
পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক বাবর আজম। তাকে অনেকে বিরাট কোহলির সঙ্গেও তুলনা দেন। তবে বাবর আজমের বিরুদ্ধে এক তরুণী (হামিজা মুখতার) করেছেন ধর্ষণের অভিযোগ। এ নিয়ে বেশ তোলপাড় শুরু হয় ক্রিকেটাঙ্গনে।
হামিজা মুখতারের করা অভিযোগের পর তাকে নাকি হত্যার হুমকিও দেয়া হয়েছে। এবার সেই অভিযোগ করেছেন হামিজা।
লাহোরের কাহ্না পুলিশ স্টেশনে হামিজার করা হত্যা চেষ্টার অভিযোগ লেখা হয়েছে, কাহ্না পুলিশ স্টেশনের বাইকে করে আসা অস্ত্রধারী এক ব্যক্তি আমাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েন। আমি এখন জীবন নিয়ে শঙ্কায় আছি। এর আগেও গত কয়েকদিন ধরে অনেক ভাবে মৃত্যুর হুমকি দেয়া হচ্ছে আমাকে।’
হামিজা এখন জীবন ভিক্ষা চাইছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে। এ নিয়ে পুলিশ বেশ কঠোরভাবে কাজ করছেন বলেও জানায় পাকিস্তানি গণমাধ্যমগুলো।
এর আগে হামিজা অভিযোগ করেন ‘বাবর আজম আমার স্কুলের বন্ধু। সেখান থেকেই তার সঙ্গে আমার বেড়ে ওঠা, ঘনিষ্ঠ হওয়া। প্রায় দশ বছর ধরেই তার সঙ্গে আমার সম্পর্ক। বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওই সময়ে বাবর আমার সঙ্গে শারীরিক সম্পর্কও করেন।’
হামিজা আরও দাবি করেন, ২০১২ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দেয়ার পর জাতীয় দলে নাম লেখানোর পরই পাল্টে যেতে থাকেন বাবর। এরপর তার সঙ্গে সম্পর্ক রাখেননি।
এই বিষয় নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডে অভিযোগ করতে গেলে ‘ব্যক্তিগত বিষয়’ বলে হামিজাকে ফিরিয়ে দেয়া বলেও অভিযোগ করেন এই তরুণী।
এমআর/




