জলবায়ু সংকট ডাস্টবিনে ফেলে হাত মেলাচ্ছেন ট্রাম্প-ম্যাক্রোঁ!

সুপ্তি রায়, আরটিভি নিউজ

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৪:১৯ পিএম


পাশাপাশি দাঁড়িয়ে হাত মেলাচ্ছেন বিশাল মাথার ট্রাম্প আর ম্যাক্রোঁ। তাদের ঠিক সামনেই ডাস্টবিনে পড়ে আছে ‘জলবায়ু’, ‘মানবাধিকার’ ও ‘লিঙ্গ সমতা’ লেখা ফাইল! জি৭ সম্মেলন শুরুর আগেই এমন অদ্ভুত দৃশ্যের মাধ্যমে বিশ্বনেতাদের বিরুদ্ধে তীব্র বার্তা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা অক্সফাম।

জি৭ শীর্ষ সম্মেলনের আগে ফ্রান্সের এভিয়ান শহরে এই ব্যতিক্রমী আয়োজন করে সংস্থাটি। বিশ্বনেতাদের বিশাল মাথার মুখোশ পরে সদস্যরা প্রতীকীভাবে দেখানোর চেষ্টা করেন, গুরুত্বপূর্ণ অনেক বিষয়ই উপেক্ষিত হচ্ছে জি৭-এর আলোচনায়। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও নারী-পুরুষের সমতার মতো বিষয়গুলোকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ তোলে সংস্থাটি।

আরও পড়ুন

অক্সফাম ফ্রান্সের নির্বাহী পরিচালক সেসিল ডুফ্লোর অভিযোগ, বিশ্বের ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করলেও, জলবায়ু সংকটের জন্য দায়ী প্রধান শক্তিগুলোর বিষয়ে কার্যকর আলোচনা হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পকে খুশি রাখার চেষ্টায় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ই আলোচনার বাইরে চলে যাচ্ছে। অথচ জি৭-এর অন্য দেশগুলো চাইলে এসব বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে পারত।

এমনকি ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লাখো মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়েছে। এভাবে সংঘাত অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে আরও প্রায় ৪ কোটি ৮০ লাখ মানুষ খাদ্য সংকটে পড়তে পারেন। তার দাবি, বৈশ্বিক সমস্যাগুলোর সমাধানের জন্য জি৭ যথেষ্ট নয়। বরং জি২০-এর মতো বৃহত্তর প্ল্যাটফর্মেই এসব বিষয়ে কার্যকর আলোচনা সম্ভব। অর্থাৎ, জি৭ সম্মেলনের আগেই বিশ্বের ক্ষমতাধর নেতাদের উদ্দেশে এক স্পষ্ট বার্তা দিয়েছে অক্সফাম—শুধু অর্থনীতি ও ভূরাজনীতি নয়, জলবায়ু, মানবাধিকার ও খাদ্য নিরাপত্তার মতো বিষয়গুলোও সমান গুরুত্ব দিতে হবে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission