ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

৭ নভেম্বরের চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান গণঅধিকার পরিষদের

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানায় দলটি।

বিবৃতিতে গণঅধিকার পরিষদ জানায়, ১৯৭৫ সালের এই দিনে দেশের সাধারণ মানুষ ও দেশপ্রেমিক সিপাহীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এসেছিলেন। সিপাহী-জনতার সেই ঐতিহাসিক ঐক্যের মধ্য দিয়ে তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও চরম অনিশ্চয়তার অবসান ঘটে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথ সুগম হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সংকটময় সেই সময়ে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান দ্রুত সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। পরবর্তী সময়ে দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও অর্থনৈতিক স্বনির্ভরতার ভিত্তি গড়ে তোলেন তিনি।

ঐতিহাসিক এ দিনে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে গণঅধিকার পরিষদ। একইসঙ্গে দেশের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় জীবন বাজি রাখা বীর সিপাহী ও সাধারণ মানুষের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দলটি।

বিবৃতিতে দলটির নেতারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা একই সূত্রে গাঁথা। এসব ঐতিহাসিক সংগ্রামের মূল আকাঙ্ক্ষা ছিল স্বাধীন, সার্বভৌম, বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা।

এ লক্ষ্য বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ।

আরটিভি/এসআর


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুক্রবার ঢাকায় শোভাযাত্রা করবে গণঅধিকার পরিষদ 
গণঅধিকার পরিষদ এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৬ই নভেম্বর) ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে দলটি।
শুক্রবার ঢাকায় শোভাযাত্রা করবে গণঅধিকার পরিষদ 
গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরির পিছনে পাশের দেশ জড়িত: আবু হানিফ 
বাংলাদেশের গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরির পেছনে পাশের দেশ জড়িত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরির পিছনে পাশের দেশ জড়িত: আবু হানিফ 
নারীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে জামায়াত অমানবিক কাজ করেছে: আবু হানিফ
নারীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে জামায়াত অমানবিক কাজ করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি বলেছেন, গণঅধিকার পরিষদ কোনো কিংস পার্টি হিসেবে জন্ম নেয়নি। ফ্যাসিবাদের সময়ের উত্তাল রাজপথ থেকে এ দলের জন্ম। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় ভোলা জেলা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আবু হানিফ বলেন, ‘আওয়ামী লীগের আমলেও এ ভোলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মানুষের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করেছেন। আজ আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করছি। দেখলাম, জামায়াত রোড মার্চ করেছে। এ জামায়াত কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশ চালাবে বলে আবার আজকে উত্তপ্ত রোদে নারীদের রাস্তায় দাঁড় করিয়ে, সংবর্ধনা নিচ্ছে। যা খুবই অমানবিক।  ‘তারা একদিকে ইসলাম ও কোরআন সুন্নাহর কথা বলে, অন্যদিকে নারীদের এভাবে রাস্তায় দাঁড় করিয়ে কোন ইসলাম কায়েম করতে চায়, এটা আমাদের প্রশ্ন।’ তিনি বলেন, ‘২০২৬ সালের নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক দল ক্ষমতায় এসেছে। বর্তমান সরকারের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করছে।’ আরটিভি/এসআর
নারীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে জামায়াত অমানবিক কাজ করেছে: আবু হানিফ
এইচএসসিতে উত্তীর্ণদের ছাত্রদলের অভিনন্দন, অকৃতকার্যদের প্রতি সহমর্মিতা
এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে সংগঠনটি। শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।   বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, এবারের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। উত্তীর্ণ সব শিক্ষার্থীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। একই সঙ্গে যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের প্রতি সহমর্মিতা ও ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। বিবৃতিতে আরও বলা হয়, আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ। তারা আগামী দিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে, এটাই প্রত্যাশা। তরুণ প্রজন্ম রাজনীতিবিমুখতার পরিবর্তে রাজনীতি সচেতন হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করা হয়। ছাত্রদল জানায়, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তরুণদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ আসনে প্রতিষ্ঠিত করার আহ্বান জানানো হয়। নতুন প্রজন্মের সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভবিষ্যৎ নির্মাণে সব সময় তাদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছে সংগঠনটি। আরটিভি/এসআর
এইচএসসিতে উত্তীর্ণদের ছাত্রদলের অভিনন্দন, অকৃতকার্যদের প্রতি সহমর্মিতা
সাত দফা দাবিতে কুষ্টিয়ামুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে ঢাকা থেকে কুষ্টিয়ামুখী লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লংমার্চপূর্ব সমাবেশে জোটের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে কুষ্টিয়ার উদ্দেশে লংমার্চ শুরু করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, সংবিধান সংস্কার না হওয়ায় যে সংকট তৈরি হয়েছে, তার দায় সরকারকে নিতে হবে। ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি অবিলম্বে মেনে না নিলে বিরোধী দল এক দফার আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি হলো- ১. গণভোটের গণরায় বাস্তবায়ন করা। ২. জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার নিশ্চিত করা। ৩. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রণ করা। ৪. বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন করা। ৫. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। ৬. প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বিলোপ করা। ৭. দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা। এসব দাবি আদায়ে লংমার্চের মাধ্যমে জনমত গড়ে তোলার পাশাপাশি সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য। আরটিভি/এসকে
সাত দফা দাবিতে কুষ্টিয়ামুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
আরও পড়ুন
যথাযোগ্য মর্যাদায় বেরোবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
‘সিপাহি-জনতার সংহতি ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার ভুমিকা অনন্য’
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত