ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ম্যারাডোনাকে ঢাকায় আনতে না পারার আক্ষেপ সালামের কণ্ঠে

কুশল ইয়াসির

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২০, ০৫:৩৬ পিএম
ডিয়েগো ম্যারাডোনা ও সালাম মুশের্দী

‘আমার মতো খেলোয়াড়দের তার খেলা নিয়ে মন্তব্য করা খুব কঠিন কাজ। তিনি ছিলেন বিশ্ব ফুটবলের স্বপ্নের রাজা। রাজ সিংহাসন থেকে সরে গেছেন। এই আসনে কে বসবে সেই অপেক্ষাই আমরা থাকবো।’ ম্যারাডোনাকে নিয়ে বলছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড আব্দুস সালাম মুর্শেদী এমপি। একাধিকবার আর্জেন্টাইন জাদুকরকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল বর্ষীয়ান এই ক্রীড়া সংগঠকের। কিংবদন্তিকে নিয়ে কথা বলেছেন আরটিভি নিউজের সঙ্গে।

চলতি বছরই বাংলাদেশে আসার কথা ছিল ম্যারাডোনার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে শুভেচ্ছা দূত হিসেবে ঢাকায় পা রাখার কথা ছিল ‘দ্য গোল্ডেন বয়’ খ্যাত ডিয়েগোর। যদিও কোভিড-নাইনটিন অতিমারিতে ভেস্তে যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পরিকল্পনা।

ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি বলেন, ‘মুজিববর্ষে আমাদের জাতীয় ও আন্তর্জাতিক নানা পরিকল্পনা ছিল। তবে করোনা সব নষ্ট করে দিয়েছে। আমরা শুরু করেছিলাম। চার জাতীর বঙ্গবন্ধু গোল্ডকাপে ব্রাজিলের সাবেক গোলরক্ষক জুলিও সিজারকে শুভেচ্ছা দূত হিসেবে পেয়েছিলাম। বিশ্বের জনপ্রিয় দুটি ক্লাব নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল আমাদের। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আলোচনা শুরু হয়েছিল আমাদের। ওই ম্যাচের দূত হিসেবে সেরাদের সেরা ফুটবলার ম্যারাডোনাকে নিয়ে আসা হবে। তবে আমাদের সেই আশা আর পূরণ হলো না।’

এর আগে বিশ্বকাপ জয়ী জিনেদিন জিদান এবং লিওনেল মেসি নেতৃত্বাধীন পুরো আর্জেন্টিনা দল ঢাকার মাঠ মাতিয়েছে। গেল বছরের শেষ দিকে দিনক্ষণ চূড়ান্ত না করলেও বাফুফের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল, বাংলাদেশি ফুটবল প্রেমীরা কাছ থেকে দেখতে পাবেন ফুটবলের মহানায়ক ম্যারাডোনাকে।

বাফুফের এই কর্মকর্তা বলেন, ‘বর্তমানে খেলোয়াড় থেকে ক্লাব পর্যন্ত সবার সঙ্গে এজেন্টের মাধ্যমে যোগাযোগ করতে হয়। আগস্ট-সেপ্টেম্বরের দিকে ভারতে আসার কথা ছিল ম্যারাডোনার। আমরা তার এজেন্টের সঙ্গে প্রাথমিক আলোচনা করে রেখেছিলাম। সুযোগ বুঝে ম্যাচ আয়োজন করে তাকে ঢাকার মাঠে নিয়ে আসার চেষ্টায় ছিলাম।’

দেশের ফুটবলের অন্যতম প্রাণপুরুষ সালাম। ১৯৮২ সালে ঢাকা লিগে মোহামেডানের হয়ে রেকর্ড ২৭টি গোল করেছিলেন। যা দেশি ফুটবলার হিসেবে এখনও সর্বোচ্চ।

তিনি বলেন, ‘ম্যারাডোনার খেলা দেখার অনেক স্মৃতি রয়েছে। তবে বল নিয়ে তিনি নিচে না তাকিয়েই এগিয়ে যেতেন। যার কারণে তাকে ঠেকানো যে কতটা কঠিন ছিল সেটা তার প্রতিপক্ষরাই বার বার জানিয়েছেন। ছিয়াশিতে দুর্বল একটি দল নিয়ে ফাইনালে পৌঁছেছেন। সে সময় ইংল্যান্ডের বিপক্ষের ওই ম্যাচটির কথা অবশ্যই বলতে হয়। একটি হাত দিয়ে স্বপ্নের গোল আরেকটি বিশ্বের ইতিহাসের সেরা গোল। এক ম্যাচেই এমন দুটি গোল তুলে আজীবন নিজের নাম বিশ্ব দরবারে মনে করিয়ে দিয়েছেন ম্যারাডোনা।’

আর্জেন্টিনার সাবেক অধিনায়ককে পরিপূর্ণ ফুটবলার হিসেবে দেখেছেন সালাম মুর্শেদী।

‘ম্যারাডোনাই একমাত্র খেলোয়াড় যিনি যখন যেই রূপে খেলেছেন সেখানেই ছিলেন সফল। গোল করতেন আর নিয়মিত গোল করানো ছিল তার কাজ। একাই আর্জেন্টাইনদের বিশ্ব সেরার মুকুট পড়িয়েছেন। অন্যদিকে নেপোলির মতো দলকে ইতালিয়ান লিগে সেরা করেছেন। শুধু খেলোয়াড় নয় আমার চোখে নেতা হিসেবেও তিনি ছিলেন সফলতম।’

মাঠের বাইরে নানা কর্মকাণ্ডের জন্য শিরোনামে এসেছিলেন ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। তবে সালাম মুর্শেদী মনে করেন বিশ্বে তার মতো এমন চরিত্র আর কখনই পাওয়া যাবে না।

‘মহাতারকা বলেই তাকে নিয়ে এত আলোচনা-সমালোচনা ছিল। যারা বিশ্ব ভূখণ্ডে বেঁচে আছেন খেলোয়াড়, অধিনায়ক ও ব্যক্তি হিসেবে তাকে নানা রূপে দেখেছেন। ম্যারাডোনা একটি ঘটনা, ম্যারাডোনা একটি ইতিহাস। পৃথিবীতে অনেক ফুটবলার এসেছেন, অনেকেই আসবেন। তার মতো দ্বিতীয় কেউই আসবেন না।’

ওয়াই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
চলতি বছরের ২১ আগস্ট বাবার মৃত্যুর কারণে টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান আসেননি বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যায়। তার আগে পারিবারিক কারণে ব্যাটিং পরামর্শকের পদ থেকে সরে দাঁড়ান সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি। তাই দীর্ঘ সময় ধরে ব্যাটিং কোচের পদ শূন্য পড়ে আছে। যদিও এই সময়টায় কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলেনি বাংলাদেশ। দীর্ঘ ১০ মাসের বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশ সফরে। রয়েছে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ। তাই এই কম সময়ে দীর্ঘ মেয়াদী কোচ নিয়োগ না দিয়ে বিসিবি হাঁটছে স্বল্প মেয়াদের দিকে। আপাতত তাই শুধু জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও মার্চে নিউজিল্যান্ড সিরিজের জন্য কোচ নিয়োগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বল্প মেয়াদে টাইগারদের ব্যাটিং কোচ নিয়োগের ব্যপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স আকরাম খান সংবাদ মাধ্যমকে, ‘আমরা দীর্ঘ মেয়াদের জন্যই চেষ্টা করছি। এখানে কিছু বিষয় আছে। কোভিড-১৯ আছে তাছাড়া এখানে অনেক দিন থাকতে চায় না। আমরা আলাপ করছি। আশা করি দুই এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে।’ এই ক্ষেত্রে বিসিবি'র পছন্দের তালিকায় সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। উইন্ডিজরা সফরে আসার আগেই লুইসের ঢাকা আসার কথাও রয়েছে। এমআর/
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
একের পর এক পেসার বাদ পড়ছেন দল থেকে। প্রথমে মোহাম্মদ শামি এরপর উমেশ যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি রয়েছে আরও দুই টেস্ট। তার আগে উমেশের বাদ পড়া নিশ্চিতভাবেই ভোগাবে সফরকারীদের। উমেশ চোটে পড়েন মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে। দ্বিতীয় ইনিংসের ৩.৩ ওভারের মাথায় ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার আগে নেন জো বার্নসের উইকেট। যদিও প্রথম ইনিংসে ১২ ওভার করেও পাননি কোনো উইকেট। উমেশের বাদ পড়াতে সফরকারীদের বোলিং আক্রমণ অনেকটা অভিজ্ঞতা শূন্য হয়ে পড়েছে। বাকি রয়েছেন কেবল অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ। বুমরাহকে অনেক অভিজ্ঞ বললেও ভুল হবে, খেলেছেন মাত্র ১৬টি টেস্ট। প্রথম ম্যাচে চোটে ছিটকে পড়া শামীর জায়গায় দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে মোহাম্মদ সিরাজের। এখন উমেশের বিদায়ে দলে যোগ করা হয়েছে নবদিপ সাইনি, শার্দুল ঠাকুরকে ও নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকা টি নটরাজনকেও। আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে। এরপর ১৫ জানুয়ারি থেকে ব্রিজবেনে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এর আগে অনুষ্ঠিত হওয়া দুই টেস্টের ১টি ভারত ও ১টি অস্ট্রেলিয়া জিতেছে। এমআর/
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেটের (এফএসি) ষষ্ঠ সংস্করণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার। তাই এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাকে সনদপত্র প্রদান করেছে। এক বিজ্ঞপ্তিতে বাফুফে বিষয়টি জানিয়েছে। এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেট (এফএসি) ফুটবলের নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা বিকাশে সহায়তা করার জন্য পরিকল্পনা তৈরি করেছে। যা ভবিষ্যতে এএফসি সদস্য সংস্থাগুলোর অভিজ্ঞ সংগঠক তৈরিতে সহায়তা করবে।  পরীক্ষার্থীরা নয় মাসের প্রোগ্রামে তিনটি ত্রৈমাসিক সেশনের সরাসরি সেমিনার এবং নয় মাস অনলাইনে কোর্স সম্পন্ন করে। ইংরেজি ভাষায় সম্পন্ন হওয়া পুরো সেশন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।  এফএসির বিশেষ এই প্রোগ্রামে সাতটি মূল মডিউল রয়েছে যা শিক্ষার্থীদের সর্বাধিক যুগোপযোগী ফুটবল পরিচালনা কৌশল এবং প্রশাসনের সেরা অনুশীলন নিশ্চিত করার জন্য সাজানো হয়েছে।  এই মূল মডিউলগুলি হলো: বিশ্ব ফুটবলের সংগঠন, ফুটবলে কৌশলগত পরিচালনা, ফুটবলে আর্থিক ব্যবস্থাপনার ব্যবস্থা, ফুটবলে ইনকাম জেনারেশন, মিডিয়া এবং যোগাযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অপারেশনাল/ফুটবল পরিচালনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাফুফের সংশ্লিষ্টরা ইমরান হোসেন তুষারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে। ওয়াই
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
ইংল্যান্ডে ৫০ হাজারের বেশি মানুষ করোনায়ভাইরাসে শনাক্ত হওয়ার সংবাদ আসার পরই টটেনহ্যাম ও ফুলহ্যামের ম্যাচটি পণ্ড হলো।  বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত দুইটায়) ম্যাচটি লন্ডনের টটেনহাম হটসপার স্টেডিয়ামে বসার কথা ছিল। ম্যাচের আগেই স্পার্সদের কোচ হোসে মরিনহো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন মাঠে বল গড়ানো নিয়ে অনিশ্চয়তার কথা। শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে টটেনহ্যাম পক্ষ থেকে জানানো হয়, ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে হতে চলা ম্যাচটি স্থগিত করা হয়েছে। ক্লাবটি আরও জানায়, ফুলহ্যাম দলের একাধিক খেলোয়াড় ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের অনুরোধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। আগের দিন একই কারণে ম্যানচেস্টার সিটি ও এভারটনের ম্যাচটিও মাঠে গড়ায়নি। এই ম্যাচগুলো কবে গড়াবে, সেটি জানার জন্য ভক্তদের চেয়ে থাকতে হবে ইংলিশ লিগের পরবর্তী ঘোষণার দিকে। ওয়াই
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচ লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। এ হারের মধ্য দিয়ে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল ইয়ুর্গেন ক্লপের দল।   বুধবার প্রতিপক্ষের মাঠে বল দখলে বর্তমান চ্যাম্পিয়নরা একচেটিয়া আধিপত্য করলেও শুরুতে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না। তবে উভয় দল একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয় ম্যাচটি।  ১৬ ম্যাচে নয় জয় ও ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নিউক্যাসল। ওয়াই
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
আরও পড়ুন
ফুটবলের তারকা হারানোর বছর
ব্যালন ডি অ’র অলটাইম ড্রিম টিমে রয়েছেন যারা
ফেডারেশন কাপেও গ্যালারিতে থাকছে দর্শক
ম্যারাডোনার মৃত্যুর পর বাবু এখনও খায়নি