ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

অনলাইনে মাদকের রমরমা বাণিজ্য, এমডিএমবির দখলে বাজার (ভিডিও)

দীপ্ত চন্দ্র পাল

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১১:১৪ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ ধাঁধানো বিজ্ঞাপন দিয়ে অনলাইনে চলছে মাদকের রমরমা বাণিজ্য। ডার্ক ওয়েব, টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে গড়ে উঠেছে মাদকের অদৃশ্য বাজার। একটি মেসেজ, তারপর বিকাশ-নগদ লেনদেন— আর কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যায় মাদক।

অনুসন্ধানে জানা গেছে, অ্যালকোহল ও ইয়াবার পর এখন বাজার দখল করেছে নতুন মাদক ‘এমডিএমবি’। তরুণদের টার্গেট করে ভয়ংকর এই মাদক বাজারজাত করা হচ্ছে। ভ্যাপ কিংবা ই-সিগারেট কার্টিজে মিশিয়ে কয়েক ফোঁটা সেবন করলেই মানুষের স্নায়ুতন্ত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে ‘এমডিএমবি’। এটি সেবনে নেশা থেকে মৃত্যু পর্যন্ত ঝুঁকি তৈরি করতে পারে।

সম্প্রতি এমনই একটি সংঘবদ্ধ চক্রকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ফেসবুক ও হোয়াটসঅ্যাপকে তারা নিরাপদ বাজার হিসেবে ব্যবহার করছিল।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের উপপরিচালক মো. মেহেদী হাসান জানান, মাদক কারবারিরা প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে তরুণ প্রজন্মকে ফাঁদে ফেলাই এখন তাদের মূল লক্ষ্য। এই অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল দুনিয়ায় নেশার এই ভয়ংকর আগ্রাসন থামাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি দরকার সামাজিক প্রতিরোধ।

আরটিভি/আরএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উলশী-যদুনাথপুর প্রকল্পের ৫০ বছর: স্বেচ্ছাশ্রমে গ্রামীণ উন্নয়নের ঐতিহাসিক দৃষ্টান্ত
দেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে জনসম্পৃক্ততার এক ঐতিহাসিক দৃষ্টান্ত উলশী-যদুনাথপুর খাল খনন প্রকল্পের ৫০ বছর পূর্ণ হচ্ছে আজ। ১৯৭৬ সালের এই দিনে যশোরের শার্শা উপজেলায় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান খনন কাজের উদ্বোধন করেন।
উলশী-যদুনাথপুর প্রকল্পের ৫০ বছর: স্বেচ্ছাশ্রমে গ্রামীণ উন্নয়নের ঐতিহাসিক দৃষ্টান্ত
শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত
পরিবেশ অধিদপ্তর শব্দদূষণের নতুন চারটি উৎস শনাক্ত করেছে। এসব উৎস থেকে অতিরিক্ত বা অনাকাঙ্ক্ষিত শব্দ সৃষ্টি হলে, তা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।
শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত
সাধুসঙ্গে নিজেকে ও অজানাকে জানছেন লালন ভক্তরা
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ আধ্যাত্মিক এই বাণীকে সামনে নিয়ে একতারা, দোতারা আর ঢোল বাশির সুরে প্রকম্পিত হয়ে উঠেছে লালন ফকিরের ভবের হাট। 
সাধুসঙ্গে নিজেকে ও অজানাকে জানছেন লালন ভক্তরা
নজর কাড়ছে ৪০ কেজি শস্যদানার দুর্গাপ্রতিমা
দূর থেকে মনে হচ্ছে যেন সোনালি চাদরে মোড়ানো দেবী দুর্গা। কিন্তু একি কাছে যেতেই পুরো ভিন্ন চিত্র। এ কোনো আবরণ নয় প্রতিমার পুরো শরীরজুড়ে রয়েছে ছোট ছোট শস্যদানা, তাও আবার সেটি নাকি মানুষের নয় পরিচিত পাখির খাবার হিসেবেই। যা আবার ফলে বিদেশের মাটিতে। ব্যতিক্রমী এই প্রতিমা তৈরি করে নজির গড়েছেন নাটোরের হিন্দু ধর্মাবলম্বীরা। 
নজর কাড়ছে ৪০ কেজি শস্যদানার দুর্গাপ্রতিমা
পূজায় নতুন জামা নয়, বাবাকে খুঁজছে এই শিশুরা!
বাবা, এক বটবৃক্ষের নাম। সন্তানের সবরকম ভাল থাকার উৎস, সেটিই যেন আবারও প্রমাণিত এই বাচ্চাদের কণ্ঠে। চারদিকে যখন বিরাজ করছে পূজার আমেজ তখন এই কোমলমতি শিশুদের চোখে পানি, আর কণ্ঠে আক্ষেপ। এ বছর যেন উৎসবের দিনগুলোতে নতুন জামার চেয়েও বড় অভাব হয়ে দাঁড়িয়েছে তাদের বাবা। তাই আনন্দের সময়ও যেন থামছেই না তাদের কান্না।
পূজায় নতুন জামা নয়, বাবাকে খুঁজছে এই শিশুরা!
আরও পড়ুন
৫০ বোতল কোডিন মিশ্রিত সিরাপসহ বেবী বেগম ধরা
কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২
শরীয়তপুরে মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
মাদকাসক্ত ছেলের ভয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বাড়িছাড়া মা