সাত বছরেও আলোর মুখ দেখেনি চট্টগ্রামের স্যুয়ারেজ প্রকল্প

সুলাইমান কবীর

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ১০:৫৯ পিএম


সাত বছরেও আলোর মুখ দেখেনি চট্টগ্রামের আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থার স্যুয়ারেজ প্রকল্প। দীর্ঘদিন সড়ক কেটে রাখায় চলাচলে দুর্ভোগের পাশাপাশি সৃষ্টি হচ্ছে যানজট। অনুমতি ছাড়াই সড়ক কেটে টিনের ঘেরা দেওয়ার অভিযোগ উঠেছে ওয়াসার বিরুদ্ধে। তবে ট্রাফিক বিভাগ, চট্টগাম সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট পক্ষের সাথে সমন্বয় করেই রাস্তা খোঁড়া হয়েছে বলে দাবি ওয়াসার।

বিজ্ঞাপন

২০১৮ সালে চট্টগ্রাম নগরীর পয়োনিষ্কাশন প্রকল্পকে ছয় জোনে ভাগ করে কাজ শুরু করে ওয়াসা। যেখানে পয়োবর্জ্য শোধানাগারে নিতে ২০০ কিলোমিটার সড়কে চলছে পাইপ লাইন স্থাপনের কাজ। দীর্ঘমেয়াদী আর অপরিকল্পিত কাজের কারণে প্রকল্পটি এখন জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

নগরবাসীর অভিযোগ, সড়ক কাটার ফলে বেপারি পাড়া, আগ্রাবাদ সিডিএ, মুহুরীপাড়া, চৌমুহনীসহ বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে তীব্র যানজট।

বিজ্ঞাপন

তারা বলছেন, দীর্ঘ সময় ধরে এ কাজ চলছে। সন্ধ্যা হলে জ্যামের কারণে এ রাস্তা দিয়ে চলাচলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। এমনকি স্কুলে বাচ্চাদের নিয়ে যেতে এই রাস্তা ব্যবহারে দুর্ভোগ পোহাতে হয়।

তবে যত্রতত্র নয় বরং ট্রাফিক বিভাগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সব পক্ষের সাথে সমন্বয় করেই রাস্তা খোঁড়া হচ্ছে বলে দাবি প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলামের। তিনি বলেন, এ কাজে যারাই জড়িত সবার সঙ্গে সমন্বয় করে অনুমতি নিয়ে তারপর এ কাজটা করা হয়। এখন উন্মুক্ত একটা রাস্তার কিছু অংশ যদি বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে তো কিছুটা অসুবিধা হবেই।

বিজ্ঞাপন

বিশেষ কমিটি গঠনের মাধ্যমে ওয়াসার সাথে সমন্বয় করে সমস্যা সমাধানের আশ্বাস চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। তিনি বলেন, যেখানে সমস্যা সৃষ্টি হচ্ছে সে জায়গাগুলোতে যাতে সাময়িক ট্রাফিক ব্যবস্থা রাখার একটা নির্দেশনা আমরা ওয়াসাকে দিয়েছি।

২০২৬ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা চট্টগ্রামের স্যুয়ারেজ প্রকল্পের। তবে নানা সীমাবদ্ধতায় সময়মতো কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission