ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

চালু হচ্ছে গন্ধর্বপুর প্ল্যান্ট, বিশুদ্ধ পানি পাবে ঢাকার ১৩ এলাকার মানুষ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট। ছবি: সংগৃহীত

২০২৭ সালের জুন মাস থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করবে গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট।

রাজধানীর এই অঞ্চলগুলো হচ্ছে বাড্ডা, উত্তরবাড্ডা, সাতারকুল, গুলশান, প্রগতি সরণি, বসুন্ধরা, খিলক্ষেত, কাকলি, বনানী, ক্যান্টনম্যান্ট এলাকা, মিরপুর (আংশিক), উত্তরা ও মিরপুর ডিওএইচএস।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত নিরাপদ ও সুপেয় পানির যোগান দিতে আগামী জুনেই চালু হচ্ছে গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্টের ফেজ-১-এর কার্যক্রম।

ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের অধীনে নির্মাণাধীন এই পানি শোধনাগারটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত।

গন্ধর্বপুর পানি শোধনাগার চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ পাবে। একইসঙ্গে ভূগর্ভের পানির ওপর নির্ভরতা কমে পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে উঠবে।

এই প্রকল্প চালু হলে কয়েকশ’ গভীর নলকূপ বন্ধ হয়ে যাবে। এতে ভূগর্ভের পানির ওপর চাপ কমবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজধানীতে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় বিকল্প ও টেকসই পানির উৎস নিশ্চিত করতে মেঘনা নদীর পানি শোধনের এই বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা থাকলেও আগামী জুনে আংশিক বিতরণ শুরু হবে।

আগামী এক বছরের মধ্যে প্রকল্পটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করে ঢাকা ওয়াসার মাধ্যমে রাজধানীতে নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হলে আরও ৫০ কোটি লিটার পানি যুক্ত হবে।

দুই ধাপ মিলিয়ে প্রকল্পটির দৈনিক পানি সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটারে। রাজধানীর ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের আশা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকা শহরে প্রতিদিন পানির চাহিদা ৩ কোটি ২৫ লাখ লিটার। এর মধ্যে ভূগর্ভস্থ ও উপরিভাগ মিলিয়ে ওয়াসা সরবরাহ করে ২ কোটি ৯৫ লাখ থেকে ৩ কোটি ৫ লাখ লিটার পর্যন্ত। প্রতিদিনই আমাদের কিছু ঘাটতি থেকে যায়।

তিনি আরও বলেন, এই ঘাটতি পূরণ এবং ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বিবেচনা করে ইতোমধ্যেই গন্ধর্বপুর প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিগগিরই (নারায়ণগঞ্জের রূপগঞ্জে গন্ধর্বপুর পানি শোধনাগার) প্রকল্পটি চালু হবে।

প্রতিমন্ত্রী বলেন, এটি চালু হলে মেঘনা থেকে প্রতিদিন ঢাকায় আমরা ৫০ কোটি লিটার পানি পাব।

শাহে আলম আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে একটি শহরের জন্য মাত্র ৩০ শতাংশ ভূগর্ভস্থ পানি উত্তোলন করা যাবে। সেখানে ঢাকা শহরে আমরা ৭৪ শতাংশ উত্তোলন করছি। আর উপরিভাগের পানি (সারফেস ওয়াটার) মাত্র ২৪ শতাংশ। এতে জলবায়ু পরিবর্তন ও আমাদের পরিবেশের ওপর বড় ধরনের আঘাত আনবে এবং এতে ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে।

ইতোমধ্যে প্রকল্প সংশ্লিষ্টরা কয়েক দফায় প্ল্যান্ট পরিদর্শন করেছে। প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ জানিয়েছেন, প্রকল্পের অবশিষ্ট কাজ আলোচ্য সময়ের মধ্যে সম্পন্ন হবে।

তিনি বলেন, এ প্রকল্প থেকে পানি সরবরাহ চালু হলে মহানগরীর পূর্বাঞ্চলের মানুষ সর্বাংশে উপকৃত হবে। সেই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার যে লক্ষ্য ঢাকা ওয়াসা নির্ধারণ করেছে, তা অর্জন করা সম্ভব হবে।

এ শোধনাগার চালু হলে কয়েকশ’ গভীর নলকূপ বন্ধ হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, আগামী জুনে অর্থাৎ ২০২৭ সালের মাঝামাঝি এই প্রকল্প শেষ হবে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী ৯০ শতাংশ কাজ শেষ। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পের কাজ সরকার দ্রুততার সঙ্গে শেষ করছে।

আলোচ্য গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ফেজ থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে এবং একই শোধনাগারের সেকেন্ড ফেজ থেকেও সমপরিমাণ পানি দৈনিক রাজধানীতে সরবরাহ করা হবে। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ
চট্টগ্রামের ইতিহাস হাজার বছরের। এই সুদীর্ঘ সময়ের নানামুখী ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক পরিচয়ের উপকরণ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ। এই লক্ষ্যে জেলা পরিষদ ভবনে একটি জাদুঘর স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ
বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগে ঢাকা-উত্তরাঞ্চল যাত্রায় বাঁচবে আড়াই ঘণ্টা
বগুড়া ও সিরাজগঞ্জের মধ্যে নতুন ৮৬ দশমিক ৫১ কিলোমিটার দীর্ঘ ডুয়েলগেজ রেললাইন নির্মিত হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব আরও কমে আসবে। এতে রেলপথের দূরত্ব প্রায় ১১২ কিলোমিটার কমার পাশাপাশি যাত্রীদের প্রায় আড়াই ঘণ্টা ভ্রমণ সময় সাশ্রয় হবে।
বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগে ঢাকা-উত্তরাঞ্চল যাত্রায় বাঁচবে আড়াই ঘণ্টা
এক চারাতেই বদলে গেলো দুই ভাইয়ের ভাগ্য
একসময় যার দিন কাটত বেকারত্ব আর অনিশ্চয়তায়, আজ তিনিই নিজের জীবনের গতিপথ পাল্টে দিয়েছেন একটি কমলা বাগান করে। একটিমাত্র কমলার চারাকে পুঁজি করে শুরু হওয়া সেই জেদ ও পরিশ্রম আজ রূপ নিয়েছে ১৬ বিঘার বিস্তৃত লাভজনক কমলা বাগানে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুই ভাই হাবিবুর রহমান ও তার ভাই শফিউর রহমানের এই সাফল্য এখন স্থানীয় কৃষিখাতে নতুন সম্ভাবনার গল্প শোনাচ্ছে। মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামে পা রাখলেই চোখে পড়ে সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলে থাকা পাকা কমলার নয়নাভিরাম দৃশ্য। ভারী ফলের চাপে নুয়ে পড়েছে গাছের ডালপালা। সারি সারি গাছে শোভা পাচ্ছে চায়না-৩ জাতের টসটসে রসালো কমলা। বাগানের সৌন্দর্য ও ফলনের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের ফল ব্যবসায়ীরা এখন ভিড় জমাচ্ছেন বেগমপুরে। হাবিবুর রহমান জানান, ২০০৮ সালে ভারত ভ্রমণে গিয়ে সেখানকার কমলা বাগান দেখে তাঁর মনে চাষাবাদের স্বপ্ন দানা বাঁধে। দেশে ফেরার সময় সঙ্গে নিয়ে আসেন মাত্র একটি কমলার চারা। চারা সংগ্রহে অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজ উদ্যোগেই সেই গাছ থেকে চারা তৈরি শুরু করেন তিনি। এভাবে প্রায় ৭০০টি চারা উৎপাদন করার পর নিজের বড় ভাই শফিউর রহমানকে সঙ্গে নিয়ে তিন বিঘা জমিতে কমলা আবাদ শুরু করেন। ধীরে ধীরে নিজেদের ছয় বিঘা জমির পাশাপাশি আরও ১০ বিঘা জমি লিজ নিয়ে বাগানের পরিসর বাড়ান দুই ভাই। চার বছর পর গাছে ফল আসতে শুরু করে এবং পরের বছরগুলোয় ফলন ও বাগানের পরিধি— উভয়ই বাড়তে থাকে। বর্তমানে ১৬ বিঘা জমির এই বাগান থেকে প্রতি মৌসুমে প্রায় ৩০ লাখ টাকার কমলা বিক্রি করছেন তারা। সরজমিন দেখা গেছে, বাগানে এখন ভরা মৌসুমের ব্যস্ততা। শ্রমিকেরা গাছ থেকে পাকা কমলা সংগ্রহ করছেন, বাছাই শেষে ক্যারেটে ভরে তা পাঠানো হচ্ছে দেশের নানা প্রান্তে। অনেক ব্যবসায়ী সরাসরি বাগানে এসে দরদাম করে কমলা কিনে নিচ্ছেন। এই বাগান ঘিরে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান হয়েছে; পাশাপাশি পড়াশোনার ফাঁকে বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন এলাকার শিক্ষার্থীরাও। শফিউর রহমান বলেন, তাদের বাগানের কমলা বেশ রসালো ও মিষ্টি। রং, স্বাদ আর মানের দিক দিয়ে আমদানি করা বিদেশি কমলার সঙ্গে পাল্লা দেওয়ার মতো, ফলে বাজারে এর চাহিদাও বাড়ছে। ফল ব্যবসায়ী রুহুল আমিন জানান, নিজ দেশের মাটিতে চায়না-৩ জাতের এমন মানসম্মত ও বাম্পার ফলন দেখে তিনি মুগ্ধ। বাগান থেকে সরাসরি কমলা কিনে ঝিনাইদহ শহরে বিক্রি করে তিনিও লাভবান হচ্ছেন, আর এই সাফল্য অন্য চাষিদেরও উৎসাহিত করবে। মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, সঠিক পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চললে সম্ভাবনাময় এ ধরনের ফল চাষে ভালো ফলন পাওয়া যায়। হাবিবুর ও শফিউরের বাগানে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা অব্যাহত থাকবে। আরটিভি/এমএইচজে
এক চারাতেই বদলে গেলো দুই ভাইয়ের ভাগ্য
ঐতিহাসিক ‘কামান্না দিবস’: ব্রাশফায়ারে হত্যা করা হয় বীর মুক্তিযোদ্ধাসহ ২৯ জনকে
মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনাবিধুর ও রক্তঝরা অধ্যায় ঝিনাইদহের শৈলকুপার ‘কামান্না দিবস’। ১৯৭১ সালের ২৬ নভেম্বর ভোররাতে শৈলকূপা উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের নারকীয় হামলায় শহীদ হন ২৭ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২৯ জন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে কামান্না গ্রামে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঐতিহাসিক ‘কামান্না দিবস’: ব্রাশফায়ারে হত্যা করা হয় বীর মুক্তিযোদ্ধাসহ ২৯ জনকে
শীত আসতে না আসতেই অতিথি পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে চলনবিল
হেমন্তের দিন ফুরোতে না ফুরোতেই প্রকৃতিতে জানান দিচ্ছে শীতের আগমনি। আর এই শীতের বার্তার সাথে সাথে চলনবিল অতিথি পাখির অভয়াশ্রমে পরিণত হয়েছে। দেশীয় এবং পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর এখন চারিদিক। সোনালি ফসলের মাঠের পোকা এবং বিস্তীর্ণ জলাভূমির মাছ, কাঁকড়া আর শামুক পাখিদের প্রিয় খাবার। এসব খাবারের সন্ধানেই চলনবিল এখন পাখিদের প্রিয় বিচরণ ভূমি।
শীত আসতে না আসতেই অতিথি পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে চলনবিল
আরও পড়ুন
যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আজ যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না 
শুক্র ও শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
সকাল থেকে যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না