ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রিলস বানাতে গিয়ে ক্যামেরাম্যানকে ৩ বোনের বিয়ে!

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম

বিয়েতে একজন ভালো ক্যামেরাম্যান খুঁজে পেতেই যেখানে অনেকের হিমশিম খেতে হয়, সেখানে ওই কাজ করতে গিয়েই এই যুবকের কপালে জুটে গেলো একসঙ্গে তিন তিনটি স্ত্রী! তবে সবচেয়ে মজার বিষয় হলো, যেখানে একটি সংসার সামলানোই অনেকের কাছে বড় চ্যালেঞ্জ, সেখানে তিন স্ত্রীকে নিয়ে কীভাবে সংসার করবেন এই যুবক—তা নিয়েই এখন নেটদুনিয়ায় বইছে কমেন্টের বন্যা। কেউ মজা করে বলছেন, একটি ভালো জীবনসঙ্গী খুঁজে পাওয়াই কঠিন, সেখানে এই ব্যক্তির ভাগ্যে বউ ছিল তিনটি।

দ্য টাইমস অব ইন্ডিয়া, দ্য ট্রিবিউনসহ একাধিক গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য।

ভারতের উত্তরপ্রদেশের অমরোহা জেলায় গেলো ১৭ জুলাই স্থানীয় একটি মন্দিরে হিন্দু রীতি মেনে সরোজ, সাবিত্রী ও সন্তোষ তিন বোন একসঙ্গে বিয়ে করেন বিকাশকে।

আরও পড়ুন

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শাড়ি ও ঘোমটা পরা বরের পাশে বসে আছেন তিন বোন। এরপর অগ্নিকে সাক্ষী রেখে সম্পন্ন হয় সাত পাক ঘোরার রীতিও। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকাশ একে একে সিঁদুর পরিয়ে দেন তিনজনের সিঁথিতে। তবে পুরো অনুষ্ঠানে পুরোহিত ছাড়া দুই পরিবারের কোনো আত্মীয়-স্বজন বা বন্ধুকে দেখা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিন বোন দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস ও ভিডিও তৈরি করতেন। আর সেই ভিডিওগুলোর ক্যামেরাম্যান ছিলেন বিকাশ। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। পরে তিন বোনই সিদ্ধান্ত নেন, যদি বিয়ে করতেই হয় তবে এই যুবককেই করবেন। আর যেই ভাবা সেই কাজ তিন বোনের আবেদনকে বিকাশও এড়িয়ে যেতে পারেননি। তিনিও রাজি হয়ে যান তিন বোনকে বিয়ে করতে।

তবে ভারতের হিন্দু বিবাহ আইন, ১৯৫৫ অনুযায়ী, একাধিক স্ত্রী বা স্বামী আইনত স্বীকৃত নয়। তাই এই বিয়ের আইনি বৈধতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তবে এ বিষয়ে ভারতীয় পুলিশ জানাচ্ছেন, তারা প্রাপ্ত বয়স্ক এবং নিজেদের পছন্দে নিয়েছেন এমন সিদ্ধান্ত। আর সেই দম্পত্তিরা নাকি যুক্তি হিসেবে দেখাচ্ছেন ভারতীয় পৌরানিক নানা কাহিনি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্কুলমাঠে শিশুদের খেলার বদলে সাঁতার কাটছে হাঁস
ভিডিওর এই শিশুরা সবাই প্রাথমিকের শিক্ষার্থী। যাদের এখন সহপাঠীদের সাথে ছুটোছুটি করার কথা বিদ্যালয়ের মাঠে। অথচ পানি জমে থাকায় তারা পারছে না খেলতে, কেউ আবার যেতে পারে না টয়লেটেও। আবার পানি পেরিয়ে ক্লাসে যেতে গিয়ে ভিজে যায় কারও পোশাক। বই-খাতায় লেগে যায় কাদা। অভিযোগের যেন শেষ নেই কোমলমতি এই শিশুদের। 
স্কুলমাঠে শিশুদের খেলার বদলে সাঁতার কাটছে হাঁস
সৌদি রক্ষায় নামছে ফরাসি সেনারা!
হরমুজ সংকটে সৌদি আরবের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছিল লোহিত সাগরের ইয়ানবু বন্দর। কিন্তু সেই পথও এখন রয়েছে হামলার ঝুঁকিতে। হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে গুরুত্বপূর্ণ এই তেলবন্দর রক্ষায় এবার সৌদি আরবে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। শুধু সেনা নয়, সঙ্গে যাচ্ছে রাডার ও প্রতিরক্ষাব্যবস্থাও।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সংবাদমাধ্যম রয়টার্স এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য।  মাখোঁ জানান, ইয়ানবু রক্ষায় সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছে ফ্রান্স। সেই চুক্তির আওতায় সেখানে পাঠানো হবে ফরাসি সেনাসদস্য, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা। তবে মাখোঁ একটি বিষয় স্পষ্ট করেছেন। ফরাসি সেনাদের পাঠানো হচ্ছে ইয়ানবু রক্ষার জন্য, চলমান সংঘাতে সরাসরি অংশ নেওয়ার জন্য নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে সৌদি আরবের একটি বন্দর রক্ষায়  কেন সেনা পাঠাতে হচ্ছে ফ্রান্সকে? এর পেছনে বড় কারণ হরমুজ প্রণালির চলমান সংকট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ দিয়ে জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পর বিকল্প পথ হিসেবে ইয়ানবুর গুরুত্ব অনেক বেড়ে যায়। সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে তেল নিয়ে যাওয়া হয় লোহিত সাগরের এই বন্দরে। সেখান থেকে হরমুজ এড়িয়ে সরাসরি তেল পাঠানো সম্ভব আন্তর্জাতিক বাজারে। কিন্তু সম্প্রতি সেই ব্যবস্থাও খেয়েছে বড় ধাক্কা। ইয়েমেনের হুতিরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুর পাশাপাশি ইয়ানবুতে আরামকোর স্থাপনায় হামলার দাবি করেছে। সৌদি কর্তৃপক্ষও ইয়ানবুসহ বিভিন্ন এলাকার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। এর আগে ড্রোন হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের তিনটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে ইয়ানবু দিয়ে তেল রপ্তানিও বন্ধ হয়ে যায়। পরে পাইপলাইনটি আবার চালু করা হয়েছে সীমিত পরিসরে।  ফলে ইয়ানবুর নিরাপত্তা এখন শুধু সৌদি আরবের বিষয় নয়। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রেও বন্দরটির গুরুত্ব বেড়েছে বন্দরটির। আর ফ্রান্সও অনুভব করছে জ্বালানি সংকটের চাপ। মাখোঁ বলেন, আগামী শীতের জন্য ফ্রান্সে পর্যাপ্ত তেল ও গ্যাসের মজুত রয়েছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে তাঁর সরকার। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে। এমন খবর সত্য হলে তার ফল বিশ্ব ও মার্কিন অর্থনীতির জন্য বিপর্যয়কর হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। যদিও হোয়াইট হাউস অস্বীকার করেছে এমন কোনো পরিকল্পনার কথা। আরটিভি/এআর 
সৌদি রক্ষায় নামছে ফরাসি সেনারা!
শতবর্ষী এই মুসাফিরখানায় আজও মিলে বিনামূল্যে আশ্রয় ও খাবার
আধুনিকতার ছোঁয়া লাগার আগে বরেন্দ্রভূমির মেঠোপথগুলো কেমন ছিল? সন্ধ্যা নামলেই চারপাশের খাঁ-খাঁ নীরবতা, বন্যপ্রাণীর ভয় আর ডাকাতের উপদ্রব— এমন এক অনিশ্চিত সময়ে ক্লান্ত পথিকের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছিল একটি অনন্য মানবিক উদ্যোগ। প্রায় ১২ যুগ বা ১১৮ বছর ধরে নওগাঁর পোরশার ঐতিহাসিক ‘মুসাফিরখানা’ সেই মানবতার ঐতিহ্যকে পরম যত্নে টিকিয়ে রেখেছে। নিজ সম্পত্তির উপার্জনে সম্পূর্ণ বিনামূল্যে আশ্রয় ও খাবারের এমন দৃষ্টান্ত আধুনিক সমাজেও এক বিরল মানবসেবার বার্তা দেয়।
শতবর্ষী এই মুসাফিরখানায় আজও মিলে বিনামূল্যে আশ্রয় ও খাবার
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!
দেশটিতে ১০০ বছর বা তার বেশি বয়সি মানুষের সংখ্যা প্রথমবারের মতো ১ লাখ ছাড়িয়েছে।
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!
আলো আর সুরের মায়াজালে জীবন্ত হয়ে উঠল প্রাচীন সমাধি
একটি পাহাড়ি টিলা, যেখানে ভেসে উঠে নানা নকশা, ছুটে চলা হরিণের অবয়ব আর রঙ্গিন আলোর খেলা। আর তা দেখেই অবাক দর্শকরা, অনেকেই আবার ব্যস্ত হয়ে পড়লেন ছবি তুলতে।
আলো আর সুরের মায়াজালে জীবন্ত হয়ে উঠল প্রাচীন সমাধি