ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শপিং মলে ধান চাষ করছেন মানুষ!

সুপ্তি রায়, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম

বড় বড় শপিং মলে গেলে সাধারণত চোখ আটকে যায় পোশাক, প্রসাধনী বা খাবারের দোকানে। এটিই তো স্বাভাবিক তাই না! কিন্তু সেই শপিং মলের ভেতরেই যদি দেখা যায় হাঁটুসমান কাদায় নেমে ধান লাগাচ্ছেন শত শত মানুষ। তাহলে নিশ্চয়ই অবাক হবেন অনেকে। আর সেই ধানক্ষেতের পাশে বসে কেউ আবার খড়ের টুপি পরে ছবি তুলছে। এমন দৃশ্য অবিশ্বাস্য মনে হলেও, ঠিক এমনটাই ঘটেছে। আর সেখানে ধান লাগানোর অভিজ্ঞতা নিতে ভিড় জমিয়েছেন এক হাজারেরও বেশি মানুষ।

চীনের ঝেজিয়াং প্রদেশের নিংবো শহরের একটি শপিং মলের প্রথম তলায় অস্থায়ীভাবে তৈরি করা হয় ছোট্ট একটি ধানক্ষেত। আর সেই কৃত্রিম ধানক্ষেতেই চলছে ধান রোপণ প্রতিযোগিতা। শিশু থেকে শুরু করে তরুণ, এমনকি পরিবারের সদস্যদের নিয়েও অংশ নিচ্ছেন অনেকে।

সেই অভিজ্ঞতায় অংশ নিতে সুঝৌ থেকে প্রায় তিন ঘণ্টার ট্রেন ভ্রমণ করে এসেছেন এই তরুণ। তার কাছে এই আয়োজন যেন শৈশবের স্মৃতিতে ফিরে যাওয়ার সুযোগ। ছোটবেলায় দাদির সঙ্গে ধান লাগানোর যে আনন্দ তিনি পেয়েছিলেন, বহু বছর পর আবার যেন সেই অনুভূতিই ফিরে এসেছে তার জীবনে।

শুধু পুরোনো স্মৃতিকে ফিরিয়ে আনা নয়, নতুন প্রজন্মকেও কৃষির সঙ্গে পরিচয় করিয়ে দিতে সন্তানদের নিয়ে এসেছেন অনেক অভিভাবক। আর অনেক শিশুর কাছেই এটি ছিল জীবনের প্রথম ধানক্ষেতে নামার অভিজ্ঞতা। যারা আগে কখনো কাদায় পা রাখেনি, এমনকি ধান আসলে কোথা থেকে আসে, সেটাও জানত না। তারাও এবার নেমেছে কাদায়, হাতে নিয়েছে ধানের চারা, আর কাছ থেকে দেখেছে খাবারের পেছনে লুকিয়ে থাকা কৃষকের পরিশ্রমের গল্প।

আরও পড়ুন

অন্যদিকে কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করা অনেক তরুণও দেখতে এসেছেন এই ব্যতিক্রমী আয়োজন। তাদের মতে, আধুনিক শহুরে জীবনে এমন অভিজ্ঞতা খুবই বিরল। তাই শপিং মলের ভেতরে ধানক্ষেত তৈরির ধারণাটি তাদের কাছে বেশ অভিনব মনে হয়েছে।

তবে এই আয়োজনের পেছনে রয়েছে আরেকটি উদ্দেশ্য। মল কর্তৃপক্ষ বলছে, এখনকার মানুষ শুধু কেনাকাটা নয়, তারা খুঁজছে এমন কিছুর অভিজ্ঞতা, যা তাদের আবেগ, স্মৃতি ও সামাজিক যোগাযোগের সঙ্গে যুক্ত। সেই চিন্তা থেকেই গেল মার্চ থেকে তারা শুরু করেছে ছোট ছোট কমিউনিটি প্রতিযোগিতার আয়োজন।

এছাড়া জনপ্রিয় চীনা টেলিভিশন অনুষ্ঠান ‘বি আ ফার্মার’ বা ‘কৃষক হও’ থেকেও এসেছে এই আয়োজনের অনুপ্রেরণা। কারণ সেখানে দেশের তরুণদের মধ্যে কৃষি ও গ্রামীণ জীবনের প্রতি নতুন আগ্রহ তৈরি করে। যদিও আজকের দিনে যন্ত্রের দখলে চলে যাওয়া কৃষিকাজ হয়তো আগের মতো আর নেই। কিন্তু এই কাদামাখা ধানক্ষেত যেন মনে করিয়ে দিচ্ছে শপিং মলের মতো কেনাকাটার জায়গাতেও ফিরে আসছে মাটির গন্ধ আর হারিয়ে যাওয়া শৈশব।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্কুলমাঠে শিশুদের খেলার বদলে সাঁতার কাটছে হাঁস
ভিডিওর এই শিশুরা সবাই প্রাথমিকের শিক্ষার্থী। যাদের এখন সহপাঠীদের সাথে ছুটোছুটি করার কথা বিদ্যালয়ের মাঠে। অথচ পানি জমে থাকায় তারা পারছে না খেলতে, কেউ আবার যেতে পারে না টয়লেটেও। আবার পানি পেরিয়ে ক্লাসে যেতে গিয়ে ভিজে যায় কারও পোশাক। বই-খাতায় লেগে যায় কাদা। অভিযোগের যেন শেষ নেই কোমলমতি এই শিশুদের। 
স্কুলমাঠে শিশুদের খেলার বদলে সাঁতার কাটছে হাঁস
সৌদি রক্ষায় নামছে ফরাসি সেনারা!
হরমুজ সংকটে সৌদি আরবের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছিল লোহিত সাগরের ইয়ানবু বন্দর। কিন্তু সেই পথও এখন রয়েছে হামলার ঝুঁকিতে। হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে গুরুত্বপূর্ণ এই তেলবন্দর রক্ষায় এবার সৌদি আরবে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। শুধু সেনা নয়, সঙ্গে যাচ্ছে রাডার ও প্রতিরক্ষাব্যবস্থাও।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সংবাদমাধ্যম রয়টার্স এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য।  মাখোঁ জানান, ইয়ানবু রক্ষায় সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছে ফ্রান্স। সেই চুক্তির আওতায় সেখানে পাঠানো হবে ফরাসি সেনাসদস্য, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা। তবে মাখোঁ একটি বিষয় স্পষ্ট করেছেন। ফরাসি সেনাদের পাঠানো হচ্ছে ইয়ানবু রক্ষার জন্য, চলমান সংঘাতে সরাসরি অংশ নেওয়ার জন্য নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে সৌদি আরবের একটি বন্দর রক্ষায়  কেন সেনা পাঠাতে হচ্ছে ফ্রান্সকে? এর পেছনে বড় কারণ হরমুজ প্রণালির চলমান সংকট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ দিয়ে জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পর বিকল্প পথ হিসেবে ইয়ানবুর গুরুত্ব অনেক বেড়ে যায়। সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে তেল নিয়ে যাওয়া হয় লোহিত সাগরের এই বন্দরে। সেখান থেকে হরমুজ এড়িয়ে সরাসরি তেল পাঠানো সম্ভব আন্তর্জাতিক বাজারে। কিন্তু সম্প্রতি সেই ব্যবস্থাও খেয়েছে বড় ধাক্কা। ইয়েমেনের হুতিরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুর পাশাপাশি ইয়ানবুতে আরামকোর স্থাপনায় হামলার দাবি করেছে। সৌদি কর্তৃপক্ষও ইয়ানবুসহ বিভিন্ন এলাকার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। এর আগে ড্রোন হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের তিনটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে ইয়ানবু দিয়ে তেল রপ্তানিও বন্ধ হয়ে যায়। পরে পাইপলাইনটি আবার চালু করা হয়েছে সীমিত পরিসরে।  ফলে ইয়ানবুর নিরাপত্তা এখন শুধু সৌদি আরবের বিষয় নয়। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রেও বন্দরটির গুরুত্ব বেড়েছে বন্দরটির। আর ফ্রান্সও অনুভব করছে জ্বালানি সংকটের চাপ। মাখোঁ বলেন, আগামী শীতের জন্য ফ্রান্সে পর্যাপ্ত তেল ও গ্যাসের মজুত রয়েছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে তাঁর সরকার। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে। এমন খবর সত্য হলে তার ফল বিশ্ব ও মার্কিন অর্থনীতির জন্য বিপর্যয়কর হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। যদিও হোয়াইট হাউস অস্বীকার করেছে এমন কোনো পরিকল্পনার কথা। আরটিভি/এআর 
সৌদি রক্ষায় নামছে ফরাসি সেনারা!
শতবর্ষী এই মুসাফিরখানায় আজও মিলে বিনামূল্যে আশ্রয় ও খাবার
আধুনিকতার ছোঁয়া লাগার আগে বরেন্দ্রভূমির মেঠোপথগুলো কেমন ছিল? সন্ধ্যা নামলেই চারপাশের খাঁ-খাঁ নীরবতা, বন্যপ্রাণীর ভয় আর ডাকাতের উপদ্রব— এমন এক অনিশ্চিত সময়ে ক্লান্ত পথিকের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছিল একটি অনন্য মানবিক উদ্যোগ। প্রায় ১২ যুগ বা ১১৮ বছর ধরে নওগাঁর পোরশার ঐতিহাসিক ‘মুসাফিরখানা’ সেই মানবতার ঐতিহ্যকে পরম যত্নে টিকিয়ে রেখেছে। নিজ সম্পত্তির উপার্জনে সম্পূর্ণ বিনামূল্যে আশ্রয় ও খাবারের এমন দৃষ্টান্ত আধুনিক সমাজেও এক বিরল মানবসেবার বার্তা দেয়।
শতবর্ষী এই মুসাফিরখানায় আজও মিলে বিনামূল্যে আশ্রয় ও খাবার
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!
দেশটিতে ১০০ বছর বা তার বেশি বয়সি মানুষের সংখ্যা প্রথমবারের মতো ১ লাখ ছাড়িয়েছে।
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!
আলো আর সুরের মায়াজালে জীবন্ত হয়ে উঠল প্রাচীন সমাধি
একটি পাহাড়ি টিলা, যেখানে ভেসে উঠে নানা নকশা, ছুটে চলা হরিণের অবয়ব আর রঙ্গিন আলোর খেলা। আর তা দেখেই অবাক দর্শকরা, অনেকেই আবার ব্যস্ত হয়ে পড়লেন ছবি তুলতে।
আলো আর সুরের মায়াজালে জীবন্ত হয়ে উঠল প্রাচীন সমাধি
আরও পড়ুন
শপিং মলে ঘড়ি বা জানালা থাকে না কেন
ঈদ উপলক্ষে মার্কেট ও শপিং মল খোলা রাখার সময় বাড়ানোর দাবি
করাচির শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৪, নিখোঁজ ৫৮
পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫