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গত বছরের ৪ আগস্ট জানায়, কোনো ধরনের অভিযোগ ছাড়াই এবং সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক নিয়ম অনুসরণ করে অন্য একটি প্রেক্ষাপটে ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফকে অবসরে পাঠানো হয়েছিল।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৪টার দিকে গাজীপুরের টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির একটি দল তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য তার লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।কলেজ খুঁজুন
পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়, বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তুরাগ নদে একটি লাশ ভাসার খবর পায় পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়।
আরটিভি/এসকে


